• বিয়ের স্মৃতি-সংসার নিয়ে যা বলেছিলেন বুবলী

    ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নানা বক্তব্যে প্রায়ই সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও এগুলো নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেন না শাকিব খান। দুই সন্তানকে সময় দেওয়া এবং বাবার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করতে দেখা যায় ‘তুফান’ নায়ককে।
    ২০২৫ সালের মাঝামাঝিতে সন্তান বীরকে নিয়ে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। সেখান থেকেই নিজেদের আনন্দের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বুবলী। সেসব ছবি নিয়ে রীতিমতো তোলপাড় চলে অপু-বুবলীর ভক্তদের মধ্যে।

    যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বেশ প্রাণবন্ত শবনম বুবলী। ২০২৫ সালের নভেম্বর মাসে রাজধানীর এক হোটেলে নববধূর সাজে হাজির হন নায়িকা। সেখানেই নিজের গোপন বিয়ে আর সংসারের গল্প বলেন একেবারে সহজভাবে। আগে কখনো এতটা স্বাভাবিকভাবে শাকিব খান ও তাঁর পরিবারকে নিয়ে বলতে দেখা যায়নি এই নায়িকাকে।

    শবনম বুবলী। ফেসবুক থেকে
    শবনম বুবলী। ফেসবুক থেকে
     

    শ্বশুরবাড়ি আর শাশুড়ি প্রসঙ্গে বুবলী জানান, তিনি রান্না করতে ভালোবাসেন। নিজ বাড়ির মতো শ্বশুরবাড়িতেও শাশুড়ি তাঁকে বাচ্চার মতোই দেখেন। নায়িকা বলেন, ‘রান্নাঘরে গেলেই মা (শাশুড়ি) বলেন, থাক, যত দিন আমি আছি আমিই দেখি। তিনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন।’ এদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন শবনম বুবলী।

    বিয়ে প্রসঙ্গে বুবলী বলেছেন, যেহেতু তারকা, তাই তাঁদের বিয়েতেও গোপনীয়তা বজায় ছিল। হয়েছে ঘরোয়া আয়োজনে। তবে সবকিছুই মনের মতো হয়েছে। বিয়ের সাজও ছিমছাম ছিল। বুবলীর সাজ দেখে তাঁকে নাকি প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান। বিয়েতে শাকিব–বুবলীর পছন্দের খাবার মাছ-সবজি ছিল। পাশাপাশি পাতে উঠেছে বিয়েবাড়ির খাবারও।

  • বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

    চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন। গত শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে তিনি জানান, গত ১১ মে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে আসে আরেকটি প্রশ্ন, কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এত দিন কোথায় ছিলেন? প্রথম সন্তান শেহজাদ খানের মতো এবারের সন্তানের জন্মও কি যুক্তরাষ্ট্রে, নাকি বাংলাদেশে?

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    বিনোদন অঙ্গনে কয়েক মাস ধরে বুবলীকে নিয়ে নানা গুঞ্জন ছিল। কয়েক মাস ধরে তাঁকে আগের মতো জনসমক্ষে দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার, এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচারণা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিল সীমিত। বছরের শুরুতে তিনি একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্তদের কৌতূহল বাড়তে থাকে।
    প্রথম আলো গত বছরের অক্টোবরে জানতে পারে, বুবলী মা হতে যাচ্ছেন। তখন তাঁকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে তিনি বিষয়টি নিয়ে তখন কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন।

    এরই মধ্যে সামাজিকমাধ্যমে শবনম বুবলীর কিছু ছবি ও ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নজরে আসে তাঁর শারীরিক পরিবর্তন। ভক্তদের একটা অংশ তখন কানাঘুষা করতে শুরু করে, বুবলী হয়তো আবার মা হতে চলেছেন। তবে এসব জল্পনা-কল্পনার কোনোটির উত্তর দেননি তিনি।

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    বছরের শুরুতে হঠাৎই শবনম বুবলীকে প্রকাশ্যে কম দেখা যেতে থাকে। যাঁদের সঙ্গে কাজ চলছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের আলোচনা, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কারণ, এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    পরিচিতজনদের কেউ কেউ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি।

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    খোঁজ নিয়ে জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে।

    শবনম বুবলী
    শবনম বুবলী,ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শবনম বুবলী। একাধিক সিনেমার শুটিং করেছেন। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত পবিত্র ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাঁকে। বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ, নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হলভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তাঁর অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়।

    শবনম বুবলী
    শবনম বুবলীছবি : নায়িকার ফেসবুক থেকে

    বিনোদন অঙ্গনের অনেকেই তখন ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।

    কন্যাসন্তান জন্মের খবরটি ফেসবুক পোস্টে জানানোর পর সন্তানের জন্ম কোথায় হয়েছে, সেটি নিয়েও নানা আলোচনা ছিল। বুবলীর কাছের মানুষ হিসেবে পরিচিত কয়েকজন প্রথমে ঢাকার গুলশান ও পান্থপথ এলাকার দুটি হাসপাতালের নাম জানান। পরে একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন, ওই দুটি হাসপাতালের কোনোটিতে নয়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালেই বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও হাসপাতালের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা। এদিকে হাসপাতালের একাধিক সূত্রও খবরটি নিশ্চিত করেছেন।

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : নায়িকার ফেসবুক থেকে
     

    গতকাল শুক্রবার কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন শবনম বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হয় পোস্টটিতে। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ফটোকার্ডটি পোস্ট করে কন্যা সন্তানের খবরটি জানান শবনম বুবলী
    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ফটোকার্ডটি পোস্ট করে কন্যা সন্তানের খবরটি জানান শবনম বুবলী

    এদিকে মাতৃত্বের কারণে পিছিয়ে যাওয়া কাজগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বুবলী। তাঁর সঙ্গে কাজ করা কয়েকজন পরিচালক জানিয়েছেন, তিনি ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে দুই-এক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরতে পারেন।

    ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী।

    শবনম বুবলী
    শবনম বুবলী, ছবি : বুবলীর ফেসবুক পেজ
     

    দীর্ঘ কয়েক মাসের নীরবতা, আড়ালে থাকা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর নিজেই জানালেন শবনম বুবলী। মাতৃত্বের এই ব্যক্তিগত সময়টুকু যে তিনি আলোচনার বাইরে, নিজের মতো করেই কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে উঠেছে তাঁর এই সময়ের কর্মকাণ্ডে।

  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, আগের উপাচার্যদের অব্যাহতি

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে এত দিন ধরে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপকদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

    আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে অব্যাহতি ও নতুন উপাচার্য নিয়োগের তথ্য জানানো হয়।

    বুয়েটে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক একরামুল হক। তিনি পুরকৌশল বিভাগের অধ্যাপক।

    এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল (সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি উপাচার্যের দায়িত্বরত), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    সবার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

    এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে নিয়োগ দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

    এর আগে গত মার্চে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ ছাড়া একই সময় উচ্চশিক্ষা তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়।

  • বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার সম্মান বাঁচালো কনোলি

    সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে এক উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এর আগে, ব্যাট করে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে, শেষ ওভারে এক উইকেট হাতে রেখেই ম্যাচ জেতে অজিরা।  

    ইনিংসের প্রথম ওভারেই, বারলেটের বলে বোল্ড হয়ে মাত্র ২ রানে ফেরেন সৌম্য সরকার। 

    দ্বিতীয় উইকেটে, ৫১ রানের পার্টনারশিপ গড়ে আউট হন ১৯ রান করা তানজিদ হাসান তামিম। অপরদিকে, অধিনায়ক শান্ত ফেরেন ২৪ রান করে। দু'জনই আউট হন ম্যাট রেনশো'র বলে। 

    এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে ৯২ রানের জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন লিটন; পরে আবারও ক্রিজে এসে তুলে নেন মিরপুরে তার প্রথম ফিফটি। 

    অন্যদিকে, মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন হৃদয়। পার্টনারশিপ ভাঙ্গে হৃদয় ৮৩ রান করে ডারউইশের বলে ফিরলে। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে বাংলাদেশ। মোসাদ্দেক অপরাজিত থাকেন ৫১ বলে ৫৬ রান করে। 

    জবাবে, ৭০ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অন্যপ্রান্তে অবিচল কুপার কনোলি লাবুশেন, গ্রীন, পিককে নিয়ে কিছু ছোট ছোট জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

    ম্যাচের শেষদিকে, ৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে ফেলে বাংলাদেশ। সেট ব্যাটার কনোলি ১৪৯ রানে আউট হলে ম্যাচ নেমে আসে শেষ উইকেটে। তবে, ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই পরাজয়ের পরও ২-১'এ সিরিজ নিশ্চিত করে টাইগার'রা। 

  • বৃথা গেল শারমিনের লড়াই, শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের

    ৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৪৬। ২০ ওভারের খেলায় ১৫৪ রান তাড়ায় বেশ ভালো শুরু।

    কিন্তু পাওয়ার–প্লে শেষ হওয়ার পর রানের এই ধারা আর ধরে রাখা গেল না। তিনে নামা শারমিন ইসলাম একপ্রান্তে টিকে থাকলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিল। বাংলাদেশের ইনিংসও শেষ হলো তা-ই লক্ষ্য থেকে বেশ খানিকটা দূরে।

    সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে রান তাড়ায় নামা বাংলাদেশ নারী দল ৫ উইকেটে ১৩৩ রানে আটকে শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরেছে ২১ রানে। এই হারে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ২৫ রানে।

    রান তাড়ায় নামা বাংলাদেশ সপ্তম ওভারে দিলারা আক্তারকে হারালেও আরেক প্রান্তে আক্রমণাত্মকই ছিলেন জুয়াইরিয়া ফেরদৌস। অষ্টম ওভারে মালকি মাদারার ওভারে ছক্কা ও চারসহ তোলেন মোট ১৩ রান।

    ৮ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলার পর নবম ওভার থেকে রানের গতি ধীর হতে শুরু করে। দশম ওভারে জুয়াইরিয়া ২৩ বলে ২৯ রান করে ফেরার পর উইকেটের মিছিলও শুরু হয়।

    এক প্রান্ত আগলে রাখতে গিয়ে শারমিনও হয়ে পড়েন রক্ষণাত্মক। এভাবে ওভারের পর ওভার আস্কিং রেটও বাড়তে থাকে, শেষ পর্যন্ত যা আর কমানো যায়নি। শারমিন ৪৭ বল খেলে ৪ চারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ জুয়াইরিয়ার ২৯, দিলারার ২৩ তৃতীয় সর্বোচ্চ।

    এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা হার্শিতা সামারাবিক্রমার ২৯ বলে ৪৯ আর চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে।

    বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।

    সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি ২ মে একই ভেন্যুতে।

    সংক্ষিপ্ত স্কোর

    শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৪/৪ (সামারাবিক্রমা ৪৯, আতাপাত্তু ৪২; সুলতানা ১.২১, ফারিহা ১/২৩। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/৫ (শারমিন ৪৪*, জুয়াইরিয়া ২৯, দিলারা ২৩; কাবিশা ২/১৫)। ফল: শ্রীলঙ্কা নারী দল ২১ রানে জয়ী। সিরিজ: শ্রীলঙ্কা নারী দল তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে।
  • বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটের প্রথম ম্যাচ ছিলো গ্রুপ-২ এর পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিতে ভেসে পরিত্যক্ত হয় সুপার এইটের এই ম্যাচটি। 

    খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে বৃষ্টি কিছুটা থামলে টস হয়। টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটির ভাগ্য গড়ায় পরিত্যক্তর দিকে।

    আইসিসি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখেনি। ফলে ম্যাচটি অন্য দিনে মাঠে গড়ানোর সুযোগ নেই।

    আইসিসির টি-টোয়েন্টি নিয়ম অনুযায়ী দু'দলের কমপক্ষে ৫ ওভার খেলার সুযোগ থাকলে ম্যাচটি মাঠে গড়াতো। সেটিও সম্ভব না হলে সুপার ওভার। কিন্তু বৃষ্টি বাঁধায় সুপার ওভারও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয় নিউজিল্যান্ড ও পাকিস্তানকে। 

    আগামী ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন ২৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

    উল্লেখ্য, এবারের বিশ্বকাপে সুপার এইটে দুইটি গ্রুপের প্রত্যেক দলই খেলবে ৩টি করে ম্যাচ।   

     

     
     
  • বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি

    বাংলাদেশের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যে প্রশাসনিক গতিশীলতা আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দেশের বিদ্যমান সকল বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সরাসরি ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’ বা বেজার নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এই লক্ষ্য অর্জনে সরকার ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ১৯৯৬’ বাতিল করে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

    আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ অধ্যাদেশ ২০২৬’ ইতিমধেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে। নতুন এই আইনি কাঠামোর ফলে ১৯৯৬ সালের পুরনো আইনের অধীনে প্রতিষ্ঠিত সকল বেসরকারি ইপিজেড এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ হিসেবে স্বীকৃত হবে। মূলত দেশের বিনিয়োগ পরিবেশকে একক তদারকির আওতায় এনে আরও শক্তিশালী ও সমন্বিত করতেই সরকার এই বড় ধরণের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

    নতুন অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, আইনটি রহিত করা হলেও বিনিয়োগকারীদের ভয়ের কোনো কারণ নেই। আগের আইনের অধীনে প্রাপ্ত সকল লাইসেন্স সম্পূর্ণ বৈধ থাকবে এবং উদ্যোক্তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না। একইসঙ্গে বেসরকারি ইপিজেডগুলোতে বিনিয়োগকারীরা আগে যে ধরণের বন্ডেড ও রেয়াতি সুবিধা পেতেন সেগুলোও আগের মতোই বহাল থাকবে। তবে এসব অঞ্চলের সামগ্রিক পরিচালনা ও তদারকি কার্যাবলি এখন থেকে সম্পূর্ণভাবে বেজার ওপর ন্যস্ত থাকবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

    প্রশাসনিক পরিবর্তনের বিষয়ে অধ্যাদেশে বলা হয়েছে যে বেসরকারি ইপিজেড পরিচালনার জন্য আগে যে ‘গভর্নর বোর্ড’ ও ‘নির্বাহী সেল’ ছিল তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে সেখানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে সরাসরি বেজাতে বদলি করা হবে এবং তাদের চাকরির শর্তাবলি আপাতত আগের মতোই অপরিবর্তিত থাকবে।

    এছাড়া বিলুপ্ত হওয়া বোর্ড বা সেলের পক্ষে বা বিপক্ষে চলমান কোনো আইনি লড়াই বা মামলা এখন থেকে বেজার মামলা হিসেবেই পরিচালিত হবে। অবিলম্বে কার্যকর হওয়া এই অধ্যাদেশটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে একটি আধুনিক ও সময়োপযোগী ভিত্তি তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

  • বেঞ্চের শক্তিতেই কি এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে আর্সেনাল

    লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তখন ঘড়ির কাঁটা ৭৪ মিনিট ছুঁই ছুঁই। আর্সেনাল সমর্থকদের চোখেমুখে রাজ্যের দুশ্চিন্তা। এভারটনের রক্ষণে বারবার আছড়ে পড়ছে ‘গানার’দের আক্রমণ, কিন্তু গোলের দেখা নেই। উল্টো গোলপোস্ট আর ভাগ্য সহায় না হলে পিছিয়েই পড়তে হতো স্বাগতিকদের। অনেকেই ধরে নিয়েছিলেন শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগটা বুঝি এবার ফসকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আর্সেনাল কোচ মিকেল আরতেতা মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দিকে তুলে নিয়ে মাঠে নামালেন ১৬ বছরের এক কিশোরকে—ম্যাক্স ডাউম্যান, যাঁর এখনো জিসিএসই পরীক্ষাই শেষ হয়নি!

    আরতেতার সেই বাজিই শেষ পর্যন্ত ‘মাস্টারস্ট্রোক’ হয়ে দাঁড়াল। ডান দিক থেকে ডাউম্যানের এক নিরীহদর্শন ক্রস বিপক্ষ গোলরক্ষক এভারটন জর্ডান পিকফোর্ডকে ভুল লাইনে টেনে আনল। সেই সুযোগে ফাঁকা জালে বল ঠেলে আর্সেনালকে এগিয়ে দিলেন ভিক্টর ইয়োকেরেস। এরপর ডাউম্যান যা করলেন, তা রূপকথাকেও হার মানায়। এভারটনের এক কর্নার থেকে বল পেয়ে নিজের পায়ে ৬১.৩ মিটার টেনে নিয়ে গিয়ে করলেন দেখার মতো এক গোল। ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে ডাউম্যান ভেঙে দিলেন প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড।

    আর্সেনাল কোচ মিকেল আরতেতা
    আর্সেনাল কোচ মিকেল আরতেতা, এএফপি
     

    ডাউম্যানের ওই গোল হয়তো ম্যাচের ফলাফল বদলে দেয়নি, গোলটি না হলেও আর্সেনাল ১-০ ব্যবধানে জিতত। কিন্তু ওই গোল এবং এই মৌসুমে ‘সুপার সাব’দের কাছ থেকে পাওয়া এমন অনেক গোলেই লুকিয়ে আছে আর্সেনালের সাফল্যের একটা রহস্যও।

    এবারের মৌসুমে বদলি খেলোয়াড়দের কাছ থেকে এখন পর্যন্ত ১১টি গোল এবং ১০টি অ্যাসিস্ট (গোলে সহযোগিতা) পেয়েছে গানাররা। এর মানে মোট ২১টি গোলে অবদান এবার আর্সেনালের সুপার সাবদের, যা প্রিমিয়ার লিগের অন্য যেকোনো দলের চেয়ে অন্তত ৭টি বেশি।

    চ্যাম্পিয়ন হতে গেলে শুধু ১১ জনে আসলে হয় না, লাগে এক শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। আর্সেনাল এবার ঠিক সে পথেই হাঁটছে। মার্টিন ওডেগার্ড, ইয়োকেরেস কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লি—যখনই কেউ বেঞ্চ থেকে মাঠে নামছেন, তখনই ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন। সিটির বিপক্ষে ম্যাচে মার্তিনেল্লির সমতাসূচক গোল কিংবা নিউক্যাসলের বিপক্ষে মিকেল মেরিনোর গোল—সবই এসেছে বেঞ্চ থেকে।

    এর ঠিক উল্টো চিত্র ম্যানচেস্টার সিটিতে। পেপ গার্দিওলার হাতে চেরকি, ডকু, ফোডেন বা রেইন্ডারসের মতো তারকা থাকলেও তাঁরা বদলি হিসেবে নেমে ম্যাচ জেতাতে পারছেন না। এই মৌসুমে সিটির বদলি খেলোয়াড়েরা গোল করেছেন মাত্র একটি, সেটিও সেই উদ্বোধনী সপ্তাহে উলভসের বিপক্ষে। এরপর ২৯ ম্যাচে সিটির কোনো বদলি খেলোয়াড় জালের দেখা পাননি। অথচ গত শনিবার ওয়েস্ট হামের বিপক্ষে ড্র ম্যাচেও ডকু-ফোডেনদের নামিয়েছিলেন পেপ, কিন্তু লাভ হয়নি।

     
    আর্সেনাল এখন সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। গার্দিওলার হাতে রত্নভান্ডার থাকলেও সেটা কাজে লাগছে না। অন্যদিকে আরতেতা তাঁর তুরুপের তাসগুলো ব্যবহার করছেন নিখুঁতভাবে। গত মৌসুমে ব্রাইটনের গড়া বদলিদের ২৫ গোলের অবদানের রেকর্ডটি এবার ভেঙে দিতে পারে আর্সেনাল।

    কে জানে, আরতেতার এই সুপার সাবরাই হয়তো শেষ পর্যন্ত এমিরেটসে উৎসবের আবির ওড়াবেন!

  • বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’

    পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

    বেনজীর আহমেদ
    বেনজীর আহমেদ
     

    নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে মাত্র একটি শব্দের মাধ্যমেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মজা’।

    সংক্ষিপ্ত এই মন্তব্যের ব্যাখ্যা পরীমনি দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু লেখেননি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা গেছে। পরীমনির ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত যে ঘটনা ঘটেছিল, সেসবের সঙ্গে বেনজীর আহমেদের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। একই ঘটনায় পরীমনিকে ঘিরেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল।

    চিত্রনায়িকা পরীমনি
    চিত্রনায়িকা পরীমনি, ছবি: পরীমনির ফেসবুক থেকে
     

    এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কিছু বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়াও চলমান।

  • বেলজিয়ামে স্কলারশিপ, আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

    ইউরোপের দেশগুলোতে পড়াশোনার স্বপ্ন থাকে অনেকেরই। বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে ওই মহাদেশের বেলজিয়াম হতে পারে আপনার গন্তব্য। দেশটিতে পড়ার ইচ্ছা থাকলে আছে সুখবরও। বেলজিয়াম দিচ্ছে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আছে নানা বৃত্তিও। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য পরিচিত। আইইএলটিএস পরীক্ষায় না দিয়েও পড়াশোনার জন্য এসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন যে কেউ।

    আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য স্কলারশিপের তালিকা তুলে ধরা হলো—

    ১. গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ—

    বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।

    ২. আইইএলটিএস ছাড়াই মাস্টার মাইন্ড স্কলারশিপ—

    মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একিট বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়।

    বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ আছে।
    বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ আছে।ফাইল ছবি

    ৩. ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ—

    ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি অন্যতম একটি। ইউরোপীয় ইউনিয়নের এ স্কলারশিপটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য। আপনি বেলজিয়ামে পড়ার জন্য আইইএলটিএস ছাড়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ দিয়ে থাকে।

    ৪. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম—

    ভিএলআইআর-ইউওএস বৃত্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই, জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দেয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়।

    ৫. গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ—

    গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য কে ইউ লিভেন-এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তিতে। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, ২ হাজার ১৯৯ ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক ৩১০ ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে। এ স্কলারশিপে আবেদন করার জন্য আইইএলটিএস লাগবে না।

    বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলইটিএস নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। বিশেষ করে, আপনি ইতিমধ্যেই আপনার ডিগ্রিগুলো ইংরেজিতে নিয়ে থাকেন। উপরের বৃত্তি ছাড়াও বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলইটিএস ছাড়াই পড়তে পারবেন। এগুলো হলো—

    *ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস

    *অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

    *ঘেন্ট বিশ্ববিদ্যালয়

    *কে ইউ লিভেন

    *হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়

    *ইউ লিগ।

     
     

    এখন প্রশ্ন হতে পারে, কীভাবে আইইএলটিএস ছাড়া বেলজিয়াম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। যদি আপনি আইইএলটিএস ছাড়া আবেদন করতে চান, সে ক্ষেত্রে আপনাকে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রমাণ করতে হবে যে আপনি ইংরেজিতে লিখতে, পড়তে ও যোগাযোগ করতে পারেন। বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদন করার সময় আইইএলটিএস থেকে অব্যাহতি পাওয়ার জন্য এখানে কয়েকটি সহজ উপায় রয়েছে।

    আপনি যদি ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার আগের ডিগ্রি অর্জন করে থাকেন। পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত এবং সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র। বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে।

  • বেলজিয়ামের বিপক্ষে ১–১ গোলে ড্র করল সালাহর মিসর

    বেলজিয়ামকে রুখে দিল মিসর

    সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম–মিসর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহর সহায়তায় মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। ৬৬ মিনিটে মিসর ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট করে পেল দুই দল।

    মিসরের বিপক্ষে অবশেষে সমতা ফেরাল বেলজিয়াম

    মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হলেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।

  • বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০

    ইসলামাবাদ

  • বোলিং শেষ করতে দেরি, মিরাজদের জরিমানা

    ম্যাচের প্রথম বল হয়েছে বেলা এগারোটায়, ৫০ ওভারের ইনিংস শেষ হওয়ার কথা আড়াইটায়। কিন্তু বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা কিউইদের ইনিংস আড়াইটার মধ্যে শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের পৌনে এক ঘণ্টা পর সোয়া ৩টায় শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তাও ৪৮.৪ ওভারে অলআউট না হলে সময় বেশি লাগত আরও।

    সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে এমন বিলম্বে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয়।

    গরমের মধ্যে চলা বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দুই ম্যাচেই প্রথম ইনিংস শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগেছে। গরমের কারণে একাধিক পানি পানের বিরতি, খেলোয়াড়দের ছোটখাটো চোটের কারণে অস্বস্তি আর পেসারদের দিয়ে বেশি বোলিংয়ের কারণে বিলম্বটা বেশি হয়েছে।

    সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে
    সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে
     

    আইসিসি জানিয়েছে, সময়ের সব ছাড় বিবেচনায় নেওয়ার পরও দেখা যায়, মিরাজরা নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিলেন। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ দলের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনেন।

    ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ অপরাধ স্বীকার করে শাস্তির প্রস্তাব মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের মোট ১০ শতাংশ জরিমানার আদেশ দেন।

  • ব্রাজিল ভালো খেলেছে, মনে করেন আনচেলত্তি

    হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরেছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে দলটি। ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।

    ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি মিক্সড জোনে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের খেলার মান বেড়েছে, তীব্রতা বেড়েছে। আর আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে আরও বেশি নির্ভুল ছিলাম। যাই হোক, আজ আমরা উন্নতি করেছি। পরের ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে।’

    [caption id="attachment_276789" align="alignnone" width="852"] ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, এএফপি[/caption]

    ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। অন্য গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সে সব কাজে লাগানো যায়নি।

    তবে মোটের ওপর দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। ওরা ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় (হাইতির) পাঁচজন খেলোয়াড় ছিল। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’

    ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

  • ব্রাজিলকে আগলে আনচেলত্তি বললেন, ‘বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না’

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের শুরুটা বাজে হলেও ধীরে ধীরে খেলায় উন্নতি করেছে। তবে এখনো নিজেদের সেরা ছন্দের কাছাকাছিও নেই ‘সেলেসাও’রা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা তাঁর পছন্দ হয়নি। তবে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না।

    ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।’

    দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’

    প্রথমার্ধে খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, ‘আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।’

    ভিনিসিয়ুসের গোলে হার এড়িয়েছে ব্রাজিল
    ভিনিসিয়ুসের গোলে হার এড়িয়েছে ব্রাজিল, এএফপি
     

    ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে জানতে চাইলে আনচেলত্তির উত্তর, ‘দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

    ভক্তদের সমালোচনা নিয়েও এ সময় কথা বলেন আনচেলত্তি, ‘আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে, যখন দল ভালো খেলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না, সমালোচনা পুরো দলের। কারণ, প্রথমার্ধে দল ভালো খেলেনি।’

    মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে উদ্ধার করেছেন ভিনিসিয়ুস। তাঁর পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।’

    ‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল হাইতির বিপক্ষে পরের ম্যাচ খেলবে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

  • ব্রাজিলের জন্য কতটা ভয়ংকর হতে পারবে এই মরক্কো

    ঢাকা

  • ব্রাজিলের জন্য সুখবর, পরের ম্যাচেই খেলবেন নেইমার

    হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলের মূল তারকা নেইমার। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে, জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই।

    নেইমার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা ব্রাজিল আজ হাইতিকে হারিয়েছে। হাইতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দেন আনচেলত্তি।

    সেখানে তিনি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।’

    চোটপ্রবণ নেইমার সর্বশেষ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ১৭ মে। তখন তাঁর ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়।

    অনুশীলনে নেইমার
    অনুশীলনে নেইমারএএফপি

    এক সপ্তাহ পর নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা ১৭ জুন শেষ হয়েছে।

    এর আগে নেইমার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচেও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন, দারুণ প্রভাব দেখিয়েছেন। মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে!

    হাইতিকে হারানোর পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। দিনের অন্য ম্যাচে মরক্কো ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে স্কটিশরা।

    গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখার লক্ষ্য জানিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের পর্বে যাওয়াটা পরের দিকের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব কিছু শক্তি আছে, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। আজ তারা মরক্কোর বিপক্ষেও সমস্যা তৈরি করেছিল। তাই আমাদের এই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে, শান্ত থাকতে হবে এবং নিজেদের উন্নতির জন্য কাজ করে যেতে হবে।’

  • ব্রাজিলের নকআউট এখনও নিশ্চিত নয়, শেষ ম্যাচে কী করতে হবে

    হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে গ্রুপ ‘সি’-এর শীর্ষে। কিন্তু এখনো নিশ্চিত হয়নি দ্বিতীয় পর্বের টিকিট।

    গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় পর্বে যেতে সেই ম্যাচে একাধিক সমীকরণের মুখে ভিনিসিয়ুসরা।

    এক অর্থে নকআউটের টিকিট পাওয়ার সমীকরণটা সহজ— স্কটিশদের বিপক্ষে হার এড়াতে হবে। কিন্তু হারলেই বড় বিপদ। শেষ ম্যাচে জিতলে, হারলে বা ড্র করলে কোন পথে ব্রাজিলের জন্য কী অপেক্ষা করছে, সেটি দেখে নেওয়া যেতে পারে।

    স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে

    ব্রাজিল শীর্ষ দুইয়ে থেকে সুযোগ পাবে শেষ ৩২-এ। প্রথম ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিল-মরক্কো দুই দলের হেড-টু-হেড সমান। তাই পয়েন্ট সমান হলে দেখা হবে গোল ব্যবধান। সে ক্ষেত্রে মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভও করে, তাতেও ব্রাজিল শীর্ষ দুইয়ের বাইরে যাবে না।

    আর ব্রাজিল যদি গোল ব্যবধানে এগিয়ে থাকে, তবে শীর্ষস্থানে থেকেই যেতে পারবে পরবর্তী পর্বে। অন্যদিকে মরক্কো যদি ড্র–ও করে, তাও তারা থাকবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় অবস্থানে।

    স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ড্র করলে

    ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কো ম্যাচের দিকে। হাইতির বিপক্ষে মরক্কো যদি ড্র করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল শীর্ষ দল হিসেবে শেষ ৩২–এ যাবে। অন্যদিকে মরক্কো জিতলে ব্রাজিল হবে দ্বিতীয়। স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে থাকবে তৃতীয় অবস্থানে।

    মরক্কোও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে
    মরক্কোও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছেরয়টার্স

    স্কটল্যান্ডের বিপক্ষে হারলে

    স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। তখন ব্রাজিলক তাকিয়ে থাকতে হবে মরক্কো ম্যাচের দিকে। মরক্কো যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে কিংবা ড্র করে, তাহলে ব্রাজিল গ্রুপ শেষ করবে তৃতীয় স্থানে থেকে। তখন সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। ১২ দলের মধ্যে থাকতে হবে শীর্ষ আটে।

    দল ম্যাচ জয় পরাজয় ড্র গোল ব্যবধান পয়েন্ট
    ব্রাজিল +৩
    মরক্কো +১
    স্কটল্যান্ড
    হাইতি -৪
                 

    নতুবা ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু মরক্কো যদি হাইতির বিপক্ষে হেরে যায়, তবে গোল ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ব্রাজিল।

  • ব্রাজিল–আর্জেন্টিনাকে হারিয়ে আসা দলের জালে যুক্তরাষ্ট্রের ৪ গোল

    যুক্তরাষ্ট্র ৪–১ প্যারাগুয়ে

    মেক্সিকো পেরেছে, পারল যুক্তরাষ্ট্রও। তবে আরও ভালোভাবে।

    এবারের বিশ্বকাপে তিন আয়োজক। এর মধ্যে মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ২-০ গোলে। আরেক স্বাগতিক কানাডা অবশ্য ভালো খেলেও কানাডার সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে। তিন আয়োজকের মধ্যে সবচেয়ে ভালো শুরুটা হলো যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মরিসিও পচেত্তিনোর দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

    জয়টা শুধু স্বাগতিকদের মধ্যেই বড় নয়, প্রতিপক্ষ বিবেচনায়ও বড়সড়ই। এই প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছে। লাতিন অঞ্চলে ১৮ ম্যাচে হজম করেছে মাত্র ১০ গোল। সেই দলটির জালেই যুক্তরাষ্ট্র আজ বড় জড়াল ৪ বার।

    যুক্তরাষ্ট্রের চার গোলের প্রথমটিই অবশ্য আত্মঘাতী। তবে কৃতিত্ব স্বাগতিকদের। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এবারের বিশ্বকাপে যা প্রথম আত্মঘাতী গোল। প্রথমার্ধ শেষে এই ব্যবধান দাঁড়ায় ৩-০-তে। এর মধ্যে ৩১ ও বিরতির বাঁশির আগে দুটি গোল করেন ফোলারিন বালোগান।

    দুটি গোল করেন বালোগান (২০ নম্বর জার্সি)
    দুটি গোল করেন বালোগান (২০ নম্বর জার্সি), এএফপি
     

    প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকেরা দ্বিতীয়ার্ধে ছিল আরও গোছালো। তবে প্যারাগুয়েও এ সময়ও কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তাতে লড়াই জমলেও গোল এসেছে ধীরে। ম্যাচের ৭৩ মিনিটে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ দেন মরিসিও। ম্যাচের শেষ দিকে যুক্তরাষ্ট্রের চতুর্থ গোলটি করেন জিওভান্নি রেইনা।

    লাতিন বাছাইয়ে ব্রাজিলকে ১–০ আর আর্জেন্টিনাকে ২–১ গোলে হারানো প্যারাগুয়ের জন্য এত বড় হার বড় ধাক্কা। এবারের আগে দলটি ২০১০ বিশ্বকাপে খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। যুক্তরাষ্ট্রের কাছে বড় হারে এখন শেষ ৩২ নিয়ে জটিল সমীকরণ সামনে।

    প্যারাগুয়ের পরের ম্যাচ ২০ জুন তুরস্কের বিপক্ষে। আর যুক্তরাষ্ট্র ১৯ জুন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।,

  • ব্রাজিল–হাইতি ম্যাচে রঙিন উন্মাদনা

    বিশ্বকাপ মানে শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই নয়, গ্যালারির আবেগ, রং আর উৎসবও। ব্রাজিল ও হাইতির ম্যাচ ঘিরে ফিলাডেলফিয়ার স্টেডিয়াম এলাকায় দেখা গেল সেই চিরচেনা বিশ্বকাপ-উন্মাদনা। হলুদ-সবুজ জার্সি, মুখে-শরীরে রং, অভিনব সাজপোশাক আর প্রিয় দলের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠেন সমর্থকেরা। ব্রাজিলের ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি নিজেদের দলকে সমর্থন জানাতে হাজির হন হাইতির সমর্থকেরাও। মাঠে খেলা শুরুর আগেই সমর্থকদের আবেগ, প্রত্যাশা আর উৎসবের রঙে জমে ওঠে ফিলাডেলফিয়া। এসব নিয়েই এই ছবির গল্প।

    ব্রাজিলের রঙে সাজানো মোজা ও জুতা পরে ম্যাচ শুরুর অপেক্ষায় এক সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    ব্রাজিলের রঙে সাজানো মোজা ও জুতা পরে ম্যাচ শুরুর অপেক্ষায় এক সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    ব্রাজিল–হাইতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসছেন ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    ব্রাজিল–হাইতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসছেন ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬, ছবি: এএফপি
     
    ম্যাচের আগে স্টেডিয়ামে পৌঁছাচ্ছেন ব্রাজিলের খেলোয়াড় লিওনার্দো নানেত্তি। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    ম্যাচের আগে স্টেডিয়ামে পৌঁছাচ্ছেন ব্রাজিলের খেলোয়াড় লিওনার্দো নানেত্তি। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: রয়টার্স
    স্টেডিয়ামে ঢোকার আগে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন দুই ব্রাজিল সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    স্টেডিয়ামে ঢোকার আগে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন দুই ব্রাজিল সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: রয়টার্স
    প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন ব্রাজিলের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    স্ট্যাচু অব লিবার্টির আদলে সাজপোশাক পরে নজর কাড়েন এই ব্রাজিল সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    স্ট্যাচু অব লিবার্টির আদলে সাজপোশাক পরে নজর কাড়েন এই ব্রাজিল সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    হাইতির পক্ষে সমর্থন জানাচ্ছেন এই সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    হাইতির পক্ষে সমর্থন জানাচ্ছেন এই সমর্থক। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    প্রিয় দল ব্রাজিলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক নারী সমর্থক। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল–হাইতি ম্যাচ শুরুর আগে তোলা ছবি। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    প্রিয় দল ব্রাজিলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক নারী সমর্থক। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল–হাইতি ম্যাচ শুরুর আগে তোলা ছবি। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    ব্রাজিলের সঙ্গে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে হাইতির সমর্থকদের উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬
    ব্রাজিলের সঙ্গে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে হাইতির সমর্থকদের উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬ছবি: এএফপি
    প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন হাইতির এই সমর্থকে। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬।
    প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছেন হাইতির এই সমর্থকে। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুন ২০২৬।ছবি: এএফপি

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব