• Colors: Purple Color

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।

আজ সোমবার শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

সোমবার (১৬ মার্চ) হিউমান রাইটস ওয়াচ, অ‍্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন প্রধানমন্ত্রীর দপ্তরে এ চিঠি পাঠিয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই চিঠি পাঠিয়েছে সংগঠনগুলো।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে, এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমে এলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করারও আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আর ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন। এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ–উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক মো. মাসউদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে নেতিবাচক মন্তব্য করছেন অনেকে। তবে ইউএনওর দাবি, ভিডিওটি তাঁর সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে আজ সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন ইউএনও।

ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে আজ দুপুরে বলেন, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে আসেন। এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি। এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী বলেন, ইউএনরও সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইউএনও মো. আলাউদ্দিন মুঠোফোনে বলেন, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করছে। তিনি এসব প্রতিহত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পত্রিকার মাধ্যমে এ রকম একটি বিষয় তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি যাচাই-বাছাই প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও মো. আলাউদ্দিন আজ সকালে তাঁর দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

শ্রম আইন লঙ্ঘন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) কর্মীদের কোনোভাবেই কর্মঘণ্টার বেশি সময় ধরে আটকে রেখে কাজ করানো যাবে না। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সংস্থার প্রধানদের সতর্ক করে এমন কথা বলেছেন।

গত শনিবার বগুড়ায় এমআরএর উদ্যোগে আয়োজিত মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই)–ব্যাংক লিংকেজ আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ হেলাল উদ্দিন। বগুড়া শহরের বনানী এলাকায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ভবনের মিলনায়তন কক্ষে এই আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানেরা গ্রামীণ কৃষি ও অর্থনীতি সচল রাখতে এবং নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় এমআরএর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আলাদা তহবিল বা প্যাকেজ চান। একই সঙ্গে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঋণ প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং সুদের হার কমানোর দাবিও জানান তাঁরা।

সেমিনারে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলার ৬৮টি এনজিওর নির্বাহী পরিচালক, ১৬টি বাণিজ্যিক ব্যাংক ও এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে এমআরএর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪–২৫ অর্থবছরে ক্ষুদ্রঋণ খাতে চার কোটি গ্রাহকের মাধ্যমে ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙা ও মজবুত করেছে। ওই সময় পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট তহবিল ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গ্রাহকের জমানো সঞ্চয় ৭৯ হাজার ৯৩২ কোটি টাকা এবং নিজস্ব তহবিল ৬৭ হাজার ৭৮৯ কোটি টাকা। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এমএফআইয়ের তহবিল ২২ হাজার ৪৯ কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত হবে। মাইক্রোক্রেডিট অথরিটি এমএফ–সিআইবি ও ক্রেডিট স্কোরিং বাস্তবায়নের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে। যেখানে ব্যাংক ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন উভয়ই দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে। এ সময় আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া অপেক্ষাকৃত ছোট পরিসরে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওগুলোকে ঋণসহায়তা প্রদানের জন্য বড় এনজিওর প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান বলেন, ‘দেশের আর্থিক খাতকে নিরাপদ, স্থিতিশীল ও চাঙা রাখা, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানো এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। বেসরকারি সংস্থাকে কত সহজে, কত দ্রুত, কতটা ঝামেলামুক্তভাবে ঋণ প্রদান করা যায়, বাস্তবমুখী করা যায়, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে বেসরকারি সংস্থাগুলোকেও কৃষি ও এসএমই খাতকে অগ্রাধিকার দিতে হবে। উপযুক্ত ব্যক্তিকে ঋণ দেওয়া, আদায় করা এবং ঋণের সৎ ব্যবহার করা বড় চ্যালেঞ্জ। সেই কাজ সবাইকে করতে হবে।’

এমআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরএর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক হোসেন আরা বেগম, বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক)–এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বগুড়ার হেড অব ব্রাঞ্চ মোখলেছুর রহমান, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম, বগুড়ার লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন–অর–রশীদ, জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, সিরাজগঞ্জের সমাজ উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বগুড়ার টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান, মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, পাবনার পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জের এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এমআরএর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

ধর্মীয় স্বাধীনতার চরম অবনতির অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগপূর্ণ দেশ’ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা। একইসঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)–এর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) চলতি মাসের শুরুতে প্রকাশিত তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।

মার্কিন সংস্থাটির অভিযোগ, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে ভারত সরকার।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একইসঙ্গে সংখ্যালঘুদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ঘটনাগুলোর ক্ষেত্রেও কর্তৃপক্ষের সহনশীল মনোভাবের অভিযোগ করা হয়েছে।

ইউএসসিআইআরএফ বলেছে, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সারা বছর বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হয়রানি, উসকানি এবং সহিংসতায় জড়িত ছিল। ২০২৫ সালের মার্চে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তোলার পর মহারাষ্ট্রে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে বহু মানুষ আহত হন। জুন মাসে উড়িষ্যায় ভিএইচপি আয়োজিত বিক্ষোভের সময় কোরআন অবমাননার অভিযোগ ওঠে এবং সংঘর্ষে কয়েকজন আহত হন।

এছাড়া, গত এপ্রিল মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে পাঁচ দিনের সংঘাত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারের জলসীমার কাছে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এছাড়া, জুলাই মাসে আসাম থেকে শত শত বাংলা ভাষাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই ভারতীয় নাগরিক।

এ অবস্থায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।

সংস্থাটি আরও বলেছে, আরএসএসের মতো সংগঠনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পদ জব্দ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।

ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির উন্নতির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তা ও বাণিজ্যিক সম্পর্ক যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব