• Colors: Yellow Color

ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আবুধাবি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভক্তদের।

সোমবার (৩ মার্চ) এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে সেই স্মৃতির কথা শেয়ার করেন ঈশা।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি তিনি আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছিলেন নির্ধারিত সময়েই। কিন্তু দুপুরের পর হঠাৎ করেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি আর উৎকণ্ঠা। কেউ স্পষ্ট করে কিছুই জানাতে পারছিল না ঠিক কী ঘটেছে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইজরাইলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার সরাসরি প্রভাব পড়ে আকাশপথে।

তিনি বলেন, সেই সময়টা ছিল ভয় আর অনিশ্চয়তায় ভরা। যাত্রীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন, অচেনা মানুষও হয়ে উঠেছিলেন ভরসার জায়গা। সবাই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খাবারের জন্য নগদ অর্থ দেওয়া হয়। যাদের ফ্লাইট বাতিল হয়, তাদের আবুধাবির বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের নির্দেশে।

হোটেল কর্মীদের প্রশংসা করে এশা লেখেন, ভয় ও চাপের মধ্যেও তারা অসাধারণ ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন।

অবশেষে ২ মার্চ দিল্লিগামী প্রথম বাণিজ্যিক ফ্লাইটে ওঠার সুযোগ পান এশা। নিজেকে ভাগ্যবান উল্লেখ করে কৃতজ্ঞতা জানান সবার প্রতি।

শেষ পোস্টে অভিনেত্রী প্রকাশ করেন নিরাপদে ঘরে ফিরতে পারার অনুভূতি। এই কঠিন অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দিয়েছে দুর্যোগের সময় মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি।

যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, নেট-দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। কখনো থাকে ভিন্ন ঘটনা। বছরের প্রায়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এ তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী হিদার ম্যাককম্ব। পাঁচ তারকা কেন আলোচনায় দেখে নিতে পারেন ছবিতে—
হঠাৎ করেই আলোচনায় শীর্ষে জায়গা পেয়েছেন অভিনেত্রী হিদার ম্যাককম্ব। তাঁকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। মূলত ১৫ বছর আগে বিচ্ছেদ হওয়া স্বামীর মৃত্যু ঘিরেই নতুন করে তিনি আলোচনায় এসেছেন। তাঁর স্বামী অভিনেতা জেমস ভ্যান ডার বিক ১১ ফেব্রুয়ারি মারা যান।
হঠাৎ করেই আলোচনায় শীর্ষে জায়গা পেয়েছেন অভিনেত্রী হিদার ম্যাককম্ব। তাঁকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। মূলত ১৫ বছর আগে বিচ্ছেদ হওয়া স্বামীর মৃত্যু ঘিরেই নতুন করে তিনি আলোচনায় এসেছেন। তাঁর স্বামী অভিনেতা জেমস ভ্যান ডার বিক ১১ ফেব্রুয়ারি মারা যান।ছবি: আইএমডিবি
 অভিনেতা রন লেস্টার মারা যান ২০১৬ সালে। তিনিও অভিনেতা জেমস ভ্যান ডার বিকের মৃত্যু ঘিরেই আলোচনায় এসেছিলেন। তাঁরা একসঙ্গে ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করেন। তাঁরা ছিলেন ভালো জুটি।
অভিনেতা রন লেস্টার মারা যান ২০১৬ সালে। তিনিও অভিনেতা জেমস ভ্যান ডার বিকের মৃত্যু ঘিরেই আলোচনায় এসেছিলেন। তাঁরা একসঙ্গে ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করেন। তাঁরা ছিলেন ভালো জুটি।ছবি: আইএমডিবি
 প্রয়াত সেই অভিনেতা জেমস ভ্যান ডার বিক শীর্ষ ৩ নম্বরে রয়েছে। এই ৪৮ বছর বয়সে হঠাৎ করেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ১১ ফেব্রুয়ারি থেকে তাঁকে দর্শকেরা খুঁজতে আইএমডিবিতে ঢুঁ মারছেন। তিনি ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করে প্রথম তারকা খ্যাতি পান।
প্রয়াত সেই অভিনেতা জেমস ভ্যান ডার বিক শীর্ষ ৩ নম্বরে রয়েছে। এই ৪৮ বছর বয়সে হঠাৎ করেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ১১ ফেব্রুয়ারি থেকে তাঁকে দর্শকেরা খুঁজতে আইএমডিবিতে ঢুঁ মারছেন। তিনি ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করে প্রথম তারকা খ্যাতি পান।ছবি: আইএমডিবি
 এ মাসের ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স মুক্তি পেয়েছে ‘দ্য লিংকন ল ইয়ার’। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কনট্যান্স জিমার। তিনি আলোচনায় ৪ নম্বরে রয়েছেন।
এ মাসের ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স মুক্তি পেয়েছে ‘দ্য লিংকন ল ইয়ার’। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কনট্যান্স জিমার। তিনি আলোচনায় ৪ নম্বরে রয়েছেন।ছবি: আইএমডিবি
 
ভালোবাসা দিবসের আগের দিন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমা ‘ওয়াদারিং হাইটস’। এই সিনেমা দিয়েই আলোচনায় রয়েছেন অভিনেতা জ্যাকব এলর্ডি। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার পর এবারও তিনি রোমান্টিক গল্প দিয়ে ফিরলেন।
ভালোবাসা দিবসের আগের দিন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমা ‘ওয়াদারিং হাইটস’। এই সিনেমা দিয়েই আলোচনায় রয়েছেন অভিনেতা জ্যাকব এলর্ডি। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার পর এবারও তিনি রোমান্টিক গল্প দিয়ে ফিরলেন।ছবি: আইএমডিবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই দুবাইয়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর পাল্টা আঘাত হানছে ইরান—এমন প্রেক্ষাপটে গতকাল রোববারও দুবাইজুড়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। তিনি জানান, তিনি বর্তমানে দুবাইয়েই আছেন এবং নিরাপদে রয়েছেন, তবে পরিস্থিতি সহজ নয়।

ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও কুয়েতের বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। বহু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী ও কয়েকজন ভারতীয় তারকা সেখানে আটকে পড়েছেন। এর আগে অভিনেত্রী সোনাল চৌহান, অভিনেতা বিঞ্চু মাঞ্চু ও অভিনেত্রী এশা গুপ্তর দুবাইয়ে আটকে পড়ার খবর প্রকাশ্যে আসে।

অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তিন বছর আগে দুবাইয়ে বসবাস শুরু করা এরিকা জানান, স্থানীয় প্রশাসন দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘আমি এখনো দুবাইয়ে আছি এবং নিরাপদে আছি। সংযুক্ত আরব আমিরাতের সরকার যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা আশ্বস্ত করার মতো।’ তবে মানসিক চাপের কথা লুকাননি এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘পরিস্থিতি সহজ নয়। আকাশে যে শব্দ শোনা যাচ্ছে, সেগুলো একেবারেই খুব ধাক্কা দেয়। আশপাশের মানুষ, বন্ধু ও পরিবার—সবাই নিজের চোখে এই পরিস্থিতি দেখছে। এটা মানসিকভাবে কঠিন। কোনোভাবে ঢেকে বলার সুযোগ নেই—পরিস্থিতি ভয়ংকর।’

এরিকা আরও যোগ করেন, ‘আমরা শান্ত থাকার চেষ্টা করছি, নিরাপদে আছি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলছি। এই মুহূর্তে এটাই আমাদের সেরা পথ। যেখানে যাঁরা আছেন, সবার জন্যই আমার শুভকামনা। আমরা এক মুহূর্ত করে এগোচ্ছি।’

অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দুবাই সাধারণত মধ্যপ্রাচ্যের তুলনামূলক নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে সেখানকার বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন এরিকা ফার্নান্দেজ।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের তারকা ও কলাকুশলীরা। আত্মহত্যার ঘটনায় এবার ‘আয়নাবাজি’ অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁর বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তাঁর স্ট্যাটাসের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

সম্প্রতি আত্মহত্যা করেছেন অভিনেতা আলভীর স্ত্রী
সম্প্রতি আত্মহত্যা করেছেন অভিনেতা আলভীর স্ত্রী

স্ট্যাটাসে নাবিলা লিখেছেন, তিনি আত্মহত্যাকে একটি ‘চরম স্বার্থপর কাজ’ হিসেবে দেখেন। তাঁর ভাষায়, ‘দুঃখিত, আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি। নিজের কষ্ট যদি বাবা-মা ও সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের কষ্ট থেকে মুক্তি নেওয়াই মুখ্য হয়, তাহলে তা নিঃসন্দেহে স্বার্থপরতা।’

এই ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধের জায়গাটি সামনে এনেছেন এই অভিনয়শিল্পী। তিনি লিখেছেন, ‘নায়কোচিত আচরণ শুধু পর্দায় দেখালেই যথেষ্ট নয়; বাস্তব জীবনে পরিস্থিতি ও নিজের কাজের দায়ও নিতে হয়।’

আলভী ও ইকরা দম্পতির সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাবিলা। কারণ, একটি শিশু মা ছাড়া বেড়ে ওঠা কঠিন। নাবিলা লিখেছেন, ‘বাচ্চাটার ভবিষ্যৎ যাতে সুস্থ আর নিরাপদ হয় এই দোয়া করি, আল্লাহ তার বাবা মাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিক।’

[caption id="attachment_268642" align="alignnone" width="526"]
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: ফেসবুক[/caption]

একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষের জীবন যেকোনো কিছুর চেয়ে অনেক বড়। প্রেম বা সম্পর্কের চেয়ে অনেক বড়। জীবন কখনো রূপকথা নয়, এটি কঠিন, তিক্ত ও নির্মম।

নাবিলা লিখেছেন, ‘জীবনের একটি বিশেষ সৌন্দর্য আছে। আর যদি আপনার সন্তান থাকে, তাহলে জীবনের চেয়ে বড় আর কোনো আনন্দ কি চাইবেন? আপনার সন্তানের জন্য বেঁচে থাকুন, তার জন্য লড়ুন এবং তাকে একজন চমৎকার মানুষ হিসেবে বড় হতে দেখুন। জীবন যতই তিক্ত ও নির্মম হোক, হাল ছেড়ে দেওয়া কাজের কথা না। মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, সব কষ্টের মধ্যেও অনেক বেশি তৃপ্তিদায়ক।’

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে স্বপ্নের বিয়ে সেরেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। বিয়ের সন্ধ্যাতেই প্রকাশ্যে এসেছে তাঁদের চারহাত এক হওয়ার ছবি, যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের দর্শক-অনুরাগীরা। প্রায় আট বছরের সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ হয়েছে উদয়পুরে। তবে গতকাল রাতে প্রকাশ্যে এসেছে বিয়ের আরও কিছু অদেখা ছবি, যা অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক দুই তারকা সম্পর্কে কিছু তথ্য—

খাঁটি দক্ষিণি নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শীর্ষে তাঁদের দুজনের সাজপোশাক। এককথায় রাজবেশে বিয়ে সেরেছেন বিজয়। প্রথা মেনে সঙ্গে অসি নিয়ে বিয়ের মণ্ডপে এসেছিলেন অভিনেতা। ইনস্টাগ্রাম থেকে

তারকা জুটির বিয়ের মেনু থেকে ভেন্যু সবখানেই ছিল আদ্যোপান্ত দক্ষিণ ভারতীয় ছোঁয়া। তাঁদের বিয়ের মণ্ডপ সেজেছিল তামিলনাড়ু সংস্কৃতির ধাঁচে। ইনস্টাগ্রাম থেকে
তারকা জুটির বিয়ের মেনু থেকে ভেন্যু সবখানেই ছিল আদ্যোপান্ত দক্ষিণ ভারতীয় ছোঁয়া। তাঁদের বিয়ের মণ্ডপ সেজেছিল তামিলনাড়ু সংস্কৃতির ধাঁচে। ইনস্টাগ্রাম থেকে
কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন রাশমিকা ও বিজয়। পুরোনো রীতি মেনে পালকি চড়ে লাজে রাঙা বউ হয়ে বিয়ের মণ্ডপে আসেন রাশমিকা। ইনস্টাগ্রাম থেকে
কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন রাশমিকা ও বিজয়। পুরোনো রীতি মেনে পালকি চড়ে লাজে রাঙা বউ হয়ে বিয়ের মণ্ডপে আসেন রাশমিকা। ইনস্টাগ্রাম থেকে
বিয়েতে ভারী গয়না থেকে শাড়ি, হেয়ারস্টাইলে নজর কেড়েছেন রাশমিকা। এমনকি বিয়ের মণ্ডপের অন্দরসজ্জায় একই সঙ্গে জায়গা পেয়েছে পিতলের নানা মূর্তি। সঙ্গে নজর কেড়েছে লাল বস্ত্রে সংক্ষেপে উল্লিখিত জুটির নামের আদ্যাক্ষর। ইনস্টাগ্রাম থেকে

আতিশয্য নয়, বরং শিকড় আঁকড়েই বিয়ের সমগ্র নিয়ম পালন করেছেন বিজয় ও রাশমিকা। তাঁদের বিয়ের দিনের অদেখা ছবিতে ফুটে উঠেছে তাঁদের বিয়ের ভেন্যুর ঐতিহ্যপূর্ণ সাজসজ্জা। ইনস্টাগ্রাম থেকে
আতিশয্য নয়, বরং শিকড় আঁকড়েই বিয়ের সমগ্র নিয়ম পালন করেছেন বিজয় ও রাশমিকা। তাঁদের বিয়ের দিনের অদেখা ছবিতে ফুটে উঠেছে তাঁদের বিয়ের ভেন্যুর ঐতিহ্যপূর্ণ সাজসজ্জা। ইনস্টাগ্রাম থেকে
ঠিক যেমনভাবে চেয়েছিলেন সেভাবেই সেজেছিল বিজয়-রাশমিকা ছাঁদনাতলা। তাঁদের পছন্দের কথা মাথায় রেখে সাজানো হয়েছিল উদয়পুরের বিবাহবাসর। ইনস্টাগ্রাম থেকে
ঠিক যেমনভাবে চেয়েছিলেন সেভাবেই সেজেছিল বিজয়-রাশমিকা ছাঁদনাতলা। তাঁদের পছন্দের কথা মাথায় রেখে সাজানো হয়েছিল উদয়পুরের বিবাহবাসর। ইনস্টাগ্রাম থেকে
তবে উদয়পুরের পাঁচতারা হোটেলের নিজস্ব সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই সাজানো হয়েছিল ছাঁদনাতলা। বিজয়ের পছন্দ অনুযায়ী টেরাকোটার একাধিক জিনিস দিয়ে সাজানো হয়েছিল বিয়ের ভেন্যুর আনাচকানাচ। যেখানে জায়গা করে নিয়েছিল অ্যাস্থেটিক লুকের ডমরু, ঘুঙুরের মতো নানা সামগ্রী। ইনস্টাগ্রাম থেকে

 এমনকি দক্ষিণ ভারতীয় বিয়েতে পাত্র-পাত্রীর মাঝে একটি বিশেষ ধরনের কাপড় ধরা হয়, যা ‘আদ্দুত্তেরা’ নামে পরিচিত। বিরোশ-এর বিয়েতে সেই বিশেষ কাপড়েও বিশেষ কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বিভিন্ন মন্ত্র। ইনস্টাগ্রাম থেকে

অনাড়ম্বরভাবে, নিজেদের সংস্কৃতির যথাযথ মর্যাদা রেখেই বিয়ের সব পরিকল্পনা করেছিলেন বিজয় ও রাশমিকা। মেনু থেকে ভেন্যু সবখানেই তাই নিজেদের শিকড়কে বরাবর আঁকড়ে ছিলেন তাঁরা, যা তাঁদের বিয়েকে রূপকথার গল্পে পরিণত করেছে। ইনস্টাগ্রাম থেকে

‘গীতা গোবিন্দাম’ সিনেমা দিয়ে জুটি হিসেবে যাত্রা শুরু করেন দুই তারকা, বিয়ের মাধ্যমে রাশমিকা ও বিজয়ের আট বছরের সম্পর্ক পূর্ণতা পেল। ইনস্টাগ্রাম থেকে
‘গীতা গোবিন্দাম’ সিনেমা দিয়ে জুটি হিসেবে যাত্রা শুরু করেন দুই তারকা, বিয়ের মাধ্যমে রাশমিকা ও বিজয়ের আট বছরের সম্পর্ক পূর্ণতা পেল। ইনস্টাগ্রাম থেকে

দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে আত্মহত্যা করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে নানাবাড়িতে দাফন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্নায় থমথমে হয়ে ওঠে পরিবেশ।

দাফনের আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ইকরার ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুর ২টায় ময়নাতদন্ত শেষ হলে মরদেহ নিয়ে ঢাকার বাসা থেকে ভালুকার উদ্দেশে রওনা হন স্বজনরা।

দাফনের সময় উপস্থিত হতে পারেনি ইকরার স্বামী ও অভিনেতা আলভী। বর্তমানে একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন তিনি। স্ত্রীর করুণ মৃত্যুর পরও কেন তিনি দেশে পৌঁছাতে পারেননি, তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে অভিনেতা জানিয়েছেন, ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই দ্রুত রওনা হতে পারেননি তিনি।

এদিকে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীকে বিভিন্নভাবে মানসিক চাপ ও নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়েছে। মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান।

২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী-ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। তবে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠদের সঙ্গে ইকরার ব্যক্তিগত চ্যাট নেটদুনিয়ায় ফাঁস হওয়ার পর বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দেশজুড়ে।

আমাদের অনুসরণ করুন

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব