দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৬ জুন) সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, কাল বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

লালমনিরহাটের আদিতমারীতে এক নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে খবর পেয়ে ১০টার দিকে উপজেলার একটি গ্রামের ভুট্টাখেত থেকে বস্তাবন্দী লাশটি পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের দুজনকে আটক করা হলে স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাদের নিজেদের হাতে তুলে নিতে চায়। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকজনের ওপর দফায় দফায় হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে সরকারি ছয়টি গাড়ি। পুড়িয়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের বাড়ি। আহত হয়েছেন এনডিসি, পুলিশ সদস্যসহ ৩০–৩৫ জন।

নিহত শিশুটির বয়স সাত বছর। সে গ্রামের কৃষক কৃষকের মেয়ে। গতকাল সোমবার বেলা তিনটার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একই গ্রামের শ্রী বিধান চন্দ্র বর্মণ (২০) ও তাঁর বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে। মবের ঘটনাটি ঘটেছে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত।

জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং এলাকার লোকজন সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা জানতে পারে শিশুটির মরদেহ বাড়ির পাশের ভুট্টাখেতে বস্তাবন্দী অবস্থায় পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে আদিতমারী থানা–পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়। একই সঙ্গে আসে লালমনিরহাট ডিবি পুলিশ।

ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে গ্রামের একটি বাড়িতে ধান রাখার ডুলির ভেতর সন্দেহভাজন বিধান চন্দ্র বর্মণ লুকিয়ে আছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিবি। এরপর বিধানের বাবা রণজিৎ চন্দ্র বর্মণকেও আটক করা হয়। তখন দুপুর প্রায় একটা। এ সময় চারদিক থেকে উত্তেজিত লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে মব তৈরি করে স্থানীয় জনতা দুজনকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং নিজেদের হাতে বিচার তুলে নেওয়ার চেষ্টা করে; কিন্তু পুলিশ জীবননাশের আশঙ্কা এবং বেআইনি বিবেচনায় আটক দুজনকে নিজেদের হেফাজতে  নিয়ে আসার চেষ্টা করে।

একপর্যায়ে স্থানীয় লোকজন আটক দুজনকে নিয়ে  নিয়ে যেতে চায়। এরপর আসামি ও আহত পুলিশ সদস্যদের নিয়ে আসার সময় কিছু লোক বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমার ও পুলিশ সুপারের গাড়িসহ ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল আমিনসহ বেশ কয়েকজন আহত হন। মুহ. রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা ছুড়ে মারে। অবস্থা বেগতিক দেখে পুলিশ সুপার লালমনিরহাট জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি অবগত করেন। জেলা প্রশাসক তাৎক্ষণিক লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নে ফোন করে সহায়তা চান।

পরে বিধান চন্দ্র বর্মণ ও রণজিৎ চন্দ্র বর্মণকে পুলিশ হেফাজতে নিতে পারলেও তাঁদের বাড়িটি রক্ষা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। আশপাশের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরও মানুষ উত্তেজিত জনতার সঙ্গে যোগ দেয়।

উচ্ছৃঙ্খল জনতার ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন লালমনিরহাটের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) মো. আল আমিন। তিনি বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে বৃষ্টিরমতো ইটপাটকেলের ঢিল আসছিল। একপর্যায়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা ঘটনাস্থল থেকে লালমনিরহাটে ফিরে আসি।’

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আটক বাবা–ছেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা
আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আটক বাবা–ছেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা, ছবি: সংগৃহীত
 

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় একশ্রেণির বিক্ষুব্ধ জনতা মব তৈরি করে আটক বাবা–ছেলেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ত্রাস সৃষ্টি করে চাপ দিতে থাকে। না দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে শুরু করে উচ্ছৃঙ্খল জনতা। এনডিসি আল আমিন ও পুলিশ সদস্যসহ ৩০–৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাঁরা লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া এ ঘটনার বিষয়ে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

পুলিশ সুপার আরও জানান, জেলা প্রশাসকের ও পুলিশ সুপারসহ সরকারি ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি সামাল দিতে না পারায় আদিতমারী থানার ওসি মো. নাজমুল হককে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা রাজিব কুমার সাহা জানান, এনডিসি আল আমিনসহ পুলিশের ৩০ থেকে ৩৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবাই আশঙ্কামুক্ত। তাই কেউ ভর্তি হননি।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, ‘পুলিশ সুপারের ফোন পেয়েই বিজিবিকে পাঠানো হয়। এর পরেই জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, আমি ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে শান্ত করার চেষ্টা করি। একপর্যায়ে স্থানীয় লোকজন আটক দুজনকে নিয়ে  নিয়ে যেতে চায়। এরপর আসামি ও আহত পুলিশ সদস্যদের নিয়ে আসার সময় কিছু লোক বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমার ও পুলিশ সুপারের গাড়িসহ ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল আমিনসহ বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাজনৈতিক পক্ষসহ প্রশাসনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারীসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, এ সময় ছিনতাইকারীদের হামলায় আদালবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়ে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং উপপরিদর্শক (এসআই) তরুন। হামলাকারীরা ওসির মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হয়েছেন। তাঁর হাতের সামনের অংশে জখম হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এই হিসেবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পাঁচ মাসে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটে। গত বছর ১২ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৬০১টি। আর এ বছর প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) এ সংখ্যা ২৬৮।

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মঙ্গলবার (১৬ জুন) মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

ধীপ্রার স্বামী ডা. রহমত রশীদ, শ্বশুর বারডেম হাসপাতালের কার্ডিয়াক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আব্দুর রশীদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং ডা. আব্দুর রশীদের জামাতা স্যাটায়ার ওয়েবসাইট ইয়ার্কির সম্পাদক সিমু নাসেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলার আসামি করা হয়েছে। অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন এবং পোস্টমর্টেম ছাড়াই দাফনের মাধ্যমে আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে।

মির্জা ফখরুল বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সময়ে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশসম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হবে। নতুন সিস্টেমে ব্লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লগ জানা যাবে। এ ছাড়া কোন স্তরে তথ্য পরিবর্তন হলো, তা উদ্‌ঘাটন করা সহজ হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক ছেড়েছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়েন। তাঁরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক।

বকেয়া বেতনের দাবিতে আজ সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তাঁরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন
১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের পোশাক কারখানার ১০০ থেকে ১৫০ জন শ্রমিক এই অবরোধে অংশ নেন।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক বাসস্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন দেশের মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন সংশ্লিষ্ট বিষয়ে যাচাই-বাছাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আইন প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় বৈধ কর্মসংস্থান ও বসবাসের জন্য বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় অনুমতিপত্র ও বৈধ ভ্রমণ নথি সঙ্গে রাখার বিষয়ে নিয়মিত সতর্ক করে আসছে কর্তৃপক্ষ।

 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তাঁরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন
১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

চট্টগ্রাম

ঢাকা

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট। কিছু কারিগরি বিষয়ের কারণে, ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৫ জুন) সচিবালয়ের পিআইডি মিলনায়তনে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

বিমানমন্ত্রী জানান, ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

এসময়, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ২০ জুন থেকে এই ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। 

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ সংক্রান্ত চুক্তি আগামী জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য–প্রমাণসহ একটি অনুরোধপত্র চূড়ান্ত করার কাজ চলছে। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে।

বেনজীর আহমেদ ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হন। সে দেশের সরকার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানান। তিনি বলেন, বেনজীরকে ফিরিয়ে আনতে তাঁর গ্রেপ্তার হওয়ার ৩০ দিনের মধ্যে অনুরোধপত্র পাঠাতে হবে।

বেনজীর আহমেদ ২০২৪ সালের ৪ মে সপরিবার দেশ ছেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি দুর্নীতি ও জালিয়াতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলা, অভিযোগপত্রের নথি, তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র একত্র করে অনুরোধপত্র দ্রুত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

দুদকের তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে কিছু মামলার নথি আদালতে ছিল। সেগুলো ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ইংরেজি ও আরবি ভাষায় অনুরোধপত্র তৈরির কাজ চলছে।

এদিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুতই অনুরোধপত্র পাঠানো হবে।

বেনজীর আহমেদ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (২০১০-১৫) এবং র‍্যাবের মহাপরিচালকের (২০১৫-২০) দায়িত্ব পালন করেন। ২০২০ সালের এপ্রিলে তাঁকে আইজিপি করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

বেনজীর আহমেদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন তিনি। এই সুবাদে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর সাত সাবেক ও তৎকালীন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। এই তালিকায় বেনজীর আহমেদের নাম ছিল। তখন তিনি আইজিপি ছিলেন। ২০২২ সালে অবসর নেন বেনজীর। তখন তাঁকে আর কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি।

২০২৪ সালের শুরুতে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। দুদক বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিলে তিনি দেশ ছাড়েন।

মামলার অগ্রগতি

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের করা একটি মামলার বিচার চলছে। বাকি পাঁচ মামলার তদন্ত চলমান। ছয় মামলার মধ্যে তিনটিতে প্রধান আসামি বেনজীর। অন্য তিন মামলায় তাঁর স্ত্রী জীশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীরকে আসামি করা হয়েছে। এসব মামলায় সহযোগী আসামি হিসেবে রয়েছেন বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচার চলছে। মামলাটিতে গত বছরের ৩০ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। তাতে বলা হয়, বেনজীর আহমেদ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছেন। গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর অনুপস্থিতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

মামলাটির বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, মামলাটিতে ৩৮ জনের মধ্যে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে ২৩ জুন। তিনি বলেন, বেনজীর আহমেদকে যদি দেশে ফিরিয়ে আনা হয়, তিনি যদি এসে মামলা লড়েন, তাহলে সাক্ষীদের আবার জেরা করা হবে। তারপর বিচারিক–প্রক্রিয়া এগোবে পর্যায়ক্রমে।

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে পাসপোর্ট নেওয়ার অভিযোগে বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ অক্টোবর মামলা করে দুদক। এই মামলায় অন্য আসামিরা হলেন ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক মো. ফজলুল হক, সাবেক পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন এবং ই-পাসপোর্ট প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক।

‘বেনজীরকে ট্রাইব্যুনালে আনা হবে’

বেনজীর আহমেদকে বাংলাদেশে আনা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁকে আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গতকাল নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে। তাঁকে যদি বাংলাদেশে আনা হয়, এই ট্রাইব্যুনালেও আনা হবে। যেসব মামলায় বিচার চলছে, সেখানে হাজির করা হবে।

সম্পদ কী অবস্থায়

বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে প্রায় ৮০০ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছিল দুদক। দুদকের আবেদনে এসব সম্পদের প্রায় সব জব্দ করার আদেশ দেন আদালত।

ঢাকার গুলশানে যে ভবনে বেনজীর আহমেদের ৪টি ফ্ল্যাট রয়েছে, সেখানে গতকাল গিয়ে কথা হয় একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই চার ফ্ল্যাট ‘সিলগালা’ অবস্থায় আছে। চারটি ফ্ল্যাটের ভাড়া প্রায় পাঁচ লাখ টাকা।

গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক প্রতিষ্ঠা করেছিলেন বেনজীর আহমেদ। ২০২৪ সালের ১০ জুন তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পার্কটি পরিদর্শন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পার্কের পুকুর, জলাশয়, ইকো রিসোর্ট, কটেজ ও অন্যান্য স্থাপনা ক্রোক করা হয় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। কৃষিজমি দেখভালের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং পুকুর ও জলাশয়ের দায়িত্ব দেওয়া হয় জেলা মৎস্য কর্মকর্তাকে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে সুরুচি ট্রেডার্স এক বছরের জন্য পার্ক ও পুকুর ইজারা নেয়। এর মধ্যে ২০টি পুকুরের ইজারামূল্য ছিল ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং পার্কের ইজারামূল্য ছিল ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি সুরুচি ট্রেডার্স ১০ শতাংশ মূল্য বৃদ্ধি করে ৭৩ লাখ ১৫ হাজার টাকায় আবার শুধু পার্কের ইজারা নেয়। আগের বছর পুকুরে লোকসান হওয়ায় এবার তারা পুকুর ইজারা নেয়নি।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রহমান বলেন, পুকুরগুলো ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে