• Colors: Purple Color

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নতুন প্রজন্মের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে।

খুদে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের... আজকের এই নতুন কুড়ি স্পোর্টস অনুষ্ঠানের... চিফ গেস্ট কারা? কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট।

এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে ৫টা ৮ মিনিটে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর।

 

দেড় ঘণ্টার বৃষ্টিতে মাত্র চার দিনের ব্যবধানে আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের রাস্তাঘাট। সড়ক উপচে পানি ঢুকেছে আশপাশের দোকানেও। অল্প বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে যায়। এতে বিপাকে পড়েন নগরবাসী। আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত নগরে বৃষ্টি শুরু হয়। আমবাগান আবহাওয়া অফিস জানায়, এই সময় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সড়ক ও ফুটপাতে পানি জমে থাকায় লোকজনকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়। বৃষ্টি থামলেও পানি সরেনি দীর্ঘক্ষণ। এ সময় লোকজনকে সড়কদ্বীপ (আইল্যান্ড) দিয়ে চলাচল করতে দেখা যায়। পানি ঢুকে পড়ে প্রবর্তক মোড়ের বেশ কয়েকটি দোকানেও। এতে দোকানের মালামাল ভিজে যায়। দোকানি ও দোকান কর্মচারীদের পানিনিষ্কাশনে ব্যস্ত ছিলেন। তবে সন্ধ্যার পর পানি নামতে শুরু করে।

সন্ধ্যা ছয়টায় সরেজমিনে দেখা যায়, প্রবর্তক মোড় এলাকায় বদনাশাহ মাজার গেট এলাকায় সড়কের দুই পাশে পানি জমে রয়েছে। পানির দুই পাশে সড়কে তীব্র যানজট সৃষ্ট হয়। প্রবর্তক মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পেছনের কয়েকটি রেস্তোরাঁয় পানি ঢুকে যায়। এ সময় রেস্তোরাঁগুলোর গ্যাস সিলেন্ডারসহ রান্নার সরঞ্জাম পানিতে ভাসতে দেখা যায়। এখানকার এক বিক্রয়কর্মী জানালেন, দুপুরে ও সন্ধ্যায় আশপাশের অফিসের লোকজন খেতে আসেন এখানে। সন্ধ্যার খাবার তৈরির আয়োজন চলছিল। এর মধ্যে আবারও বৃষ্টিতে সব তলিয়ে গেল।

এর আগে গত মঙ্গলবার সকালে মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় চট্টগ্রাম নগর। ওই দিন টানা বৃষ্টিতে কোথাও বুকসমান, কোথাও হাঁটুপানিতে কার্যত অচল হয়ে পড়েছিল জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় প্রবর্তক এলাকা দিয়ে চলাচল করে লোকজনকে। হাসপাতাল, রোগনির্ণয়কেন্দ্র, স্কুল-কলেজ, অভিজাত বিপণিবিতানের কারণে এই এলাকায় সবসময় বিপুলসংখ্যক মানুষের চলাচল রয়েছে।

সড়কে জমে থাকা পানি ডিঙিয়ে চলাচল করছে রিকশাসহ যানবাহন। আজ বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের বদনাশাহ মাজার গেট এলাকায়
সড়কে জমে থাকা পানি ডিঙিয়ে চলাচল করছে রিকশাসহ যানবাহন। আজ বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের বদনাশাহ মাজার গেট এলাকায়
 

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ের হিজড়া খালে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলছিল। এই কারণে খালের বিভিন্ন অংশ মাটি দিয়ে ভরাট করা হয়। যার কারণে খালের ভেতর দিয়ে পানি নিষ্কাশন কার্যত বন্ধ হয়ে যায়। এ অবস্থায় মৌসুমের প্রথম ভারী বর্ষণে বৃষ্টির পানিতে খালের পরিবর্তে আশপাশের সড়ক ও এলাকা তলিয়ে যায়।

চট্টগ্রামের এমন জলাবদ্ধতায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে ছুটে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে চট্টগ্রাম নগরের সাম্প্রতিক জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অতিরঞ্জিত’ প্রচার চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে হিজড়া খাল থেকে নির্মাণকাজের উপকরণ এবং মাটি সরানোর কাজ চলছে। খালে পানিপ্রবাহ স্বাভাবিক করতে খননযন্ত্র (এক্সক্যাভেটর) দিয়ে খাল থেকে এসব মাটি সরিয়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় মাটি সরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা

আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুজব প্রতিরোধ, অপতথ্য বন্ধ করতে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপনসহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। দিকনির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে।

বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে ডিসি সম্মেলন। সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মে)।

সচিবালয়ে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনের ভুমিকা গুরুত্বপূর্ণ।

সারাদেশ থেকে বিভাগীয় কমিশনার ও ডিসিরা ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্য থেকে সম্মেলনে আলোচনা হবে ৪৯৮টি প্রস্তাব নিয়ে। এর মধ্যে রয়েছে– কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটি চাবাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি ও এজিপি নিয়োগের প্রস্তাব।

ডিসিরা জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি মাধ্যমে হজযাত্রী পাঠানোর সংখ্যা ২৫ ভাগ করাসহ কৃষি ও ভূমি সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন।

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়। প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যেকোনো স্থানেই যেকোনো সময়ে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী জেলা প্রশাসক  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় প্রমাণিত হয়েছে, সেখানে জনরায়ের প্রতিফলন ঘটেছে। জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব, সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলো প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোস করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন। তবে সেটি সামগ্রিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার ওপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে।

বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেণ, যুদ্ধ পরিস্থিতি থেকে এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কমবেশি অ্যাফেক্টেড (ক্ষতিগ্রস্ত) হয়েছে, বাংলাদেশও হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কীভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায়, সকলের সহযোগিতায় সেই চেষ্টা অব্যাহত রেখেছি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে নগরবাউল জেমসের একটি ভিডিও। প্র্যাকটিস প্যাডে ধারণ করা ওই ভিডিওতে ছোট্ট পুত্র সন্তান জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

জেমস এর কোলে পুত্র জিবরান আনাম
জেমস এর কোলে পুত্র জিবরান আনাম,ছবি: জেমস এর সৌজন্যে
 

ভিডিওতে দেখা যায়, জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন। স্টিক দিয়ে ড্রাম বাজানোর টেকনিকও দেখিয়েছেন তিনি।

ছোট্ট জিবরানও আগ্রহ নিয়ে সেগুলো অনুসরণ করেছে এবং ড্রামসকে যেন খেলনার মতোই উপভোগ করছে। রকস্টারের ছেলের খেলনা তো ড্রামস–গিটারই হবে!
ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন, ‘এ তো রক্তের সাথে রক্তের টান’, কেউ লিখেছেন, ‘রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।’ কেউ কেউ লিখেছেন, ‘রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে।’

নামিয়া আমিন ও জেমস
নামিয়া আমিন ও জেমস, শিল্পীর সৌজন্যে
 

গত বছরের ২২ অক্টোবর প্রথম আলোর মাধ্যমে বিয়ে ও বাবা হওয়ার খবর দেন জেমস। বাবা হওয়ার অনুভূতি জানিয়ে বলেছিলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।’

২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে। তবে এটি কোনো কনসার্ট ছিল না, এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না নামিয়া!

পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাঁদের বিয়ে হয়।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব