৭ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু
টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (১ জুন)...
টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (১ জুন)...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল নিয়ে দেশে এল আরও একটি জাহাজ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের...
মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২২ সালে কোনো নভোচারীকে ছাড়াই শুধু মহাকাশযান পাঠিয়ে আর্টেমিস–১ চন্দ্রাভিযান পরিচালনা করেছিল। ওই মহাকাশযান অভিযান শেষে...
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান। বুধবার...
চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এর মাধ্যমে একক মাস হিসেবে রেমিট্যান্স প্রাপ্তিতে...
চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২৮৩ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২৩...
ভারতের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন জিও প্ল্যাটফর্ম শেয়ারবাজারে আসার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব হতে পারে।
গতকাল শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় আম্বানি জানান, জিওর পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের খসড়া বিবরণী অনুমোদন করেছে।
ভারতের সবচেয়ে বড় টেলিযোগাযোগ অপারেটর জিওর গ্রাহকসংখ্যা ৫০ কোটির বেশি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার তোলার লক্ষ্য রয়েছে কোম্পানিটির।
ভারতের শেয়ারবাজারে কয়েক মাসের অস্থিরতার পর নতুন শেয়ার ইস্যুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কতটা আছে, তা যাচাইয়ের ক্ষেত্রেও জিওর তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
আম্বানি বলেন, জিওর এই তালিকাভুক্তি থেকে বিশ্ব দেখবে, ভারত বৈশ্বিক মানের প্রযুক্তি কোম্পানি গড়ে তুলতে পারে, যে কোম্পানির আছে বৈশ্বিক সক্ষমতা ও মূল্য।
২০১৬ সালে যাত্রা শুরু করে জিও। স্বল্পমূল্যের মোবাইল ডেটা সেবা দিয়ে ভারতের টেলিযোগাযোগ বাজারে বড় ধরনের পরিবর্তন আনে তারা। অল্প সময়েই কোটি কোটি গ্রাহক পায় তারা। পরে ক্লাউড কম্পিউটিং, করপোরেট সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে ব্যবসা বিস্তৃত করে।
গত বছর জিও ও প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল আলাদাভাবে স্পেস এক্সের সঙ্গে চুক্তি করে ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেয়।
প্রায় এক বছর অপেক্ষার পর জিওর প্রাথমিক গণপ্রস্তাবের ঘোষণা এলো। গত বছর আম্বানি বলেছিলেন, ২০২৬ সালের প্রথমার্ধেই কোম্পানিটি শেয়ারবাজারে আনা হবে।
বেসরকারি কোম্পানিগুলো সাধারণত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের জন্য প্রাথমিক গণপ্রস্তাব নিয়ে আসে। এর মাধ্যমে তারা শেয়ারবাজারে আত্মপ্রকাশ করে।
জিওর প্রাথমিক গণপ্রস্তাব ঘোষণার এক দিন আগেই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া নিজেদের দীর্ঘ প্রতীক্ষিত তালিকাভুক্তির জন্য নথি জমা দিয়েছে। এতে ভারতের পুঁজিবাজারে নতুন গতি এসেছে।
অফার মূল্য ও বাজারমূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এনএসইর প্রাথমিক গণপ্রস্তাব থেকেও ৩০০ কোটির বেশি মার্কিন ডলার তোলা হতে পারে।
জিও ও এনএসই—এই দুই তালিকাভুক্তি গত কয়েক বছরের মধ্যে ভারতের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবগুলোর একটি হতে পারে। দুই বছর আগে হুন্দাই মোটর ইন্ডিয়া ৩৩০ কোটি ডলারের আইপিও নিয়ে আসে। এই দুটি আইপিও তার সঙ্গে পাল্লা দিতে পারে।
বিশ্লেষকদের মতে, জিওর প্রাথমিক গণপ্রস্তাব সফল হলে সাম্প্রতিক মন্দার পর ভারতের শেয়ারবাজারে নতুন করে আস্থা ফিরতে পারে।
টেলিযোগাযোগের বাইরে জিও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোতেও বড় বিনিয়োগ করছে। চলতি মাসের শুরুতে মেটা প্ল্যটফর্ম জানিয়েছে, গুজরাটে রিলায়েন্স যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণ করছে, মেটা তা ব্যবহার করবে। ১৬৮ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র ভারতের অন্যতম বৃহৎ তথ্যকেন্দ্র হতে যাচ্ছে।
২০২০ সালে মেটা ও রিলায়েন্সের যে অংশীদারি শুরু হয়েছে, এটি তার ধারাবাহিকতা। সে সময় মেটা জিওতে ৫৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। এর পর থেকে ভারতীয় ব্যবসা ও উন্নয়নকারীদের জন্য মেটার উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল সহজলভ্য করতে যৌথ উদ্যোগও নিয়েছে তারা।
বিনিয়োগ ব্যাংক জেফারিস ফাইন্যান্সিয়াল গ্রুপ গত নভেম্বরে হিসাব করে জানিয়েছিল, জিওর সম্ভাব্য মূল্য প্রায় ১৮ হাজার কোটি মার্কিন ডলার। এতে এটি বিশ্বের অন্যতম দামি টেলিযোগাযোগ কোম্পানি হতে পারে।
রিলায়েন্স গ্রুপের জন্যও এই তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ মাইলফলক। কেননা, ২০০৬ সালে রিলায়েন্স পেট্রোলিয়ামের পর এই প্রথম তাদের বড় কোনো কোম্পানি শেয়ারবাজারে আসছে।
বিবিসি
যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তিচুক্তিতে সই করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছিলেন, প্রয়োজন হলে তিনি আবারও ইরানে সামরিক অভিযান শুরু করতে পারেন। তাঁর ওই মন্তব্যে জ্বালানি তেলের দাম কমার যে ধারা সাময়িকভাবে থেমে গিয়েছিল, চুক্তি সইয়ের পর তা আবার শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯ শতাংশ কমেছে।
গ্রিনিচ মান সময় ভোর সাড়ে চারটায় আগস্টে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৮ ডলার ৭ সেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় এটি মাত্র ৭ শতাংশ বেশি।
টানা কয়েক দিন কমার পর গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলারের ওপরে উঠেছিল। এর কারণ ছিল ট্রাম্পের একটি মন্তব্য। তিনি বলেছিলেন, ইরান ‘ভালো আচরণ’ না করলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারে।
অন্যদিকে প্রায় চার মাস ধরে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় চলমান সংকট কেটে যাওয়ার প্রত্যাশায় এশিয়ার শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।
জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিক্কেই ২২৫ এর সূচক বেড়েছে ২ শতাংশের বেশি। আর কোসপি বেড়েছে ১ দশমিক ৭ শতাংশের বেশি।
তাইওয়ানের তাইএক্স সূচকও সর্বোচ্চ ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে এ প্রবণতার বাইরে ছিল হংকংয়ের হ্যাংসেং সূচক। এটি ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
মার্কিন শেয়ারবাজার খোলার আগেই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
শাহবাজ শরিফ বলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে।
তবে এ ঘোষণার ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল তাৎক্ষণিকভাবে বেড়েছে কি না, তা তখনো স্পষ্ট নয়।
ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমুদ্রে মাইন পাতার হুমকি এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কমে গেছে।
বর্তমানে ৫০০টির বেশি জাহাজ প্রণালি পেরিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে বের হওয়ার অপেক্ষায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে জাহাজ পরিবহন প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রণালিতে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই।
আল–জাজিরা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বন্ধ হয়ে যাওয়া কিছু আমানত হিসাব পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। ব্যাংকটির অভ্যন্তরীণ এক নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাব চালু করলে কোনো মাশুল দিতে হবে না। গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নগদ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নির্দিষ্ট মেয়াদে বন্ধ হওয়া এসব হিসাব পুনরায় সচল করার ব্যবস্থা নিতে হবে।
আজ সোমবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে অনেক গ্রাহক ব্যাংকের বিভিন্ন ডিপোজিট তথা আমানত স্কিমের হিসাব বন্ধ বা ‘পরিপক্ব হওয়ার’ পর নবায়ন করেননি। এসব গ্রাহককে পুনরায় ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ৩ থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা পরিপক্ব হওয়া হিসাবধারীরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে আবেদন করলে তাঁদের হিসাব পুনরায় চালু করে সংশ্লিষ্ট সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।
এ জন্য ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করতে এবং গৃহীত পদক্ষেপের রেকর্ড সংরক্ষণ করতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি এবং গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির তেমন একটা সম্পর্ক দেখা যায় না। ইলন মাস্ক তাঁদের মধ্যে ব্যতিক্রম। উচ্চাভিলাষী এই উদ্যোক্তা শুধু ইন্টারনেট–সংস্কৃতির কেন্দ্রীয় চরিত্রই নন, বিপুল সম্পদের মালিক হিসেবেও তিনি আলোচনার শীর্ষে। তাঁর সম্পদ এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিক।
বৈষম্য নিয়ে উদ্বেগ যখন বাড়ছে এবং অতি ধনীদের প্রতি জনমনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে, তখন বিপুল সম্পদের মালিক হয়েও ইলন মাস্ক জনপ্রিয়। ওয়ারেন বাফেটের মতো ব্যবসায়ীরা সহজ-সরল ব্যক্তিত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন। মাস্কের সে ধরনের ব্যক্তিত্ব না থাকলেও তাঁর জনপ্রিয়তা অটুট।
ভক্তরা মনে করেন, খোলামেলা ও সংযমহীন কথা বলার প্রবণতাই মাস্কের প্রতি মানুষের আকর্ষণের মূল কারণ। তবে সমালোচকদের অভিযোগ, অতি ধনীদের মতো তিনিও ক্ষমতার ব্যবহার করেন। তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট সুশাসন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, একই সঙ্গে রাজনীতিতে তাঁর ক্রমবর্ধমান পক্ষপাতমূলক হস্তক্ষেপও বিতর্কের জন্ম দিয়েছে।
তারপরও বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েনি। মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু স্পেসএক্স-রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠান গতকাল প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে রেকর্ড ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহ করেছে।
বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার পাশাপাশি স্পেসএক্সই তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের মূল ভিত্তি। স্পেসএক্সের আইপিও বাজারে আসার আগে ফোর্বসের হিসাবে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৭৮০ বিলিয়ন বা ৭৮ হাজার কোটি ডলার। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালফাবেটের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের তুলনায় যা অনেক বেশি।
ফোর্বস ওয়েলথের উপসম্পাদক ম্যাট ডুরোট বলেন, ‘দ্বিতীয় ধনী ব্যক্তির সম্পদ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের আশপাশে। অর্থাৎ মাস্কের সম্ভাব্য সম্পদের এক-তৃতীয়াংশেরও কম। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ছাড়া আর কেউ কখনো ৪০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হননি।’
বর্তমানে মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্সে। সেখানে তাঁর অংশীদারির বাজারমূল্য প্রায় ৮৬৬ বিলিয়ন বা ৮৬ হাজার ৬০০ কোটি ডলার। রয়টার্সের হিসাব অনুযায়ী, টেসলা ও অন্যান্য সম্পদ মিলিয়ে শুক্রবার শেয়ার লেনদেন শুরু হলে তাঁর মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। এই হিসাবের মধ্যে অবশ্য ভবিষ্যতে ধাপে ধাপে হস্তান্তরযোগ্য শেয়ারও অন্তর্ভুক্ত আছে।
টেসলা ও স্পেসএক্সের মাধ্যমে মাস্ক বিশ্বজুড়ে পরিচিতি পান। পরে ২০২২ সালে ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমান এক্স) কেনেন তিনি। এর মাধ্যমে তাঁর প্রভাব আরও বিস্তৃত হয়। এরপর তিনি ধাপে ধাপে রাজনীতি, অভিবাসন, সরকারি ব্যয় ও মতপ্রকাশের স্বাধীনতার মতো বিষয়ে অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে ওঠেন।
রাজনীতিতে মাস্কের প্রবেশ, বিশেষ করে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’(ডিওজিই)-তে ভূমিকা পালন, ছিল তাঁর সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলোর একটি। কিন্তু তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তিনি নিজেও ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ফলে ২০২৫ সালে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে টেসলার বিক্রি কমে যায়। এমনকি টেসলার বিরুদ্ধে বিক্ষোভ হয়। ভোক্তারা এই গাড়ি বয়কটও করে।
ইলন প্রিমিয়াম
৫৪ বছর বয়সী ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর মা ছিলেন কানাডীয়, বাবা দক্ষিণ আফ্রিকান। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
২০০৮ সালে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাস্ক বিশ্বাস করতেন, বৈদ্যুতিক গাড়ি শুধু পরিবেশবান্ধবই নয়, উচ্চ কর্মক্ষমতা ও সফটওয়্যারনির্ভর সুবিধাও দিতে পারে। তাঁর নেতৃত্বে টেসলা বৈশ্বিক গাড়িশিল্পে নতুন ধারা তৈরি করে। অনেক বিশ্লেষকের মতে, টেসলার সাফল্য ও ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্যের কারণে পুরোনো তেলচালিত গাড়ি কোম্পানিগুলোও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকে পড়ে।
অনেক বিনিয়োগকারী মনে করছেন, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও মাস্ক একই ধরনের সাফল্য দেখাতে পারবেন। তবে স্পেসএক্স এখনো মূলধননির্ভর প্রতিষ্ঠান, এর বাজারমূল্যের বড় অংশ নির্ভর করছে এমন সব প্রযুক্তির ওপর, যেগুলোর বাণিজ্যিক সফলতা পেতে আরও বহু বছর, এমনকি কয়েক দশকও লাগতে পারে।
টেসলা ও স্পেসএক্স ছাড়াও মাস্ক আরও পাঁচটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। এর মধ্যে আছে ভূগর্ভস্থ টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি এবং মস্তিষ্কের চিপ প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে কাজ করা নিউরালিংক।
টেসলার প্রধান নির্বাহী হিসেবে মাস্ক যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি বিতর্কিতও করেছেন। একসময় অনেক প্রতিষ্ঠিত গাড়ি কোম্পানি মনে করত, কোনো স্টার্টআপ প্রতিষ্ঠান লাভজনকভাবে ব্যাপক পরিসরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করতে পারবে না।
জেনারেল মোটরসের সাবেক ভাইস চেয়ারম্যান বব লুটজ বলেন, অটোমোটিভ প্রকৌশলে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সক্ষমতার বিষয়ে সারা বিশ্বের যে মনোভাব, সেটা মাস্কের কল্যাণে আবার ইতিবাচক ধারায় ফিরেছে।
তবে একই সময়ে টেসলা নানা আইনি জটিলতা এবং শেয়ারহোল্ডারদের উদ্বেগের মুখোমুখিও হয়েছে। বিশেষ করে ২০১৮ সালে মাস্কের জন্য অনুমোদিত প্রায় ৫৬ বিলিয়ন বা ৫ হাজার ৬০০ কোটি ডলারের পারিশ্রমিক ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
মাস্কের প্রভাব এতটাই বিস্তৃত যে বাজার বিশ্লেষকেরা তাঁর ব্যবসায়িক নেটওয়ার্ককে ‘মাস্কোনমি’ নামে অভিহিত করছেন। এই প্রভাব থেকেই ‘ইলন প্রিমিয়ামের’ ধারণা জন্ম নিয়েছে। অনেক বিনিয়োগকারীর বিশ্বাস, এই বাড়তি মূল্যায়ন মূলত প্রতিষ্ঠানের আর্থিক সূচকের কারণে নয়; বরং মাস্কের দৃষ্টিভঙ্গি ও তাঁর সাফল্য অর্জনের সক্ষমতার ওপর আস্থার প্রতিফলন।
আইপিওবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান রেনেসাঁ ক্যাপিটালের জ্যেষ্ঠ কৌশলবিদ ম্যাট কেনেডি বলেন, টেসলার মতোই স্পেসএক্স মূলত ইলন মাস্কের ওপর বাজি ধরার শামিল।
ম্যাট আরও বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠানের বাজারমূল্য ১ দশমিক ৫ থেকে ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়, তাহলে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ে। এটাকে বরং “ইলন মাস্ক প্রিমিয়াম” বলাই যথাযথ হয়।’
ফিল্টারহীন ইলন
মাস্কের ক্রমবর্ধমান প্রভাব করপোরেট শাসনব্যবস্থা, স্বার্থের সংঘাত ও তাঁর প্রতিষ্ঠানগুলোর ভাগ্য একজন ব্যক্তির সঙ্গে কতটা নিবিড়ভাবে জড়িয়ে পড়ছে, সেই প্রশ্ন আরও সামনে নিয়ে এসেছে।
বছরের পর বছর ধরে নিয়ন্ত্রক সংস্থা, বিলিয়নিয়ার, শর্ট সেলার, সাংবাদিক, রয়টার্স ও বিভিন্ন গণমাধ্যমসহ অনেকের সঙ্গে মাস্কের প্রকাশ্য বিরোধ দেখা গেছে। এসব দ্বন্দ্বের বড় অংশই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ঘটেছে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর জুটিও সেই ধারার অংশ ছিল। ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার পেছনে অর্থায়ন করার পর মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিওজিই উদ্যোগে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র।
তবে নীতিনির্ধারণ ও সরকারি ব্যয় নিয়ে মতবিরোধের কারণে পরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং তা প্রকাশ্য বিরোধে রূপ নেয়। যদিও পরে দুজনই তুলনামূলক সমঝোতার সুরে কথা বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়, মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যকার সীমারেখা কতটা অস্পষ্ট হয়ে উঠেছে।
তবু অনেক বিনিয়োগকারীর কাছে মাস্কের অপ্রচলিত আচরণ নিয়ে উদ্বেগের চেয়ে তাঁর সাফল্যের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ। কেননা বারবার দেখা গেছে, উচ্চাভিলাষী ধারণাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কিছু প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ক্ষমতা তাঁর আছে।
সম্প্রতি মাস্কের সঙ্গে এক আলোচনায় জেপিমরগান চেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ডাইমন বলেন, ‘ইলন আমাদের সময়ের এডিসন।’
একসময় দীর্ঘ আইনি লড়াইয়ে মাস্কের প্রতিপক্ষ এই ব্যাংকার পরবর্তীকালে মাস্কের ভক্ত হয়ে ওঠেন। গত বছর সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডাইমন বলেন, তাঁদের মধ্যে বিরোধ মিটে গেছে। একই সঙ্গে তিনি মাস্ককে ‘আমাদের সময়ের আইনস্টাইন’ হিসেবে আখ্যা দেন।
রয়টার্স
টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সোমবার (১ জুন) আমদানি-রফতানি বাণিজ্য চালু হওয়ার কথা নিশ্চিত করেছেন বন্দর পরিচালক পরিচালক শামীম রেজা।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। সরকারি ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছে বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীরা। চলছে লোড আনলোসহ সব ধরনের কার্যক্রম। পাশাপাশি কর্মচঞ্চলতা ফিরে এসেছে বন্দর এলাকায়।
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ও আশপাশের এলাকা থেকে সাভারের চামড়াশিল্প নগরীতে চামড়া আসছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সর্বশেষ হিসাব অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাভারের ট্যানারিগুলোতে ৫ লাখ ২৭ হাজার ৮৭৫টি কাঁচা চামড়া এসেছে।
বিসিক চামড়াশিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চামড়া আসার প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিসিকের তথ্য অনুসারে, ঈদের দিন বিকেল থেকে শুরু করে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মোট ১ হাজার ৭১৩টি চামড়াবাহী ট্রাক চামড়াশিল্প নগরীতে ঢুকেছে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা ছাড়াও কিছুটা দূর থেকেও অনেক ট্রাক আসার খবর পাওয়া গেছে।
শিল্পনগরীতে আসা চামড়ার মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যা বেশি। বিসিকের হিসাবে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিল্পনগরীতে গরু ও মহিষের চামড়া এসেছে ৫ লাখ ১১ হাজার ৭০০টি। অন্যদিকে ১৬ হাজার ১৭৫টি ছাগল ও ভেড়ার চামড়া এসেছে।
গত বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। ঈদের দিন দুপুর থেকেই মৌসুমি ব্যবসায়ী, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, আড়তদার ও ট্যানারিপ্রতিষ্ঠানগুলো কাঁচা চামড়া সংগ্রহ করে থাকে। এসব চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে এগুলো কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে চামড়া ও চামড়াজাত বিভিন্ন পণ্য হিসেবে বিক্রি ও রপ্তানি করা হয়।
কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের চেয়ে এবার ২ টাকা বাড়িয়েছিল সরকার। তবে রাজধানীতে ঈদের দিনে সেই দরে চামড়া বিক্রি হয়নি। গত বছরের চেয়েও প্রতি পিসে ১৫০ থেকে ২০০ টাকা দাম কমে চামড়া বেচাকেনা হয়। অবশ্য গতকাল কাঁচা চামড়ার দাম ঈদের দিনের চেয়ে ১০০ টাকা বেড়েছিল।