• Colors: Purple Color

ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় ওই বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত শারমীন জাহান (২৩) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শারমীনের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি ঢাকা কলেজের ছাত্র। শারমীন চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহ জাহান মোল্লার মেয়ে।

স্বামী ফাহিম আল হাসানের বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে বের হয়ে যান ফাহিম। বেলা দুইটার পর তিনি বাসায় এসে বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। ভেতরে গিয়ে তিনি শারমীনকে রক্তাক্ত ও নিথর অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় শারমীনকে হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাড়া বাসার মালিক আব্দুল্লাহ সোহরাওয়ার্দী বলেন, ‘সকালে আমি অফিসে গিয়েছিলাম। বেলা তিনটার দিকে বাসায় নিচে এসে শুনতে পাই ছেলেটি (ফাহিম আল হাসান) বলতেছে “চোখ খোলো”, “চোখ খোলো”। এরপর আমি ঘরের ভেতরে যাই। তখন সে বলে, “আঙ্কেল, শারমীনকে হাসপাতালে নিলে ভালো হয়। পরে অ্যাম্বুলেন্স দিয়ে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাঁকে এনাম মেডিকেলে নেওয়া হয়। তবে বাসা থেকে মেয়েটার দেহ নিথর ছিল। কোনো জ্ঞান ছিল না।’

আব্দুল্লাহ সোহরাওয়ার্দী জানান, পাঁচ–ছয় মাস আগে বাড়ির নিচতলার এক কক্ষ ভাড়া নেন শারমীন ও ফাহিম আল হাসান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া বলেন, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে মৃত অবস্থায় শারমীন জাহানকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় ক্ষতচিহ্ন ছিল। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা মরদেহ নিয়ে যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, ‘ছবিতে আমরা দেখেছি শারমীনের মাথা থেঁতলানো; গায়ে অসংখ্য আঁচড়ের দাগ। তাঁর স্বামী ঢাকা কলেজের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে এ ঘটনার প্রকৃত কারণ এবং কে বা কারা জড়িত, সেটি বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু কখনোই কাম্য নয়। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ, স্তম্ভিত। এ ঘটনার জন্য যিনি বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশকে সহায়তা করছেন।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ফাহিম আল হাসান দাবি করছেন, তিনি সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। দুপুরে ফিরে এসে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর নিথর দেহ দেখতে পান। তাঁর বক্তব্য যাচাই–বাছাই করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতই মৃত্যুর প্রকৃত কারণ বের করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ সোমবার  (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দফায় ৬ মাসে ১২শ' কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। 

বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান কুমিল্লা সেনানিবাসে এক সংক্ষিপ্ত সফরে আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ প্রতিষ্ঠান চালু হলে চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে। রোববার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এসব কথা বলেন। 

জানা গেছে, কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তর কর্তৃক প্রদত্ত প্রায় ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৫ সালের ১১ জানুয়ারি। এরপর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সেনানিবাস সংলগ্ন প্রায় ৭ দশমিক ৭ একর জমির ওপর কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে।

সেনা প্রধানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো। একই সঙ্গে কলেজের পাশে ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যা ভবিষ্যতে চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমানে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে।

তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদর উপলক্ষে ২৭ রমজান (১৭ মার্চ, মঙ্গলবার) সরকারি ছুটি।

শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে। ‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি অর্থ হলো লাইলাতুল কদর (সম্মানিত রাত)।

পবিত্র শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদর উপলক্ষে ২৭ রমজান (১৭ মার্চ, মঙ্গলবার) সরকারি ছুটি।

পবিত্র কোরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, ‘কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম।’ গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পবিত্র রমজান মাসে দেশের অনেক মসজিদে তারাবিহর নামাজে কোরআন খতম দেওয়া হয়। আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবিহ শেষ হবে।

পবিত্র শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। গতকাল রোববার এক বাণীতে তিনি বলেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।’

পবিত্র রমজান মাসে দেশের অনেক মসজিদে তারাবিহর নামাজে কোরআন খতম দেওয়া হয়। আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবিহ শেষ হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে আরও বলেন, ‘মহান আল্লাহ–তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।’

পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর এই আলোচনা সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জেলা সফর।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আজ সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে  যাবেন প্রধানমন্ত্রী। 

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় আগামী ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন তিনি। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।  সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। 

তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি, এই দলের কাজ হচ্ছে এমন কাজ করা যা করলে মানুষের উপকার হবে এবং মানুষ খুশি হবে। আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি আমরা খনন করতে যাচ্ছি।

[caption id="attachment_269649" align="alignnone" width="1197"] দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় আজ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে[/caption]

প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খাল খননের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারলে তার ফলাফল কেমন হবে এ বিষয়েও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবে।  প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে, সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে, তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে।

খাল খনন কেন জরুরি এ বিষয়ে বলেন, সমগ্র বাংলাদেশে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গিয়েছে। আমি আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। ছোট ছোট কালভার্ট ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকায় খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই। 

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যে পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, আজকে যে মাসে ৫ হাজার টাকা আয় করে আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে যাতে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছে। যে ২ হাজার টাকা ইনকাম করে আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য। এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি। এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিরাট একটা দেশ। এই দেশে ২০ কোটি মানুষ বাস করে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে এই দেশেই উৎপাদন করতে হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব