ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে ট্যাংকের ভেতরে কর্মরত দুই শ্রমিকের সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শ্রমিকও ভেতরে যান। পরে কারও সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস খবর পায়। তারা এসে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতর ঢোকেন। পৌনে ছয়টার দিকে চারটি লাশ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকের ভেতর বিদ্যুতের লাইন নিয়ে কাজ করা হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই চারজন মারা গেছেন।

ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। রাজ্যের ২৫টি জেলায় গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে হতাহতের এসব ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রয়াগরাজে। সেখানে মারা গেছেন ২১ জন।

এ ছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ কমিশনার জানান, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

৫০ ফুট ওপরে উঠে যান এক ব্যক্তি

উত্তর প্রদেশের বেরেলি জেলার ভামোরা এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জেলার বাবিয়ানা গ্রামের নানহে আনসারি নামের এক বাসিন্দা বাতাসের তোড়ে একটি টিনের চালের সঙ্গে প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান বলে জানা গেছে। পরে তিনি একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে গুরুতর আহত হন। আনসারির শূন্যে উড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কর্মকর্তাদের দ্রুত ত্রাণতৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসকদের (ডিএম) নিজ নিজ জেলায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিতে হতাহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের একজন মুখপাত্র জানান, কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, দুর্গত ব্যক্তিদের সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

হিন্দুস্তান টাইমস

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি।’

আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন জয়সোয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ–ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কি না, সে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় গতকাল সোমবার। ওই বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে তাঁর সরকার।

এ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতার ভয় পায় না।

নয়াদিল্লিতে আজকের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অবৈধভাবে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের যাওয়ার বিষয়ে সরকারের শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) কথা বলেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের একাংশের ইউরোপে পাড়ি দেওয়া প্রসঙ্গে এই যে নীতির কথা বলেছেন তা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত কি না?

রণধীর জয়সোয়াল এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে যে যে বিষয় নিয়ে আলোচনা হয় এটি (অনুপ্রবেশ) তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২ হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে, তারা সবাই বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ এখনো ওই বিষয়ে কিছু জানায়নি।

ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গও ওঠে। এক সাংবাদিক প্রশ্নে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ নিতে তাদের অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের আগের সরকারের সিদ্ধান্ত (যেখানে ওই প্রকল্পের ভার ভারতকে নিতে বলা হয়েছিল) বদলে এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ পারস্পরিক বিশ্বাসের জায়গাটা নষ্ট করে কি না।

এই প্রশ্নের সরাসরি জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, বিশ্বের যেখানে যেকোনো স্থানে যেকোনো ঘটনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এ ক্ষেত্রেও সেই নজর রয়েছে। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়।

পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল বাংলাদেশে কোনো কোনো মহলে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত ইতিবাচক করে তুলতে চায়। ইতিবাচক দৃষ্টিতে দেখতে চায়। সেই মনোভাবের বদল হয়নি।’

চাকমা রাজার সৌজন্যে চাকমা রাজবাড়িতে বিভিন্ন দেশের রাস্ট্রদূত, মং রাজা ও পার্বত্যমন্ত্রীকে নৈশভোজ অনুষ্ঠানে চাকমা মারমা তঞ্চঙ্গ্যা জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপকৃরণ পরিবেশন করা হয়। টেঙাভাঙা গীদ পরিবেশন করেন অনন্ত রঞ্জন চাকমা ও পার্কি চাকমা। প্রযোজনা- চাকমা রীদি সুদোম যদা

চাকমা রাজার সৌজন্যে চাকমা রাজবাড়িতে বিভিন্ন দেশের রাস্ট্রদূত, মং রাজা ও পার্বত্যমন্ত্রীকে নৈশভোজ অনুষ্ঠানে চাকমা মারমা তঞ্চঙ্গ্যা জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপকৃরণ পরিবেশন করা হয়।

প্যারিসে প্রথম লেগের সেই গোল-উৎসবের রেশ ছিল মিউনিখেও। তবে ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র করেও জয় ছিনিয়ে নেয় পিএসজি।

বুধবার ( ৬ মে ) বায়ার্ন মিউনিখের সাথে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফিনালেতে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের তখন মাত্র ১৩৯ সেকেন্ড। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারি স্তব্ধ করে দিয়ে গোল করেন উসমান দেম্বেলে। বায়ার্ন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানির ভুল কৌশলের খেসারত দিতে হয় বাভারিয়ানদের। ফুলব্যাকদের পজিশন অদলবদল করার সুযোগে বা প্রান্ত দিয়ে গতিতে ঢুকে বল বাড়িয়ে দেন খভিচা কাভারাটস্খেলিয়া।

পুরো ম্যাচে রেফারিকে নিয়েও ছিল তুমুল উত্তেজনা। বায়ার্নের খেলোয়াড়রা দুইবার রেফারিকে ঘিরে ধরেন। একবার নুনো মেন্দেসের ফাউলে লাল কার্ডের দাবিতে এবং অন্যবার পেনাল্টির জোরালো আবেদনে। জোয়াও নেভেসের হাতে বল লাগলেও সতীর্থের শরীর হয়ে আসায় আইনের মারপ্যাচে পেনাল্টি থেকে বেঁচে যায় পিএসজি।

আগামী ৩০ মে বুদাপেস্টে হবে ইউরোপসেরার শিরোপার চূড়ান্ত লড়াই। যেখানে মুখোমুখি হবে দুই ভিন্ন লক্ষ্য নিয়ে আসা দুই জায়ান্ট। একদিকে ২০ বছরের ট্রফি খরা কাটানোর মিশনে নামবে আর্সেনাল, অন্যদিকে টাইটেল ধরে রাখার অদম্য ইচ্ছায় লড়বে পিএসজি।