Sidebar

×

Top menu

  • বাড়ি
  • সম্পর্কে
  • ব্লগ
  • যোগাযোগ
  • ভিডিও
  • গ্যালারি

প্রধান মেনু

  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • বানিজ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন
  • চাকরির খবর
  • বাড়ি
  • সম্পর্কে
  • ব্লগ
  • যোগাযোগ
  • ভিডিও
  • গ্যালারি
  • empty
  • empty
  • empty
  • empty
FI TV FI TV
ব্যানার

ব্রেকিং নিউজ

  • কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ...
  • জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও প্রথম পয়েন্ট পেল কানাডা...
  • আন্তর্জাতিক

    আন্তর্জাতিক বিভাগ

    • আফ্রিকা

    • আমেরিকা

    • এশিয়া

    • ইউরোপ

    • মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি

    সর্বশেষ আন্তর্জাতিক খবর

    13 June 2026 যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
    12 June 2026 যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি রোববার জেনেভায় সই হতে পারে: রয়টার্স
    12 June 2026 চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের ঘোষণার পর জানিয়ে দিল ইরান
    12 June 2026 হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২২ পাক সেনার জানাজা সম্পন্ন
  • জাতীয়

    জাতীয় বিভাগ

    • নির্বাচন

    • বিতর্ক

    • মতামত

    • বিতর্ক

    • অর্থনীতি

    সর্বশেষ জাতীয় খবর

    12 June 2026 ছিনতাইকারীরা ব্যাগ টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
    12 June 2026 প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
    12 June 2026 বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার
    12 June 2026 জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর ও আবাসন পরিদপ্তরের শীর্ষ পদে রদবদল
  • বানিজ্য

    বানিজ্য

    • বাজার

    • ব্যক্তিগত অর্থ

    • প্রযুক্তি

    সাম্প্রতিক বানিজ্য খবর

    12 June 2026 ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা
    12 June 2026 বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, স্পেসএক্সের আইপিওতে বেড়েছে সম্পদ
    01 June 2026 আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
    01 June 2026 ৭ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু
  • খেলাধুলা

    ক্রীড়া বিভাগ

    • ক্রিকেট

    • এনবিএ

    • ফুটবল

    • বক্সিং

    • টেনিস

    সর্বশেষ খেলাধুলার খবর

    13 June 2026 কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
    13 June 2026 জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও প্রথম পয়েন্ট পেল কানাডা
    13 June 2026 ব্রাজিল–আর্জেন্টিনাকে হারিয়ে আসা দলের জালে যুক্তরাষ্ট্রের ৪ গোল
    12 June 2026 বিশ্বকাপের ৪৮ দল: জেনে নিন সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর
  • প্রযুক্তি

    প্রযুক্তি বিভাগ

    • কম্পিউটার

    • প্রযুক্তিগত টিপ

    • মোবাইল

    • ব্যক্তিগত প্রযুক্তি

    সর্বশেষ প্রযুক্তি খবর

    06 June 2026 বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর
    29 May 2026 টি-ব্যাগের ছোঁয়ায় আর্সেনিকমুক্ত হবে পানি
    23 April 2026 ঢাকায় মোটরগাড়ি ও বাইকের প্রদর্শনী শুরু
    22 April 2026 মঙ্গলে জৈব অণুর সন্ধান পেল নাসার কিউরিওসিটি রোভার
  • বিনোদন

    বিরোদন বিভাগ

    • মুভি

    • সঙ্গীত

    • টিভি শো

    সর্বশেষ বিনোদন খবর

    11 June 2026 বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক
    10 June 2026 মা হওয়ার পর ফিরছেন ক্যাটরিনা, তবে...
    10 June 2026 সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের
    10 June 2026 'ন্যুড ড্রেসিং' মানেই 'নেকেড' নয়, দেখুন তারকাদের আকর্ষণীয় ১০ লুক
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন

    সব বিভাগ

    • জাতীয়

      • নির্বাচন
        • ব্রাহ্মণবাড়িয়া–২ ১২ কেন্দ্রে রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে
      • বিতর্ক
      • মতামত
      • বিতর্ক
      • অর্থনীতি
    • বানিজ্য

      • বাজার
      • ব্যক্তিগত অর্থ
      • প্রযুক্তি
    • আন্তর্জাতিক

      • আফ্রিকা
      • আমেরিকা
      • এশিয়া
      • ইউরোপ
      • মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি
    • প্রযুক্তি

      • কম্পিউটার
      • প্রযুক্তিগত টিপ
      • মোবাইল
      • ব্যক্তিগত প্রযুক্তি
    • খেলাধুলা

      • ক্রিকেট
      • এনবিএ
      • ফুটবল
      • বক্সিং
      • টেনিস
    • বিনোদন

      • মুভি
      • সঙ্গীত
      • টিভি শো
    • খাদ্য

      • রান্না
      • রেস্টরেন্ট
      • স্ট্রেস খবর
    • ফ্যাশন এবং শৈলী

      • পুরুষদের শৈলী
      • মহিলাদের শৈলী
      • বিবাহ
  • চাকরির খবর

এপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধানের পদত্যাগ

Details
খবর
26 February 2026

দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্বতন্ত্র তদন্ত শুরুর কয়েক সপ্তাহের মাথায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বোর্জ ব্রেন্দে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি।

২০১৭ সালে ডব্লিউইএফের প্রেসিডেন্ট হওয়া নরওয়ের এই রাজনীতিক এক বিবৃতিতে তাঁর সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টিনের সঙ্গে ব্রেন্দের তিনটি ব্যবসায়িক নৈশভোজ হয়েছিল। এ ছাড়া তিনি এই অর্থ বিনিয়োগকারীর সঙ্গে ই–মেইল ও খুদে বার্তায় নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিবৃতিতে ব্রেন্দে বলেন, ‘গভীরভাবে বিবেচনা করে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে কাটানো সাড়ে আট বছর আমার জন্য খুব ফলপ্রসূ ছিল।’ কিন্তু তাঁর বিবৃতিতে এপস্টিনের বিষয়ে কোনো কিছু সরাসরি উল্লেখ করা হয়নি।

নরওয়ের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার সহকর্মী ও অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। আমার মনে হয়, কোনো বিচ্যুতি ছাড়া ফোরামের গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।’

ব্রেন্দে এর আগে দাবি করেছিলেন, ২০১৮ সালে প্রথমবার সাক্ষাতের সময় এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এপস্টিন সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর না নেওয়ার জন্য অনুতপ্ত বলেও জানিয়েছিলেন তিনি।

এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার অপরাধে ২০০৮ সালে এপস্টিন দণ্ডিত হন। তাঁর সঙ্গে সম্পর্কের জেরে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যবসায়ী, ঝানু রাজনীতিবিদ, এমনকি ব্রিটিশ রাজপরিবারও ব্যাপক বিতর্কের মুখে পড়েছে।

স্বাধীন তদন্ত শেষ

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ডব্লিউইএফ প্রতিবছর বিশ্ব অর্থনীতি নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করে, যা দাভোস সম্মেলন নামে পরিচিত। সংস্থাটির দুই কো–চেয়ার আন্দ্রে হফম্যান ও ল্যারি ফিঙ্ক আলাদা বিবৃতিতে জানিয়েছেন, বোর্জ ব্রেন্দের সঙ্গে এপস্টিনের সম্পর্কের বিষয়ে সংস্থার বাইরের আইনজীবীদের দিয়ে পরিচালিত স্বতন্ত্র তদন্ত শেষ হয়েছে।

তদন্তের ফলাফলে বলা হয়েছে, আগে যা প্রকাশ পেয়েছে, তার বাইরে উদ্বেগের মতো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। কো–চেয়াররা আরও জানান, অ্যালোইস জুইঙ্গি বর্তমানে সংস্থাটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টি নতুন স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি তদারকি করবে।

এপস্টিন ২০১৯ সালে ম্যানহাটানের একটি কারাগারে আত্মহত্যা করেন। তখন যৌন কাজের জন্য মানব পাচার মামলায় তাঁর বিচার চলছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাঁর সঙ্গে সম্পর্কিত ৩০ লাখের বেশি পাতার নথিপত্র প্রকাশ করেছে।

প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টিনের সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও টেসলার সিইও ইলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী অনেক ব্যবসায়িক ও রাজনৈতিক নেতার যোগাযোগ ছিল। এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে।

এপস্টিন–সংশ্লিষ্ট নথি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

রয়টার্স, জুরিখ


Previous article: অন্য ছেলের সঙ্গে সম্পর্কের সন্দেহে প্রেমিকা হত্যা, গ্রেপ্তার সাবেক প্রেমিক Prev Next article: যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Next
powered by social2s
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • বানিজ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন
  • চাকরির খবর
  • About Us
  • Editorial Policy
  • Corrections & Clarifications
  • Press Room
  • Advertise
  • Login
  • Registration
  • Smart Search
  • Offline Page
  • 404 Page
  • Featured Articles
  • Single Article
  • Tagged Items
  • Typography
  • Twitter
  • Facebook
  • Facebook (2)
  • Tumblr
  • Pinterest
Sign up to our daily email
Copyright © 2026 Fi TV Bangladesh. All Rights Reserved. Designed by Dalton Chakma. Joomla! is Free Software released under the GNU General Public License.