সিডনির জুবলি স্টেডিয়ামে তখনো সকালের মিষ্টি রোদ। তার মধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন, সবার মধ্যে ভালো কিছু করার তাড়না। সামনে পাহাড়সম প্রতিপক্ষ ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন।

আগামী মঙ্গলবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই মঞ্চে ভালো কিছু করতে পারলে বাংলাদেশের মেয়েদের সামনে বিশ্ব ফুটবলের দরজা খুলে যাবে বলে মনে করেন দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ।

আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাসুদ আহমেদ বলেন, ‘ভয় নয়, বরং মেয়েরা উজ্জ্বীবিত হয়ে আছে। আমরা এই মঞ্চে এসেছি, এখন আমাদের নিজেদের প্রমাণ করার সময়। এখানে এশিয়ার মঞ্চে ভালো কিছু করতে পারলে ওদের সামনে বিশ্বের অনেক জায়গায় দরজা খুলে যাবে। তাই মেয়েরা সবকিছু ইতিবাচকভাবে নিচ্ছে। ওরা চাপ মনে করছে না। যেটা আমাদের খুব আশা দেখাচ্ছে।’

সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের গোলকিপারদের স্নায়ুচাপ সামলানো নিয়ে এই কোচের কথা, ‘এমন আসরে বড় দল ছোট দল বলতে কিছু নেই। টেকনিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হই বাংলাদেশের মেয়েদের নিয়ে, সেগুলোর ওপর জোর দিচ্ছি। ওরা যদি মূল বিষয়গুলো ঠিক রাখে, তাহলে মিস করার চান্স কম। সারা বছর ধরে আমরা যে বিষয়গুলো শিখেছি, তা যদি মাঠে করতে পারি, তাহলে আমাদের ভুলভ্রান্তি কম হবে। আর ভুলভ্রান্তি কম হলে গোল খাওয়ার শঙ্কা কমে আসবে।’

গোলকিপার কোচ মাসুদ আহমেদ ও গোলকিপার রুপনা চাকমা। ছবিটি ২০২৩ সালের
গোলকিপার কোচ মাসুদ আহমেদ ও গোলকিপার রুপনা চাকমা। ছবিটি ২০২৩ সালের, ছবি: সংগৃহীত
 

চীনের আক্রমণভাগকে সামলানো যে কতটা কঠিন হবে, তা ভালো করেই জানা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। তবে বসে নেই কোচরা। মাসুদ বলছিলেন, ‘আমরা যখন এশিয়ান কাপের চূড়ান্তপর্বে কোয়ালিফাই করেছি, যখন গ্রুপিং হয়েছে, তখন থেকেই চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান নিয়ে আমাদের কাজ হচ্ছে। প্রতিনিয়ত আমরা তাদের ম্যাচ দেখছি, ওদের শক্তি-দুর্বল দিকগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি।’ কোচ যোগ করেন, ‘এমনকি আজকের অনুশীলন সেশনও প্রতিটি বিভাগে সব খেলোয়াড়কে তাদের দায়িত্ব বোঝানোর চেষ্টা করেছি। আমরা যদি প্রতিটি বিষয় সঠিকভাবে করতে পারি, আমাদের ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে এবং বড় ধরনের বিপর্যয় থেকে আমরা বেঁচে যাব।’

মাঠে চীনের ঝোড়ো আক্রমণ সামলাতে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হবে গোলকিপারদের। মূল গোলকিপার হিসেবে রুপনা চাকমা থাকবেন পোস্টের নিচে। দূরপাল্লার শট রুখতে ভূমিকা রাখতে হবে অন্যদেরও। এ প্রসঙ্গে কোচের কথা, ‘দূরপাল্লার শটের প্র্যাকটিসটা অনেক আগে থেকে করছি। গ্রুপিং হওয়ার পর থেকে দেখেছি চীন কোত্থেকে অন টার্গেট শুটিং করে বা কোন কোন এঙ্গেল থেকে কীভাবে ফিনিশিং টাচগুলো করে। তাই ওগুলো নিয়ে আমরা কাজ করছি। ভালো কাজও হয়েছে। দূরপাল্লার শটে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে।’

চীন, উত্তর কোরিয়ার বিপক্ষে বড় চ্যালেঞ্জ গোলকিপারদের সামনে
চীন, উত্তর কোরিয়ার বিপক্ষে বড় চ্যালেঞ্জ গোলকিপারদের সামনে, বাফুফে
 

বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ জিতেছে দুবার। এবার এশিয়ান কাপের প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষেও কি অসাধ্যসাধন করতে পারবে বাংলাদেশ—এমন প্রশ্নে গোলকিপার কোচ বলেন, ‘আমাদের এই মেয়েগুলোকে নিয়ে অনুমান করা খুবই কঠিন। আপনারা চিন্তাও করতে পারবেন না ওরা কার সঙ্গে কী করে ফেলবে। আমি যতটুকু দেখছি, এই অনুশীলন সেশনগুলোয় ওরা খুবই ইতিবাচক। ওদের মনে ভয় কাজ করে না।’

তবে এটা ঠিক, চীনের বিপক্ষে ম্যাচটি বড় সুযোগের নামও। গোলকিপার কোচের ভাষায়, ‘আসলে এই মঞ্চে আমরা সমস্যার মুখোমুখি হব—এটা মাথায় নিয়েই এখানে এসেছি। এখন এ পর্যায়ে যদি সমস্যার মুখোমুখি হই, এটা নিয়ে ভবিষ্যতে কাজ করার সুযোগ পাব। এই মঞ্চে আসতে না পারলে তো সম্যাটা বুঝতে পারব না। ওটা ইতিবাচকভাবে নিচ্ছি এবং মেয়েরাও ইতিবাচকভাবে নিচ্ছে।’

সিডনির মাঠে মঙ্গলবার বাংলাদেশ কতটা রুখে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আগামী মঙ্গলবার ঐতিহাসিক এক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ।

নয়বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হওয়ার আগে সিডনির জুবলি স্টেডিয়ামে আজ সকালে নিবিড় অনুশীলন করেছেন মারিয়া-মনিকারা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের মিডফিল্ডার মনিকা চাকমা জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তাঁরা।

অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে বাংলাদেশের দুবারের সাফজয়ী দলের সদস্য মনিকা বলেন, ‘আমরা এখানে এসেছি অনেক দিন হয়েছে। এখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানে ভালো অনুশীলন হচ্ছে। প্রতিদিনই আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে।’

এশিয়ান কাপের প্রতিপক্ষ চীন কতটা শক্তিশালী, তা নিয়ে দলের ভেতর কাটাছেঁড়া চলছে নিয়মিত। ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষকে আটকানোর কৌশল সাজাচ্ছেন কোচ পিটার বাটলার। এ প্রসঙ্গে মনিকা বলেন, ‘যেহেতু ওরা এশিয়ার মধ্যে সেরা, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নও, তো ওদের নিয়ে আমাদের প্রত্যেক দিন মিটিং হয়। ভিডিও দেখানো হয়। ওরা কোন পজিশনে কীভাবে খেলে, আমাদের কীভাবে দৌড়াতে হবে বা মাঠে কীভাবে খেলতে হবে, এগুলো মিটিংয়েও বলা হচ্ছে। আর আমরা মাঠেও সেটা নিয়ে কাজ করতেছি।’

সিডনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনিকা চাকমা
সিডনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনিকা চাকমা

চীনের বিপক্ষে লড়াই করতে হলে রক্ষণ থেকে আক্রমণভাগ—সব বিভাগেই সমান সতর্ক থাকতে হবে বলে মনে করেন এই মিডফিল্ডার। চীনের শক্তি নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘গোলকিপার থেকে স্ট্রাইকার—সবদিক দিয়ে ওরা স্ট্রং। আমাদেরও রক্ষণ থেকে আক্রমণভাগ পর্যন্ত সবদিক নিয়ে কাজ করা লাগছে।’

বাস্তবতা বলছে, বাংলাদেশের লক্ষ্য থাকবে চীনের কাছে হারের ব্যবধান যত কম রাখা যায় সেই চেষ্টা করা। এক সাংবাদিক ড্র বা জয়ের লক্ষ্য থাকবে কি না, জিজ্ঞেস করলে সরাসরি কোনো উত্তর দেননি মনিকা, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ফল যা–ই হোক, আমরা আমাদের সেরাটা দেব।’

মনিকা আরও যোগ করেন, ‘আমরা আমাদের নিজেদের নিয়ে বেশি ভাবছি, কারণ, আমাদের এখানে পারফরম্যান্স করতে হবে। দেশের জন্য হোক, নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য, সবার জন্যই আমরা এখানে খেলতে এসেছি। আমরা আমাদের দেশের জন্যই ভাবছি।’

সিডনিতে চলছে বাংলাদেশ দলের অনুশীলন
সিডনিতে চলছে বাংলাদেশ দলের অনুশীলন, বাফুফে
 

মাঝমাঠ, আক্রমণভাগ আর রক্ষণভাগের ভারসাম্য বজায় রাখা নিয়ে মনিকা জানান, বল পেলে তাঁরা অবশ্যই আক্রমণে যাবেন, আর বল হারালে দ্রুত পজিশন ফিরে পাওয়ার চেষ্টা করবেন। মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ না পেলেও রাগবি ও ফুটবলের ভেন্যু জুবুলি স্টেডিয়ামে অনুশীলন নিয়ে তাঁরা সন্তুষ্ট বলে জানান।

মঙ্গলবার সিডনির মাঠে লাল-সবুজের মেয়েরা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করতে প্রস্তুত।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৫ সদস্যের প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে ফিরেছেন ক্যাসেমিরো, রিচার্লিসন, এন্থোনি। দলে জায়গা পাননি নেইমার ও রদ্রিগো।

ব্রাজিল দল

গোলরক্ষকরা: অ্যালিসন বেকার, বেন্তো, হুগো সুজা

ডিফেন্ডাররা: আলেক্স সান্দ্রো, লুকাস বেরালদো, চার্লস আগাস্তো, দানিলো, লিও ওরতিজ, মারকিনিওস, ভ্যান্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডাররা: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, এডারসন, গেরসন 

ফরোয়ার্ড: অ্যান্টোনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রিচার্লিসন

এরআগে, গতকাল রোববার (২৫ মে) রাতে একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যর্থনা ছিল না আনচেলত্তির জন্য। এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফরা।

প্রসঙ্গত, তার অধীনে প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। ১০ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট।

বিয়ে করলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। আজ ঈদের দিন দুপুরে নিজের ফেসবুকে বিয়ের কথা জানান তিনি। বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে

পোস্টে নীলাঞ্জনা নীলা আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে

লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।

মহাসমারোহে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১৯ মার্চ শুরু হওয়া চার দিনের এই আয়োজন চলবে ২২ মার্চ পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও দেশের নানা প্রান্তের নামী-অনামী ডিজাইনাররা তাঁদের নতুন ভাবনা, নকশা ও বৈচিত্র্যময় ফ্যাশন-ভাষা নিয়ে হাজির হয়েছেন এ আসরে। আন্তর্জাতিক নানা সংস্কৃতির ছাপ থাকলেও আয়োজনজুড়ে উজ্জ্বলভাবে উঠে এসেছে ভারতীয় ঐতিহ্য ও নান্দনিকতাও।

উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ডিজাইনার বিবেক করুণাকরণের শোস্টপার হয়ে তিনি র‌্যাম্পে ওঠেন বাদামি সিল্ক কোট ও মাটির রঙের ড্রেপড ধুতি প্যান্টে। তাঁর উপস্থিতিতে ছিল একাধারে দৃঢ়তা ও প্রশান্তির ছাপ, যা শোর সূচনাতেই আলাদা মাত্রা যোগ করে।

উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ল্যাকমের ফেসবুক থেকে
উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ল্যাকমের ফেসবুক থেকে

বিবেক করুণাকরণের ‘দ্য থাঙ্গাম’ শীর্ষক সংগ্রহে দক্ষিণ ভারতের সোনার সঙ্গে গভীর কিন্তু সংযত সম্পর্ককে আধুনিক আনুষ্ঠানিক পুরুষ পোশাকের ভাষায় প্রকাশ করা হয়েছে। এই সংগ্রহে ব্যবহৃত হয়েছে কাঁচা সিল্ক, তসর, কাঞ্জিভরম ও সিল্ক অর্গানজা। রঙের প্যালেটে ছিল সোনালি, এক্রু আর মাটির আভা।
গণমাধ্যমের সঙ্গে আলাপে সিদ্ধার্থ বলেন, ‘উনি যা-ই ডিজাইন করেন, আমার মনে হয়, সেটা আমি রাজপ্রাসাদেও পরতে পারি, আবার বাড়িতেও।’

প্রথম দিনের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল ‘দ্য বয়’স ক্লাব’, যেখানে সুশান্ত অ্যাবরলের ‘কান্ট্রিমেড’, ধ্রুব বৈশ এবং সাহিল আনেজার নকশা উপস্থাপিত হয়।
‘কান্ট্রিমেড’ সংগ্রহটি অনুপ্রাণিত স্মৃতিস্তম্ভের স্থাপত্য থেকে। এতে ফিকে জলপাই, পোড়া বাদামি, অক্সিডাইজড ব্রোঞ্জ, সাদা ও কালোর ব্যবহার দেখা গেছে। নকশায় ছিল মাড-রেজিস্ট প্রিন্টিং, কোল্ড পিগমেন্ট ডাইং, ব্রোঞ্জ প্যাটিনা, কাঁথা ও কাঁচা প্রান্তের অ্যাপ্লিকের ব্যবহার।

ধ্রুব বৈশ তাঁর সংগ্রহে সমকালীন পুরুষ পোশাকে নীরব নগরজীবনের প্রতিফলন তুলে ধরতে চেয়েছেন। তাঁর নকশায় লিনেন, সুতি, ডেনিম ও প্রিন্টেড সিল্ক ব্যবহারের মধ্য দিয়ে তৈরি হয়েছে সংযত কিন্তু আধুনিক এক ভাষা।
অন্যদিকে সাহিল আনেজার ‘স্ট্রাটা’ সংগ্রহ অনুপ্রাণিত পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ড এবং গলিত পাথরের তরলতা থেকে। বিভিন্ন টেক্সচার ও স্তরবিন্যাসের মাধ্যমে তিনি পোশাকে তৈরি করেছেন আলোছায়ার নাটকীয় বৈপরীত্য।

প্রথম দিনের শেষভাগে অনামিকা খান্না তাঁর একে ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায়। এটি তাঁর আগের যেকোনো শোর তুলনায় আলাদা বলেই মনে হয়েছে। অনামিকার সম্ভারে ছিল ঢোলা ধুতি প্যান্ট, অসমমিত রাফল টপ, রিল্যাক্সড কো-অর্ড সেট ও ফ্লোর-লেন্থ গাউন। সবকিছুই এমনভাবে নির্মিত, যাতে তা একই সঙ্গে অনুষ্ঠান ও দৈনন্দিন ব্যবহারের জন্য মানানসই হয়।
নিজের ভাবনা প্রসঙ্গে অনামিকা বলেন, ‘মূল ভাবনাটা ছিল অসম্পূর্ণতা। সবকিছু নিখুঁত না হলেও সেটাকে মেনে নেওয়ার মধ্যেই সৌন্দর্য আছে।’

প্রথম দিনের শোয়ে দর্শকসারিতেও ছিল তারকাদের উপস্থিতি। আরমান মালিক, আশনা শ্রফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, জনিতা গান্ধী ও বনি কাপুরকে দেখা গেছে বিভিন্ন আয়োজনে।

অনামিকা খান্নার ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায় এক মডেল। ল্যাকমের ইনস্টাগ্রাম থেকে
অনামিকা খান্নার ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায় এক মডেল। ল্যাকমের ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় দিনের শুরু হয় একঝাঁক নবীন প্রতিভাবান ডিজাইনারের বৈচিত্র্যময় সম্ভার দিয়ে। এনআইএফ গ্লোবাল ‘জেন নেক্সট’ আয়োজনের মাধ্যমে ফ্যাশন–দুনিয়ায় অভিষেক হয়েছে তরুণ ডিজাইনারদের। তাঁদের সৃষ্টিতে ভারতীয় সংস্কৃতির পাশাপাশি উঠে এসেছে জাপান, কোরিয়া ও প্যারিসের নান্দনিক ছোঁয়া। তবে বহির্বিশ্বের এই রেফারেন্সের ভিড়েও ভারতীয় উপাদান ও শিকড়ের উপস্থিতি ছিল স্পষ্ট।
এদিন এক নবীন ডিজাইনারের পোশাক পরে র‌্যাম্প আলোকিত করেন অভিনেত্রী রাধিকা মাদান।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার (এফডিসিআই) সহযোগিতায় আয়োজিত ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬-এ আগামী কয়েক দিনজুড়ে আরও নানা চমক নিয়ে হাজির হবেন প্রতিষ্ঠিত ও উদীয়মান ডিজাইনাররা।

ল্যাকমে ফ্যাশন উইকে রাধিকা মদন। এএফপি
ল্যাকমে ফ্যাশন উইকে রাধিকা মদন। এএফপি

শৈশব থেকে ছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ। এক দশকের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে মাত্র ২১ বছর বয়সেই জান্নাত জুবের রহমানি যে পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন, সেটা প্রায় অবিশ্বাস্য। ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

 ছোট পর্দার নায়িকাদের মধ্যে জান্নাতের জনপ্রিয়তা ব্যাপক। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালি গাঙ্গুলিদের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জান্নাত। সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছোট পর্দার নায়িকাদের মধ্যে জান্নাতের জনপ্রিয়তা ব্যাপক। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালি গাঙ্গুলিদের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জান্নাত। সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর আর ফিরে তাকাতে হয়নি জান্নাতকে। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’ থেকে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’–এর মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোর মঞ্চেও বহুবার অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর আর ফিরে তাকাতে হয়নি জান্নাতকে। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’ থেকে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’–এর মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোর মঞ্চেও বহুবার অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৭ সালে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন জান্নাত। ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি শ্রদ্ধা কাপুর, রানী মুখার্জিদের মতো তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৭ সালে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন জান্নাত। ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি শ্রদ্ধা কাপুর, রানী মুখার্জিদের মতো তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জানা গেছে, মাত্র একুশেই ৩০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক তিনি। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন অভিনেত্রী? অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জানা গেছে, মাত্র একুশেই ৩০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক তিনি। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন অভিনেত্রী? অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জান্নাতের। তা ছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েছেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জান্নাতের। তা ছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েছেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
 সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন জান্নাত। ‘খতরোঁ কে খিলাড়ি ১২’–এর প্রতি পর্বের জন্য জান্নাত ১৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়িও রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন জান্নাত। ‘খতরোঁ কে খিলাড়ি ১২’–এর প্রতি পর্বের জন্য জান্নাত ১৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়িও রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
 ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসারী থাকা ভারতীয় টেলি তারকাদের তালিকায় জান্নাত অন্যতম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসারী থাকা ভারতীয় টেলি তারকাদের তালিকায় জান্নাত অন্যতম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন। বিতর্কের পরেই গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। এবার গানটি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।

নোরা জানান, গানটির কথা ও উপস্থাপনা সম্পর্কে তাঁকে আগেভাগে সঠিকভাবে জানানো হয়নি। তাঁর দাবি, তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সবচেয়ে বড় অভিযোগটি এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। নোরার দাবি, গানটির কিছু অংশে এআই ব্যবহার করা হয়েছে, যা তাঁর অনুমতি ছাড়া করা হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগে থেকেই নির্মাতাদের সতর্ক করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও গানটি সেভাবেই প্রকাশ করা হয়।

গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও নোরা। কোলাজ
গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও নোরা। কোলাজ

গানটি নিয়ে শুধু সামাজিক মাধ্যমেই নয়, বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও গড়ায়। আপত্তির জেরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভারতের সংসদেও বিষয়টি ওঠে। এর আগে ভারতের জাতীয় মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নির্মাতাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল।

নোরা জানান, এই প্রজেক্টে যুক্ত হওয়ার পেছনে বড় কারণ ছিল সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ। তবে শেষ পর্যন্ত গানটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা নিয়ে তিনি হতাশ।

এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—একজন শিল্পীকে কতটা স্বচ্ছভাবে কাজের বিবরণ জানানো হয়? এবং এআই ব্যবহারের ক্ষেত্রে শিল্পীর সম্মতি কতটা গুরুত্ব পাচ্ছে? তবে নোরার অভিযোগ নিয়ে নির্মাতাদের বক্তব্য পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

শাড়ি, বোল্ড স্টেটমেন্ট ব্লাউজ আর মিনিমাল গয়নার কম্বিনেশনে মৌনী রায়ের নতুন ফেস্টিভ লুক নজর কাড়ছে। উৎসবের সাজে অনুপ্রেরণার এক নিখুঁত উদাহরণ এই লুক।

মৌনী রায় নামটির সঙ্গে ফ্যাশনজগতের কমবেশি সবাই পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি মেয়ের দাপট এখন বলিউড জুড়েও। অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়েও বেশি নজর কাড়েন ফ্যাশন সেন্সে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে তাঁর উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু।

এথনিক হোক বা ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান স্বচ্ছন্দ ও আকর্ষণীয়। তবে বাঙালি বলেই হয়তো শাড়ির লুকে মৌনী যেন হয়ে ওঠেন অপ্সরীর মতো সুন্দর।

 
 

সম্প্রতি তেমনই এক লুকে ধরা দিয়েছেন তিনি। হালকা পেস্তা-সবুজ টোনের একটি শিয়ার শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে, যার জমিনজুড়ে রয়েছে সূক্ষ্ম সিকুইন ডিটেইলিং।

 

শাড়িটির নরম, স্বচ্ছ টেক্সচার লুকে এনেছে এক ধরনের স্বপ্নিল আবহ। ঝিলমিল করা সোনালি বর্ডারটি মিনিমাল হলেও পুরো লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া।

এই লুকের অন্যতম আকর্ষণ তাঁর ব্লাউজ। ব্যাকলেস ডিজাইনে তৈরি এই ব্লাউজে রয়েছে স্টাইলিশ আবেদন। উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের ডিপ-নেক ব্লাউজটি ভারী গোল্ড সিকুইন ও সূক্ষ্ম এমবেলিশমেন্টে অলংকৃত, যা শাড়ির সফট টোনের সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট।

 

শাড়ির সঙ্গে মিনিমাল কিন্তু নজরকাড়া গয়না পরেছেন তিনি। ট্র্যাডিশনাল গোল্ড ঝুমকা এবং হাতে পরা আংটি ছাড়া অতিরিক্ত কিছু নেই সাজে । মেকআপে ফুটে উঠেছে সফট গ্ল্যাম আমেজ । স্মোকি আই লুকের সঙ্গে পিচি-ন্যুড লিপকালার আর কপালে সাদা পাথরের টিপে সেজেছেন।

 
 

কোমর ছুঁয়ে থাকা চুলগুলো  হালকা ওয়েভে স্টাইলে ছেড়ে রাখা। সব মিলিয়ে, শাড়ি, বোল্ড স্টেটমেন্ট ব্লাউজ এবং মিনিমাল গয়নার সমন্বয়ে তৈরি হয়েছে এক নিখুঁত ফেস্টিভ লুক—যা সহজেই অনুপ্রেরণা হতে পারে যেকোনো উৎসবের সাজে।

ছবি: ইন্সটাগ্রাম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে শামস সুমনের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছে অভিনেতা সুজাত শিমুল। শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন।

হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল জানান, আজ বিকেল পাঁচটা পর এই অভিনেতা হঠাৎই অসুস্থতাবোধ করেন। তিনি পরে অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদৎ হোসেনকে। শাহাদৎ দ্রত তাঁকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

নাটকের দৃশ্যে শামস সুমন
নাটকের দৃশ্যে শামস সুমন, ফেসবুক থেকে
 

সুজাত শিমুল বলেন, ‘আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মূলত কার্ডিয়াক অ্যারেস্টে শামস সুমনের মৃত্যু হয়েছে।’

অভিনেতা শামস সুমন
অভিনেতা শামস সুমন, ফাইল ছবি
 

শামস সুমন অভিনীত চলচ্চিত্রগুলো হলো ‘মন জানে না মনের ঠিকানা’, (২০১৬) ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল ২০২৬ সালের অস্কার। বছরের সবচেয়ে বড় এই চলচ্চিত্র আসর মানেই ঝলমলে রেড কার্পেট। মনোনীত তারকা থেকে অতিথি, অনেকে বছরের সবচেয়ে চোখধাঁধানো পোশাকটি তুলে রাখেন এই রাতের জন্যই। এবারের আসরেও দেখা গেল রঙের বাহার, ক্ল্যাসিক কালো, রূপকথার মতো সাদা গাউন। রেড কার্পেটের সেরা ২১টি ফ্যাশন মুহূর্ত দেখে নেওয়া যাক।

এল ফ্যানিং, জিভঁশি

এল ফ্যানিং
এল ফ্যানিংছবি: এএফপি

রূপকথার রাজকন্যার মতো স্ট্র্যাপলেস সাদা বলগাউনে হাজির হন এল ফ্যানিং। সারা বার্টনের ডিজাইন করা এই জিভঁশি গাউনের সঙ্গে ছিল ১৯০৩ সালের একটি কার্তিয়ের নেকলেস।

কেট হাডসন, আরমানি প্রিভে

কেট হাডসন
কেট হাডসনছবি: ইনস্টাগ্রাম থেকে

মিন্ট-সবুজ ক্রিস্টাল-সাজানো আরমানি প্রিভে গাউনে পুরোনো হলিউডের গ্ল্যামার ফিরিয়ে আনেন কেট হাডসন। তাঁর গলায় ছিল বিরল সবুজ হীরার গয়না।

জেসি বাকলি, শ্যানেল

জেসি বাকলি
জেসি বাকলি, ছবি: এএফপি

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত জেসি বাকলি গোলাপি ও লালের মিশেলে অফ-শোল্ডার শ্যানেল গাউনে নজর কাড়েন। পোশাকটির অনুপ্রেরণা ১৯৫৬ সালের অস্কারে গ্রেস কেলির পরা ঐতিহাসিক গাউন।

রেনাতে রেইন্সভে, লুই ভুইতোঁ

রেনাতে রেইন্সভে
রেনাতে রেইন্সভে, ছবি: ইনস্টাগ্রাম থেকে

লাল রঙের অ্যাসিমেট্রিক লুই ভুইতোঁ গাউনে নজর কাড়েন রেনাতে রেইন্সভে। এক পাশে উঁচু স্লিট আর স্কারলেট লিপস্টিক ছিল তাঁর সাজের অংশ।

ফেলিসিটি জোনস, প্রাডা

ফেলিসিটি জোনস
ফেলিসিটি জোনসছবি: ইনস্টাগ্রাম থেকে

হালকা হলুদ প্রাডা গাউনে দেখা যায় ফেলিসিটি জোনসকে। টিউল ও সূক্ষ্ম বিডিং পোশাকটিকে দিয়েছে নরম, মার্জিত সৌন্দর্য।

উনমি মোসাকু, লুই ভুইতোঁ

উনমি মোসাকু
উনমি মোসাকুছবি: ইনস্টাগ্রাম থেকে

সবুজ সিকুইনের কাস্টম লুই ভুইতোঁ গাউনে ঝলমল করছিলেন উনমি মোসাকু। কাঁধের কাট–আউট ডিজাইন ছিল পোশাকটির বিশেষত্ব।

ইজে, ডিওর

ইজে
ইজেছবি: ইনস্টাগ্রাম থেকে

সোনালি ঝলমলে ডিওর গাউনে রেড কার্পেটে নজর কাড়েন গায়িকা-গীতিকার ইজে। সঙ্গে ছিল সোয়ারোভস্কি গয়না।

বারবি ফেরেইরা, গ্যাপ স্টুডিও

বারবি ফেরেইরা
বারবি ফেরেইরাছবি: ইনস্টাগ্রাম থেকে

ইন্ডিগো রঙের নাটকীয় গাউনে হাজির হন বারবি ফেরেইরা। করসেট টপ ও ভলিউমিনাস স্কার্টে ছিল আলাদা স্টাইল।

মাইকি ম্যাডিসন, ডিওর

মাইকি ম্যাডিসন
মাইকি ম্যাডিসন, ছবি: ইনস্টাগ্রাম থেকে
 

গাঢ় বারগান্ডি রঙের করসেটেড ডিওর গাউনে দেখা যায় মাইকি ম্যাডিসনকে। রুচড কাপড়ের নকশা পোশাকটিকে দিয়েছে রাজকীয় আভা।

চেজ ইনফিনিটি, লুই ভুইতোঁ

চেজ ইনফিনিটি
চেজ ইনফিনিটিছবি: ইনস্টাগ্রাম থেকে

হালকা লাইলাক রঙের গাউনে রেড কার্পেটে হাঁটেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির অভিনেত্রী চেজ ইনফিনিটি। এক পাশ থেকে নেমে আসা স্তরযুক্ত ফ্রিল গাউনটিকে করেছে আলাদা।

এমা স্টোন, লুই ভুইতোঁ

এমা স্টোন
এমা স্টোনছবি: ইনস্টাগ্রাম থেকে

মুক্তার মতো ঝলমলে সিল্কের লুই ভুইতোঁ পোশাকে হাজির হন এমা স্টোন। গভীর কাটের ব্যাক ডিজাইন তাঁর সাজকে দিয়েছে আলাদা মাত্রা।

গিনেথ প্যালট্রো, আরমানি প্রিভে

গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রোছবি: ইনস্টাগ্রাম থেকে

আইভরি রঙের স্ট্র্যাপলেস আরমানি প্রিভে গাউনে হাজির হন গিনেথ প্যালট্রো। পাশে কাট-আউট ডিজাইন আর টিফানি অ্যান্ড কোং গয়না ছিল তাঁর সাজে।

নিকোল কিডম্যান, শ্যানেল

নিকোল কিডম্যান
নিকোল কিডম্যানছবি: ইনস্টাগ্রাম থেকে

ব্লাশ-পিংক রঙের স্ট্র্যাপলেস শ্যানেল গাউনে হাজির হন নিকোল কিডম্যান। পালক-সাজানো বডিস ও স্কার্ট ছিল পোশাকটির বিশেষ আকর্ষণ।

ডেমি মুর, গুচি

ডেমি মুর
ডেমি মুরছবি: ইনস্টাগ্রাম থেকে

পাখির পালকে সাজানো কাস্টম গুচি গাউনে ঝলমল করছিলেন ডেমি মুর। সঙ্গে ছিল বুশেরোঁ গয়না।

জোয়ি সালদানা, সাঁ লরাঁ

জোয়ি সালদানা
জোয়ি সালদানাছবি: ইনস্টাগ্রাম থেকে

লেস বুস্তিয়েরসহ কালো কলাম গাউনে এলিগ্যান্ট লুক বেছে নেন জোয়ি সালদানা। সঙ্গে ছিল কার্তিয়েরের স্টেটমেন্ট নেকলেস।

রোজ বার্ন, ডিওর

রোজ বার্ন
রোজ বার্নছবি: ইনস্টাগ্রাম থেকে

ফুলের অলংকরণসহ স্ট্র্যাপলেস কালো ডিওর গাউনে এলিগ্যান্ট লুক বেছে নেন রোজ বার্ন।

অ্যান হ্যাথাওয়ে, ভ্যালেন্টিনো

অ্যান হ্যাথাওয়ে
অ্যান হ্যাথাওয়েছবি: ইনস্টাগ্রাম থেকে

ফুলের নকশার স্ট্র্যাপলেস ট্রাম্পেট গাউনে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। সঙ্গে ছিল কালো অপেরা গ্লাভস ও বুলগারি গয়না।

টেয়ানা টেলর, শ্যানেল

টেয়ানা টেলর
টেয়ানা টেলরছবি: ইনস্টাগ্রাম থেকে

সাদা-কালো গাউনে নজর কাড়েন টেয়ানা টেলর। আধা স্বচ্ছ বডিস ও দীর্ঘ টেক্সচার্ড ট্রেন পোশাকটিকে করেছে নাটকীয়।

মিয়া গথ, ডিওর

মিয়া গথ
মিয়া গথছবি: ইনস্টাগ্রাম থেকে

রোমান্টিক সাদা লেসের ডিওর গাউনে একেবারে ব্রাইডাল লুক নিয়েই হাজির হন মিয়া গথ।

ওডেসা এ’জায়ন, ভ্যালেন্টিনো

ওডেসা এ’জায়ন
ওডেসা এ’জায়নছবি: ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘ হাতার স্বচ্ছ ভ্যালেন্টিনো পোশাকে হাজির হন ওডেসা এ’জায়ন। সূক্ষ্ম অলংকরণে সাজানো ছিল পুরো গাউন।

গ্রেসি অ্যাব্রামস, শ্যানেল

গ্রেসি অ্যাব্রামস
গ্রেসি অ্যাব্রামস, ছবি: ইনস্টাগ্রাম থেকে
 

কালো সিকুইন টপ ও লো-রাইজ স্কার্টে রেড কার্পেটে হাজির হন গায়িকা গ্রেসি অ্যাব্রামস। সঙ্গে ছিল লম্বা শিফন স্কার্ফ।

সূত্র: এল

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের এই বিখ্যাত ভেন্যুতে বসে বিশ্ব তারকাদের বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।

এ বছরের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা শুরু হয়েছে। উপস্থাপক হিসেবে মঞ্চে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন, যিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করছেন।

চলচ্চিত্র অঙ্গনের তারকা, নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে জমকালো পরিবেশে শুরু হয় অস্কারের এই আয়োজন। লাল গালিচায় বিশ্বজুড়ে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

৯৮তম অস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজন সরাসরি উপভোগ করছেন।

এক নজরে জেনে নেয়া যাক, উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কারঃ

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।