• Colors: Green Color

মাত্র ৯৯ রানেই পড়ে যায় ৮ উইকেট। বাংলাদেশ দলের জন্য ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ উইকেটে।

১ ওভার বাকি থাকতে অলআউট বাংলাদেশের ১৩১ রানের ইনিংসটা ধাক্কা খেতে খেতেই এগিয়েছে। ১৭ বলের উদ্বোধনী জুটিতে ২৬ রানের ভালো শুরু এলেও সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। স্পেনসার জনসনকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তানজিদ হাসান ক্যাচ দিলে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের।

১৪ বলে ২০ রান করে সাইফ ক্যাচ দেন ম্যাট রেনশর বলে। দুই ওপেনার আউট হওয়ার পর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। অবশ্য ৩৯ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর উইকেটে এসে প্রথম বলেই ছক্কা মারেন তাওহিদ হৃদয়। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলেননি, তাঁর পরিবর্তে তাই আজ বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন হৃদয়। কিন্তু তিনিও ৫ বলে ৮ রান করেই অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে যান। ইনিংসের মাঝপথ পর্যন্ত যেতে যেতেই বাংলাদেশের ৫ উইকেট নেই। ২ বছর পর টি-টুয়েন্টিতে ফেরা সৌম্য সরকার ১৮ বলে করেছেন ১৭ রান।

দলের রান এক শ পেরোনোর আগেই বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ফেলে। বেশির ভাগ ব্যাটসম্যানই আউট হয়েছেন এলোমেলো শট খেলে। এরপর অবশ্য এক প্রান্তে হাল ধরেন মেহেদী হাসান। রিশাদ হোসেন-শরীফুল ইসলামদের সঙ্গ খুব বেশি না পেলেও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১২ বলে ২৩ রানের শেষ উইকেট জুটিতে কিছুটা লড়াই করেছেন মেহেদী। মোস্তাফিজ ৫ বলে ৭ রান করে এলবিডব্লু হলেও ২২ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।

সহজ লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকেও ভালোই বেগ দিয়েছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু স্কোরবোর্ডে যে রান, তা দিয়ে বোলারদের পক্ষে লড়াই করাটা কঠিনই ছিল। এক কুপার কনোলির ২৭ বলে ৪৭ রানের ইনিংসই সহজ করে দেয় অস্ট্রেলিয়ার জয়।

তিনে নেমে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৭ বলে ৪৭ রান আসে কনোলির ব্যাট থেকে। অভিষেক আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নেমে ৩২ রানে ২ উইকেট পাওয়া আবদুল গাফফার যখন তাঁকে ফেরান, ততক্ষণে ম্যাচ বলতে গেলে পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। লক্ষ্যে পৌঁছানোর আগে আরও ৩ উইকেট হারালেও অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১০ বল বাকি থাকতেই। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি আগামী শুক্রবার।

জর্ডানকে ৩–১ গোলে হারাল অস্ট্রিয়া

ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩–১ গোলে।

শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রিয়া
শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রিয়া, এএফপি
 

২০ মিনিটে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেওয়ার পর ৫০ মিনিটে সেটি শোধ দেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইয়াজান আল–আরব।

ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে।

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জর্ডানের খেলোয়াড়েরা দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান
প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জর্ডানের খেলোয়াড়েরা দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানানএএফপি

মেসি ৩: ০ আলজেরিয়া

কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই মেসি করলেন জাদুকরী এক হ্যাটট্রিক। মেসির মায়া ছড়ানোর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল।

এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।

দুর্দান্ত মেসি
দুর্দান্ত মেসিএএফপি

মেসি ছুঁলেন ক্লোসাকে 

অবিশ্বাস্য! হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’

স্ট্যান্ডিং অভেশন নিয়ে মাঠ ছেড়েছেন মেসি
স্ট্যান্ডিং অভেশন নিয়ে মাঠ ছেড়েছেন মেসি, এএফপি

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক 

আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন মেসি
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন মেসিএএফপি

নরওয়ে ৪–১ ইরাক

ম্যাচের তখন ৮৩ মিনিট। ইরাকের গোলকিপার জালাল হাসানকে ডান প্রান্তে একা পেয়ে যান আর্লিং হলান্ড। বেশ জোরে শটও নেন। কিন্তু জালালের পায়ে লেগে বল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হলান্ডের হ্যাটট্রিকটা আর হলো না। শেষ বাঁশি বাজার পর নরওয়ের স্ট্রাইকারকে তাই বিশ্বকাপ অভিষেকে সন্তুষ্ট থাকতে হলো জোড়া গোলে।

তবে বোস্টন স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে নরওয়ের ৪-১ গোলে জয়ের এ ম্যাচে এমন কিছুই প্রত্যাশিত ছিল। ম্যাচটা হবে ‘হলান্ড শো’—হ্যাটট্রিক পেতে পারেন কিংবা নিদেনপক্ষে জোড়া গোল করবেন, এমন প্রত্যাশা ছিল অনেকের। পৃথিবীর উত্তর প্রান্তের এই ‘গোলমেশিন’ বিশ্বকাপ অভিষেকে সেটা করলেন ম্যাচের ৪৩ মিনিটের মধ্যে। প্রথম ও দ্বিতীয় গোলের মাঝখানে ব্যবধান ছিল মাত্র ১৪ মিনিট।

কিন্তু এ ম্যাচকে পুরোপুরি হলান্ডের বলা যাচ্ছে না। কারণ, পার্শ্বচরিত্ররাও আছেন। ২৯ ও ৪৩ মিনিটে হলান্ডের জোড়া গোলের পর ৭৬ মিনিটে নরওয়ের হয়ে আরও একটি গোল করেন স্কিরি অস্টিগার্ড। যোগ করা সময়ে ৬ মিনিটে নরওয়ে শেষ গোলটি পেয়েছে ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হুসেইনের কাছ থেকে! হ্যাঁ, ঠিকই ধরেছেন, আত্মঘাতী গোল।

ম্যাচে ইরাকের হয়ে একমাত্র গোলটিও আইমেন হুসেইনের। সেটা সমতাসূচক গোল। ২৯ মিনিটে হলান্ড নরওয়েকে এগিয়ে দেওয়ার পর ৩৯ মিনিটে হেডে গোল করেন আইমেন। পরে আত্মঘাতী গোল করায় বিশ্বকাপে বিরল এক তালিকায়ও নাম লেখান তিনি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল করার পাশাপাশি আত্মঘাতী গোলও করলেন আইমেন।

আইমেনের গোল উদ্‌যাপন
আইমেনের গোল উদ্‌যাপন, এএফপি
 

বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় গোল পেল ইরাক। ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল পেয়েছিল ইরাক। ৪০ বছর ৯ দিন পর আইমেনের কল্যাণে আরেকটি গোলের দেখা পেল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইরাক। বিশ্বকাপের ইতিহাসে কোনো জাতীয় দলের প্রথম ও দ্বিতীয় গোলের মাঝখানে এটা দ্বিতীয় সর্বোচ্চ সময়ের ব্যবধান। এ ম্যাচেরই জয়ী দল নরওয়ে তালিকায় শীর্ষে।

১৯৩৮ বিশ্বকাপের পর ৫৬ বছর ২৮ দিনের বিরতি নিয়ে ১৯৯৪ বিশ্বকাপে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই দ্বিতীয় গোল পেয়েছিল নরওয়ে।

সেই নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এবার প্রথম ম্যাচেই পেল চার গোলের দেখা। বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় জয়। আর সেই জয়ে যে হলান্ডের অবদানই বেশি, তা না বললেও চলে।

‘আই’ গ্রুপে প্রথম ম্যাচ জিতেই শীর্ষে নরওয়ে। দ্বিতীয় ফ্রান্সের সংগ্রহও সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে নরওয়ের সঙ্গে পিছিয়ে দিদিয়ের দেশমের দল। পয়েন্ট না পাওয়া সেনেগাল তিনে ও ইরাক চারে।

যতটা ভালো হলে আর্জেন্টাইন সমর্থকেরা খুশি হতেন, ঠিক ততটাই মধুর হলো লিওনেল মেসিদের বিশ্বকাপের শুরুটা।

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। তিনটি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিকের পথে মেসি গড়েছেন রেকর্ড, দিয়েছেন এবারের বিশ্বকাপেও দারুণ কিছুর বার্তাও।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে লাগলেও শেষ পর্যন্ত জালে জড়ায়।

জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি পরে আরও দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট থেকে ফিরতি বল পেয়ে সহজেই ব্যবধান ২-০ করেন। এরপর ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর ফলে তিনি কিলিয়ান এমবাপ্পে, গার্ড মুলার ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে হয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাঁর মতো ১৬ গোল আছে মিরোস্লাভ ক্লোসারও। পরের লক্ষ্য রেকর্ডটা নিজের করে নেওয়া।

রোনালদোকে ছাড়িয়ে

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি বিশেষ রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন তিনি (৩৮ বছর ৩৫৭ দিন)। এর আগে রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা।

শুধু তা-ই নয়, বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে গোল করা ফুটবলারদের তালিকাতেও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নিয়েছেন মেসি। তিনি গোল করেছেন ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। ব্যতিক্রম শুধু ২০১০ আসর।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতাদের তালিকায়ও তিন নম্বরে উঠে এসেছেন মেসি। তাঁর সামনে আছেন শুধু ক্যামেরুনের রজার মিলা এবং পর্তুগালের পেপে।

মেসির আবেগ

ম্যাচে প্রথম গোল করার পর উদ্‌যাপনের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে আবেগঘন এক মুহূর্ত। আর্জেন্টিনা অধিনায়কের চোখে তখন জল। হয়তো বিশ্বকাপে নিজের শেষ যাত্রার প্রথম ম্যাচে গোল করার আনন্দ, কিংবা আরেকটি স্বপ্নের পথে যাত্রার অনুভূতি—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

বিশ্বকাপের মঞ্চে মেসির এমন শুরু যেন নতুন করে উৎসবে মেতেছে আর্জেন্টিনা। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই, ছিলেন মেসি।

এমবাপ্পের রেকর্ডের জাদু

ফ্রান্স ৩ : ১ সেনেগাল

নিউ জার্সিতে প্রথমার্ধে খুঁজে পাওয়া না যাওয়া ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। এর ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলে অলিভিয়ের জিরুর পাশে বসেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুজনের গোল তখন ৫৭। তবে যোগ করা সময়ের ৬ মিনিটে জিরুকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠেন এমবাপ্পে (৫৮ গোল)। বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করেন ২০১৮ আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক। বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৪। এমবাপ্পের রেকর্ডের আগে ফ্রান্সের গোল করেন ব্র্যাডলি বারকোলা। আর সেনেগালের হয়ে এক গোল শোধ করেন ইব্রাহিমা এমবায়ে।

এমবাপ্পের রেকর্ড গড়া গোল

এমব্বাপের রেকর্ড গড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্স এগিয়ে গেল ৩–১ গোলে। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুটও পরলেন এমবাপ্পে। অলিভিয়ের জিরুর ৫৭ গোল ছাড়িয়ে এমবাপ্পের গোল এখন ৫৮। বিশ্বকাপে তাঁর গোল ১৪।

সেনেগালের গোল শোধ

এক গোল শোধ করেছে সেনেগাল। সেনেগালের হয়ে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোলটি করেছেন ইব্রাহিমা এমবায়ে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব