৭ উইকেটে হারল বাংলাদেশ
১১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
কনোলিকে ফেরালেন রিশাদ
ম্যাচের শেষ দিকে তৃতীয় উইকেটও পেল বাংলাদেশ। রিশাদের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন কুপার কনোলি।
ফিরলেন মার্শও
অস্ট্রেলিয়া: ৮.২ ওভারে ৮৮/২। লক্ষ্য: ১১০।
জয় থেকে ২২ রান দূরে থাকতে দ্বিতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। শরীফুলের বলে সুইপার কাভারে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ান অধিনায়ক মাত্র ২৮ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও সাতটি চার।