৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে, কারিশমার সন্তানদের আবেদনে আদালতের রায়
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর প্রায় ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে টানাপোড়েন চলছে। তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী কে হবেন, তা নিয়ে শুরু হয় বিবাদ। দাবিদারদের মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর, মা রানি কাপুর ও দ্বিতীয় স্ত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামারা ও কিয়ান। যদিও সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সম্পত্তির অধিকার অন্য কাউকে দিতে নারাজ। তিনি যেমন মামলা করেছেন, তেমনই প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কারিশমার দুই সন্তানও। এর পরিপ্রেক্ষিতে বড় রায় দিলেন আদালত।
আগেই কারিশমার দুই সন্তান দাবি করেছেন, প্রিয়া তাঁদের বাবার সম্পত্তি জাল করেছেন। জালিয়াতি করে বানানো নতুন উইলে সম্পত্তি নিয়ে স্পষ্ট তথ্য দেননি। সঞ্জয়ের জমি, বাড়ি ও তাঁর সংস্থা ছাড়াও ছিল দামি দামি ঘোড়া। ছিল বহুমূল্যের সব ঘড়ি, যেগুলোর বাজারমূল্য কয়েক লাখ, কয়েকটি আবার কোটির ঘরে। সম্পত্তিসংক্রান্ত নথিতে এ ধরনের জিনিসের কোনো উল্লেখ করেননি প্রিয়া। যখন উইলটি বানানো হয় সে সময় একবারও কারিশমার দুই সন্তানকে দেখানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি তিনি।

কিয়ান ও সামারার এই অভিযোগের ভিত্তিতে রায় দিলেন দিল্লির উচ্চ আদালত। গতকাল দেওয়া রায়ে জানানো হয়, সঞ্জয়ের বিদেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখা হবে। ওই অ্যাকাউন্টগুলো থেকে কোনো রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না প্রিয়া।
এই রায় কারিশমার দুই সন্তানকে যে স্বস্তি দিয়েছে, তা বলাই বাহুল্য। এই রায় প্রকাশের পর বোন কারিনা কাপুর খান ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আশার আলো, বিচার আমরা পাবই। সত্য প্রকাশ্যে আসবে।’
আদালত আরও নির্দেশ দেন, সঞ্জয় কাপুরের সম্পত্তি অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন এবং এগুলো কোনোভাবেই হস্তান্তর কিংবা নষ্ট করা যাবে না। একই সঙ্গে প্রিয়া সচদেব কাপুর যাতে ওই সম্পত্তিগুলো কোনোভাবেই বিক্রি না করতে পারেন, তাতে আদালত একটি অন্তর্বর্তীকালীন নির্দেশও জারি করেছেন।
এনডিটিভি অবলম্বনে


দক্ষিণের সবচেয়ে ধনী অভিনেত্রী নয়নতারা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে[/caption]
‘বাহুবলী’ দিয়ে পরিচিতি পাওয়া আনুশকা শেঠি রয়েছেন দ্বিতীয় স্থানে। ফেসবুক থেকে[/caption]
এরপরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। ইনস্টাগ্রাম থেকে[/caption]
তৃষা কৃষ্ণান তামিল ও তেলেগু সিনেমার আলোচিত অভিনত্রী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫-১০০ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে[/caption][caption id="attachment_272744" align="alignnone" width="991"]
এরপরে রয়েছেন কাজল আগরওয়াল, যাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫ কোটি রুপিইনস্টাগ্রাম থেকে[/caption]











ছবি পোস্ট করে লগ্নজিতা চক্রবর্তীর গান থেকে ধার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত’শিল্পীর ফেসবুক থেকে[/caption][caption id="attachment_272585" align="alignnone" width="720"]
৪ ঘণ্টার ব্যবধানে ছবিতে ১১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। সাড়ে পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়েছেশিল্পীর ফেসবুক থেকে[/caption][caption id="attachment_272586" align="alignnone" width="722"]
রাজু আহমেদ নামে এক ভক্ত লিখেছেন, ‘“আমাদের গল্প” নাটক দেখার পর থেকে আমি তোমার উপর ক্রাশ খেয়েছি।’ সোহরাব পলাশ নামে আরেক ভক্ত লিখেছেন, ‘সুনেরাহ্ আমার একজন পছন্দের অভিনেত্রী।’শিল্পীর ফেসবুক থেকে[/caption][caption id="attachment_272582" align="alignnone" width="722"]
গতকাল আরেক ছবি পোস্ট করেছেন সুনেরাহ্শিল্পীর ফেসবুক থেকে[/caption][caption id="attachment_272583" align="alignnone" width="722"]
পোস্টে ৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে, সাড়ে তিন শ মন্তব্য এসেছেশিল্পীর ফেসবুক থেকে[/caption]