শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচাপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তবর্তী সরকারের কার্যক্রম চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে রিট করার জন্য যে এখতিয়ার, সেটির সংক্ষুব্ধ ব্যক্তি রিটকারীরা নন। এটি রাষ্ট্রের কাঠামোর সাথে জড়িত। এর আগেও একই বিষয়ে রিট খারিজ হয়েছিল, একই বিষয়ে দ্বিতীয়বার রিট করায় তা খারিজ করা হয়।

এছাড়া, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই রিট করা হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে, রিটকারী আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।

 

 

সংবিধান সংশোধনে সরকারের প্রস্তাবিত বিশেষ কমিটিতে নাম দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তবে দলটির একাধিক নেতা মনে করেন, সংবিধান সংস্কারের বদলে সংশোধন কমিটিতে গেলে সরকারকে নিজেদের মতো করে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বৈধতা দেওয়া হতে পারে। তাই ওই কমিটিতে না যাওয়ার পক্ষে জামায়াতের ভেতরে জোরালো মত রয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ২৯ এপ্রিল সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটিতে বিরোধী দলের পাঁচজন সদস্যের নাম দিতে বলা হয়।

আইনমন্ত্রী বলেছিলেন, সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি করার বিষয়ে ১২ জনের নামের তালিকা তাঁরা ঠিক করেছেন। তাঁদের মধ্যে বিএনপির সংসদ সদস্য আছেন সাতজন। বাকিরা গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্য। বিরোধী দল পাঁচজনের নাম দিলে কমিটির সদস্যসংখ্যা হবে ১৭। তবে এই উদ্যোগ ঘিরে বিরোধী শিবিরে আস্থার সংকট কাটেনি।

সংবিধান সংশোধনে সরকারের প্রস্তাবিত বিশেষ কমিটিতে নাম দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি জামায়াতে ইসলামী। তবে  না যাওয়ার পক্ষে জোরালো মত রয়েছে জামায়াতের মধ্যে। তারা মনে করছে, কমিটিতে গেলে সরকারকে নিজেদের মতো করে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বৈধতা দেওয়া হতে পারে।

সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এ কমিটি গঠনের ক্ষেত্রে তাঁদের ধারণাগত পার্থক্য আছে। বিষয়টি নিয়ে তাঁদের আগে থেকেই মতপার্থক্য ছিল, এখনো আছে। তাঁরা সংবিধানের সংস্কার চাইলেও সরকার সংশোধনের কথা বলছে। তাঁরা প্রস্তাবটি নিজেদের মধ্যে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন।

সংসদে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান
সংসদে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমানফাইল ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ
 

এরপর ৩০ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। বিরোধী দল এখনো সরকারকে কমিটি গঠনের জন্য নাম দেয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধন নয়; বরং সংস্কারের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং ক্ষমতাসীন বিএনপির ৩১ দফার প্রথম দফায় প্রতিশ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনই হওয়া উচিত ছিল প্রথম পদক্ষেপ; কিন্তু সেই পথে না গিয়ে সরকার এখন সংশোধন কমিটির প্রস্তাব সামনে এনেছে।

গত ৩০ এপ্রিল ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সংশোধন কমিটির বিষয়ে জোটের নেতাদের মনোভাব ছিল নেতিবাচক। তাঁরা মনে করছেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিরোধী দলের আস্থা অর্জনের মতো পরিস্থিতি তৈরি করছে না। ফলে সরকারের পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করেই তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

আপত্তি যেখানে

বিরোধী দলের নেতাদের অভিযোগ, সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই। সংবিধান সংস্কার পরিষদের শপথ না হওয়া এবং সংসদ অধিবেশন শুরুর ৩০ কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ হুবহু অনুমোদন না করাকে তাঁরা এই অনীহার উদাহরণ হিসেবে দেখছেন।

বিরোধী দলের কয়েকজন নেতা মনে করেন, সরকারি দল সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। একইভাবে সংবিধান সংশোধন কমিটিতেও সংখ্যাগরিষ্ঠতার নীতি প্রয়োগ করা হতে পারে—এমন আশঙ্কা তাঁদের মধ্যে আছে। তাঁদের মতে, এমন কমিটিতে গিয়ে বিরোধী দলের খুব বেশি লাভ হবে না।

বিরোধী দলের নেতারা মনে করেন, সরকারি দল সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। একইভাবে সংবিধান সংশোধন কমিটিতেও সংখ্যাগরিষ্ঠতার নীতি প্রয়োগ করা হতে পারে-এমন আশঙ্কা তাঁদের মধ্যে আছে। তাঁদের মতে, এমন কমিটিতে গিয়ে বিরোধী দলের খুব বেশি লাভ হবে না।

সরকারের প্রস্তাবের বিষয়টি জামায়াত কীভাবে বিবেচনা করছে, তা জানতে প্রথম আলো কথা বলেছে বিরোধীদলীয় উপনেতাসহ দলটির তিনজন সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তিনজন নেতার সঙ্গে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে, জামায়াতের ভেতরে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। তবে সংশোধন কমিটিতে নাম দেওয়া নিয়ে দলটির মধ্যে সতর্ক অবস্থান স্পষ্ট।

সংবিধান সংশোধন কমিটি গঠনে সরকারের প্রস্তাবের বিষয়ে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হকের সঙ্গে কথা বলে প্রথম আলো।

বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্যরা
বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্যরাফাইল ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ

নাজিবুর রহমান ও শেখ মঞ্জুরুল হকের ভাষ্য—বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধন নয়, সংস্কার চেয়েছে। সংস্কার বিষয়ে সরকারের সদিচ্ছা থাকলে তাদের দলীয় ৩১ দফা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হতো; কিন্তু সেটি না করে সরকার এখন সংবিধান সংশোধন কমিটি গঠনের কথা বলছে। তাঁরা মনে করেন, সরকারি দল সংসদে যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু করছে, সংবিধান সংশোধন কমিটিতেও একই কাজ করতে পারে। সেখানে গিয়ে বিরোধী দলের খুব বেশি লাভ হবে না। তাই বিরোধী দল এখনো সরকারের কাছে নাম দেয়নি।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

‘যাওয়ার সুযোগ নেই’

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তিনজন নেতার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছে প্রথম আলো। তাঁদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ মনে করেন, সরকার প্রস্তাবিত কমিটিতে জামায়াতের কোনো সদস্যের যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বিরোধী দল সংশোধন কমিটি গঠন করে নয়; বরং সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংবিধানের সংস্কার চেয়েছে। সরকার যে সংশোধন কমিটি গঠন করতে চায়, বিরোধী দল তার সঙ্গে নীতিগতভাবে একমত নয়। তাই এই কমিটিতে যাওয়ার কোনো সুযোগ নেই।

তবে সংশোধন কমিটিতে নাম দেওয়া না–দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।

বিরোধী দল সংশোধন কমিটি গঠন করে নয়; বরং সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংবিধানের সংস্কার চেয়েছে। সরকার যে সংশোধন কমিটি গঠন করতে চায়, বিরোধী দল তার সঙ্গে নীতিগতভাবে একমত নয়। তাই এই কমিটিতে যাওয়ার কোনো সুযোগ নেই।হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী

কেন আলোচনা প্রয়োজন, তা ব্যাখ্যা করে আবদুল হালিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আলোচনা প্রয়োজন এ কারণে যে জামায়াত সংবিধানের সংস্কার চেয়েছে, আর সরকার চাচ্ছে সংশোধন। এতেই পার্থক্য স্পষ্ট।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৪ এপ্রিল ঢাকায় ১১–দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা  হামিদুর রহমান আযাদ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৪ এপ্রিল ঢাকায় ১১–দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ
 

সংস্কার বিষয়ে সরকারের গড়িমসি রয়েছে—বিরোধী দল শুরু থেকেই এমন অভিযোগ করে আসছে। সেই প্রেক্ষাপটে সংশোধন কমিটিতে নাম দিলে সরকারকে নিজেদের মতো করে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বৈধতা দেওয়া হবে কি না, সেটিও বিবেচনায় নিচ্ছে জামায়াত।

এ কারণে কমিটিতে নাম দেওয়ার বিষয়ে তাড়াহুড়া না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে চায় তারা। এ জন্য আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্ব দিচ্ছে বিরোধী দল।

ঢাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গণি (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে ওসমান গণির স্বজন ও দলীয় নেতা–কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত ওসমান গণি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি কাটা নিয়ে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ওসমান গণির বিরোধ আছে। সেই বিরোধের জেরে গতকাল রাত পৌনে একটার দিকে ওসমান গণির ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার আগেই পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে নিহত ব্যক্তির স্বজন ও বিএনপির নেতা–কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে ভাঙচুর চালান।

এলাকার কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার ব্যক্তিগত জমি ও সরকারি জমি থেকে মাটি বিক্রি করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। মাটি কাটা ও ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ওসমান গনি হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিশ্বকাপের আগে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবের কারণে বড় ধাক্কা খেল ডিআর কঙ্গো। দেশটিতে ইবোলা ছড়িয়ে পড়ায় বিশ্বকাপের আগে রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিস্থিতিটিকে ‘জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। বিবিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রোগটিতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

ডিআর কঙ্গো জানিয়েছে, তাদের প্রস্তুতি ক্যাম্প এখন হবে বেলজিয়ামে। সেখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকার দলটি। এরপর ৯ জুন স্পেনে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের। বিশ্বকাপে ‘কে’ গ্রুপ থেকে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে ডিআর কঙ্গো। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

ডিআর কঙ্গো দলের মুখপাত্র জেরি কালেমো সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে বলেন, ‘কিনশাসায় দলের প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। এখন ক্যাম্প হবে বেলজিয়ামে।’ ফিফার এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘ইবোলা পরিস্থিতি নিয়ে ফিফা অবগত এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিআর কঙ্গো ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে দলটি প্রয়োজনীয় সব স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা পায়।’

ইবোলা সংক্রমণ ঠেকাতে জরুরি জনস্বাস্থ্যবিধি জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী, সর্বশেষ ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন কেউ আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। উগান্ডা ও দক্ষিণ সুদানেও ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে।

এই নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য কার্যকর থাকবে। পরে পরিস্থিতি বিবেচনা করে এটি বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর থাকে, তাহলে ডিআর কঙ্গো তাদের দ্বিতীয় বিশ্বকাপেও সমর্থকদের বড় অংশের উপস্থিতি ছাড়াই খেলতে বাধ্য হতে পারে।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়ায় অবস্থিত বুনিয়া জেনারেল রেফারেল হাসপাতালে ইবোলা আক্রান্ত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। ১৬ মে, ২০২৬
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়ায় অবস্থিত বুনিয়া জেনারেল রেফারেল হাসপাতালে ইবোলা আক্রান্ত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। ১৬ মে, ২০২৬, রয়টার্স

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র (সিডিসি) প্রকাশিত আদেশে বলা হয়েছে, ‘ইবোলা রোগ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার যে গুরুতর ঝুঁকি রয়েছে, তা থেকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই নির্দেশনা প্রয়োজনীয়।’

বিশ্বকাপে ডিআর কঙ্গোর প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ পর্তুগাল, ম্যাচটি হবে হিউস্টনে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

ফিফা জানিয়েছে, তারা এখনো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে, যাতে ‘নিরাপদ ও সুরক্ষিত’ভাবে বিশ্বকাপ আয়োজন করা যায়। সংস্থাটি বলেছে, ‘এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য সুরক্ষাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।’

কঠোর অভিবাসন নীতির কারণে ডিআর কঙ্গো থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আগে থেকেই নানা বিধিনিষেধ রয়েছে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলের প্রতিনিধিদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। ডিআর কঙ্গোর ২৬ সদস্যের বিশ্বকাপ দল এই সপ্তাহেই ঘোষণা করা হয়েছে। তাদের সবাই দেশের বাইরে বিভিন্ন ক্লাবে খেলেন। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, স্কোয়াডের কোনো খেলোয়াড়ই দেশে ফেরেননি।

ডিআর কঙ্গো জাতীয় ফুটবল দল ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে (তৎকালীন নাম ছিল জায়ারে) প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার ৫২ বছর পর এবার বিশ্বকাপে ফিরেছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ।

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

আইন মন্ত্রণালয়ের একই কর্মকর্তা বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

ঘটনার মূল আসামি সোহেল রানা (৩৪) গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিল।

জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। 

সোহেল রানাকে গতকাল বুধবার ঢাকার আদালতে হাজির করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন
সোহেল রানাকে গতকাল বুধবার ঢাকার আদালতে হাজির করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন
 

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। আর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা পল্লবী থানায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, তাঁর ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে।

এতে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হবে। ২২ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।

 

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

বুধবার (২০ মে) রামিসা হত্যার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

গণমাধ্যম সংস্কারে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ পর্যন্ত গণমাধ্যম সংস্কার নিয়ে যেসব আলোচনা, সুপারিশ ও নীতিগত প্রস্তাব এসেছে, সেগুলোই ভবিষ্যৎ কাজের ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে।

‘পাবলিক ইন্টারেস্ট মিডিয়া অ্যান্ড হেলদি ইনফরমেশন এনভায়রনমেন্ট (পিআইএমএইচআইই)’ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত ‘পিআইএমএইচআইই’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম খাত নিয়ে ইতিমধ্যে সম্পাদক, গণমাধ্যমমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। পরামর্শ কমিটি গঠনের পর আবারও সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, ‘এ পর্যন্ত যেসব আলোচনা ও নথিপত্র তৈরি হয়েছে—সবই আমাদের ভবিষ্যৎ কাজের গুরুত্বপূর্ণ উপাদান।’ গণমাধ্যম সংস্কার শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি সরকার, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজ—সব পক্ষের যৌথ দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

সরকার একদিকে যেমন এ খাতের অংশীদার হিসেবে কাজ করবে, অন্যদিকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি সমন্বয়কারীর ভূমিকাও পালন করবে বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, লক্ষ্য থাকবে জনগণের জন্য সুস্থ ও দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করা।

জহির উদ্দিন স্বপন বলেন, উন্নয়ন সহযোগী, সাংবাদিক সংগঠন এবং গণমাধ্যম–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাকে সরকার ইতিবাচকভাবে দেখছে। সবাইকে সঙ্গে নিয়েই একটি জবাবদিহিমূলক ও পেশাদার গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

গণমাধ্যমের সঙ্গে সংঘাত নয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে সংঘাত নয়, বরং অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায়। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে এমন আইন ও নীতিমালা থেকে সরকার সরে আসতে চায় এবং এ বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ২০ মে
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ২০ মে
 

বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন হলেও তা কোনোভাবেই যেন মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে পরিণত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। গণতান্ত্রিক সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে স্বচ্ছ প্রক্রিয়ায় এগোনো হবে।

গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ২০ মে
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ২০ মে
 

সংলাপে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সেন্সরশিপের অনুপস্থিতি নয়, এর সঙ্গে জড়িত শক্তিশালী প্রতিষ্ঠান, পেশাগত মানদণ্ড ও জবাবদিহির সংস্কৃতি। তিনি বলেন, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি, যা ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখে এবং জনগণের আস্থা গড়ে তোলে। তবে বাংলাদেশের গণমাধ্যম খাত এখনো সীমাবদ্ধ আইনি কাঠামো, রাজনৈতিক ও বাণিজ্যিক চাপ, অপতথ্যের বিস্তার এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সারাহ কুক বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে গত ১৫ মাসে প্রকল্পটির অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরেন বিবিসির সিনিয়র মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার আরাফাত আলী সিদ্দিক। বিবিসি মিডিয়া অ্যাকশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের আওতায় সম্প্রচার সাংবাদিকদের জন্য দেশের প্রথম নীতিমালা প্রণয়ন ও প্রকাশ, সংবাদকক্ষের জন্য যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিক্রিয়া নির্দেশনা তৈরি, নির্বাচনকালীন সংবাদ পরিবেশন নির্দেশিকা ও ই-পুস্তিকা উন্নয়ন এবং গণমাধ্যম সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ আয়োজন করা হয়।

বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের ডিরেক্টর অব প্রোগ্রাম রিচার্ড লেইস। এরপর বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুনের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

রাজধানীতে চলতি মাসে এই প্রথমবারের মতো তাপপ্রবাহ শুরু হয়েছে আজ বুধবার। এ বছর গ্রীষ্ম মৌসুম শুরুর পর রাজধানীতে তাপপ্রবাহের দিন ছিল হাতে গোনা।

আজ নগরীতে ভ্যাপসা গরম পড়েছে। এতে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ। এই প্রচণ্ড গরমের কারণ রাতের তাপমাত্রার বৃদ্ধি, এমনটাই বলছেন আবহাওয়াবিদেরা। গত রাতে রাজধানীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর প্রভাব পড়েছে দিনে। এ অবস্থা আরও দুয়েক দিন থাকতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আজ ঢাকাসহ দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কোনো এলাকার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি হলেই তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ঢাকা ছাড়া আজ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৬ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২, পাবনা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বাগেরহাটের তাপমাত্রা আজ দেশের সর্বোচ্চ।

রাজধানীতে আজ গরমের তীব্র অনুভূতির প্রধান কারণ রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। এ তাপমাত্রা হলো ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বলেন, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দিনে গরম বাড়ার মূলেই আছে এই অস্বাভাবিক তাপমাত্রা। কারণ, এ সময় দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি রাজধানীর জন্য খুব বেশি নয়। কিন্তু গরমের অনুভূতি হচ্ছে অনেক বেশি। চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাস মে তার নিজ রূপে আবির্ভূত হয়নি এত দিন। প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে রাজধানীতে আজই প্রথম।

আগামী অন্তত দুই দিন এমন গরম এবং বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

আজ রাজধানীসহ বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেলেও বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ময়মনসিংহ ও টাঙ্গাইলের একাধিক এলাকায় আজ বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা হতে পারে সামান্য।

ইউনিসেফ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা–সংকটের কথা বলে সতর্ক করেছিল। তারা ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।

আজ বুধবার দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, ভালো খরব হচ্ছে, ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম নিয়ন্ত্রণে।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে টিকা–সংকটের কারণ, টিকা–সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফ কী করেছে, এই সংকট আর যেন না হয়, সে বিষয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স। তিনি বারবার বলেন, হামে শিশুমৃত্যু দুঃখজনক।

টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানান রানা ফ্লাওয়ার্স। ইউনিসেফ তদন্তে সহায়তা করবে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ইউনিসেফ প্রতিনিধি বলেন, ‘ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে।’

সাংবাদিকদের রানা ফ্লাওয়ার্স বলেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে। মনে রাখতে হবে, টিকার মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়।

দেশে চলতি বছর হামে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর বেশির ভাগই শিশু। ইতিমধ্যে মারাত্মক এই ভাইরাসে ৪৭৫ জন মারা গেছে। বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। গত আড়াই দশকে কখনো দেশে হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন। এর পর থেকে রোগী কমে আসে। ২০২৫ সালে মাত্র ১৩২ জন রোগী শনাক্ত হয়েছিল। আগের পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। এ সময়ে মৃত্যুর ঘটনা ছিলই না। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়। গত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে গাফিলতি এবার হামের এই মারাত্মক প্রাদুর্ভাবের কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যু হয়েছে। দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন নাহার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাঁকে দ্রুত বাইরে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তাঁর মৃত্যু হয়। একই আইসিইউতে থাকা শেখ আবুল হাসেম (৯৬) নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই ভোর পাঁচটার দিকে মারা যান।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের ১ নম্বর আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ধোঁয়া ও আতঙ্কের মধ্যে রোগী স্থানান্তরের সময় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হাসপাতালের ইমার্জেন্সি ওটি বিভাগে লন্ডভন্ড অবস্থা দেখা যায়
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হাসপাতালের ইমার্জেন্সি ওটি বিভাগে লন্ডভন্ড অবস্থা দেখা যায়
 

হাসপাতালের আইসিইউ ইনচার্জ দিলীপ কুমার বলেন, পুরোনো আইসিইউ ভবনের পাশের একটি কক্ষে আগুন লাগে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দিলীপ কুমার প্রথম আলোকে বলেন, ‘ধোঁয়ার মধ্যে আমরা রোগীদের স্থানান্তর করছিলাম। এ সময় আতঙ্কিত হয়ে নাসরিন নাহার নামের রোগীর স্বজনেরা তাঁকে নিজেরাই সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাইরে নেওয়ার পর সেই রোগী মারা যান। আইসিইউ থেকে রোগী স্থানান্তরের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। ভেন্টিলেশন খুলে নিজেরা নেওয়ার চেষ্টার কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে।’

আগুন থেকে বাঁচতে গিয়ে দুই নার্সসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। তাঁদের মধ্যে দুই নার্সকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল বলেন, ধোঁয়ার কারণে ইমারজেন্সি ওটি ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কিছুই দেখা যাচ্ছিল না। মুমূর্ষু রোগীদের পেছনের দরজা দিয়ে বের করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নার্সদের উদ্ধার করেন। একজন নার্সকে তিনতলা থেকে নামানোর সময় পড়ে যেতে দেখা যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মো. মাসুদ সরদার বলেন, সকাল ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

২০১৫ সালে বরিশালের ছাত্রদল ও জাসাসের ২ নেতাকে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশে দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এই মামলার ৪ আসামির মধ্যে দুজন বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন কারাগারে আছেন। আর পলাতক আছেন আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ।

মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ জুন থেকে শুরু হবে। মোট সাক্ষী ২৮ জন। এদিন আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করা হয়।

এর আগে, চলতি বছরের ৩১ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরে সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।