• Colors: Purple Color

ঢাকা

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। সবাই ঢাকায় মারা গেছে।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু।=

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৩৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে।এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৯ হাজার ৩২৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৩ হাজার ২২৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ২১৮  শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা গেছে, পরিদর্শনের সময় তিনি সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। পরে ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ ও ব্যবহার সম্পর্কে ওসির কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন তিনি। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তাও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন তিনি।

১০ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লন্ডন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দফতর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের এই প্রার্থীর মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ হিসেবে ঘোষণা করেছেন।

এর আগে আগামী ১২ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে ইসি।

পরে ২৭ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ ইসিকে তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব