আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার আট মাস হতে চললেও ইতোমধ্যে নানা কারণে তোপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে। সম্প্রতি বিসিবির টাকা স্থানান্তরের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়াকে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

সম্প্রতি একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির ওপর। সেই সঙ্গে তার নামের পাশে দুর্নীতির অভিযোগ তোলাও হচ্ছে। কিন্তু এসব বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

ফারুক আহমেদ বলেন, এগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এফডিআর স্থানান্তর নিয়েও যে দুইটি নিউজ করার হয়েছে তাতে তথ্যের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয়, সামনে নির্বাচন তাই একটি পক্ষ কিছু জিনিস বিতর্কিত করতে চাচ্ছে।

এবারের বিপিএলের ১৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন অনেকে সমালোচনা হচ্ছে। আমি মানছি কিছু কারণও রয়েছে। তবে আমাদের ভালো দিকগুলো কেউ তুলে ধরেছে না। আমরা এবার বিপিএলে ১২ কোটি টাকার টিকিট বিক্রি করেছি, যা আগে ৮ আসরের সমান। আগের আট আসরে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি।

‘এটা তো কেবল শুরু হয়েছে। আরও অনেক কিছু আছে আস্তে আস্তে সামনে আসবে। এফডিআর স্থানান্তরের জন্য এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা প্রতিমাসে কয়েক কোটি টাকা বেশি লাভ করব। সেগুলোকে বিতর্কিত করা জন্য একটি পক্ষ কাজ করছে হয়তো।’

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একটি পক্ষ দুর্নীতি চালিয়ে যাওয়া বা করার জন্য অপেক্ষা করছে। আর আমাদের তো কোনো এজেন্ডা নেই ক্রিকেটের ভালো করা ছাড়া। তাই আগামী নির্বাচনে লড়াই করব।

উল্লেখ্য, আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন।

এবার হত্যার হুমকি পেলেন ভারত জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। মেইল বার্তায় তাকে এই হত্যার হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।

হুমকি পাওয়ার পর দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীর। তার অভিযোগ এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন ভারতের সাবেক এই ওপেনার।

গম্ভীর আইনশৃঙ্খলা বাহিনীকে তার ও তার পরিবারকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। চটজলদি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে দিল্লি পুলিশ।

ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই হত্যার হুমকি পেলেন ভারতীয় হেড কোচ।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেই এমন মেইল পেয়েছিলেন ভারতের সাবেক এই ওপেনার।

দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। মূলত রান রেটে এগিয়ে থাকায় ভাগ্য খুলে যায় জ্যোতিদের। অন্যদিকে, থাইল্যান্ডকে হারিয়েও বিশ্বকাপে উঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। থাইদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোতে ক্যারিবীয়দের জিততে হতো ১০ দশমিক ১ ওভারের মধ্যে।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২১ রানে ফেরেন চানিদা এবং আর বোচাথাম আউট হন ২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নান্নাপাত।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় থাইল্যান্ড। জবাবে ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে অসম্ভব লক্ষ্যকে হাতে নিয়ে আসেন ম্যাথিউস। হেনরি করেন ১৭ বলে ৪৮ রান। তবে জয় আসে ১০ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে—যা যথেষ্ট ছিল না বিশ্বকাপ নিশ্চিত করার জন্য।

অন্যদিকে, একই দিনে লাহোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় লাল-সবুজের মেয়েরা। এর জবাবে ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে ম্যাচ হারলেও রান রেটের ব্যবধানে বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড থেকেই এ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে গত ১৯ মার্চ মিডিয়া স্বত্ব বিক্রির জন্য আর্থিক প্রস্তাবনা ও আগ্রহপত্র আহ্বান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা ৭ এপ্রিলের মধ্যেও কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোয় ঘরের মাঠের সিরিজগুলো টি-স্পোর্টস ও জিটিভি সম্প্রচার করে আসছে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। কিন্তু গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

ফুটবল বিশ্বের এই মুহূর্তে অন্যতম আগ্রহের বিষয়—২০২৬ বিশ্বকাপে খেলবেন কি লিওনেল মেসি? এ নিয়ে নানা জনের নানা মতের বিপরীতে এতদিন নিশ্চুপই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশেষে মুখ খুললেন স্বদেশি সাবেক ফুটবলার কিকে উলফের ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানে।

নামের ভারে নয়, বরং পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলেই কেবল ২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। আর এ বিষয়ে নিজের ব্যাপারে সৎ থাকতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

লিওনেল মেসি বলেন, অবশ্যই আমি ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছি। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি প্রতিদিন ধরে এগোচ্ছি। বিশ্বকাপ দলে আমি থাকবো কি না, সে বিষয়ে আমার নিজের প্রতি সৎ থাকতে হবে।

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের মাঝে যেন ছায়া হয়েই ছিলেন নিজ দেশের জার্সিতে। ২০১৪ আসরের ফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্নটা অধরাই মনে হচ্ছিল এলএম টেনের কাছে। তবে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে জিতলেন কোপা, ফিনালিসিমাসহ সবশেষ বিশ্বকাপ। তাই ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যে খুব বেশি মরিয়া নন মেসি, তাও জানিয়ে রাখলেন আকার-ইঙ্গিতে।

তিনি বলেন, ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সব কিছু সহনীয় হয়েছে। হয়তো দুটো বিশ্বকাপ জিততে পারতাম, তবে দিনশেষে আমার একটা বিশ্বকাপ আছে। এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। শুধু বিশ্বকাপই নয়, আমি সব কিছু জিতেছি।

মেসির রেখে আসা মঞ্চে এখন আলো ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের হয়ে দ্যুতি ছড়ানো ১৭ বছর বয়সী এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত এলএম টেন। মেসি বলেন, সে যা করেছে, তা মুগ্ধ হওয়ার মতো। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। তার বয়স মাত্র ১৭। সে নিজেকে দারুণভাবে পরিণত করছে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তারকা সে।

যার অধীনে এত শিরোপা জয়, সেই কোচ লিওনেল স্কালোনিকে বললেন ‘বিশেষ কিছু’। আর ক্লাব কোচ পেপ গার্দিওলাকে দিলেন সেরা স্বীকৃতি। বললেন, “পেপ অন্য গ্রহের কোচ। সে যা করেছে, তা আর কেউ করে দেখাতে পারেনি।”

নেইমার জুনিয়র ও ইনজুরি— এই শব্দ দুটি রেললাইনের মতোই সমান্তরাল। যেন একসঙ্গে চলতে ভালোবাসে। হুটহাট চোট পেয়ে মাঠ থেকে কয়েক মাসের জন্য উধাও হয়ে যাওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারের জন্য নতুন কিছু নয়। দেশের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও কতশত ম্যাচ যে মিস করেছেন, তার ইয়ত্তা নেই। এবার ভালো একটা উপলক্ষ্যের দিনেও নেইমারকে ছাড়লো না ইনজুরির ভয়াল থাবা। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন এ ব্রাজিলিয়ান তারকা। এমন মাইলফলক অর্জনের একটি দিনেও চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার। আবারও ইনজুরিতে ‘প্রিন্স’।

সান্তোসের হোমে নিজের শততম ম্যাচটা ঠিকই জিতেছেন, তবে মাঠ ছাড়তে হয়েছে প্রথমার্ধের আগেই। মাত্র ৫ দিন আগে ফিরেছেন প্রায় দেড় মাসের চোট কাটিয়ে। ফিরে এক ম্যাচ বাদেই আবার বাইরে তিনি। এবার কতদিনের জন্য থাকতে হবে বাইরে, তা এখনও জানা যায়নি।

ম্যাচের ৩৪ মিনিটেই নেইমারকে মাঠ ছাড়তে হয়। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলে সান্তোসের জেতা ম্যাচে আনন্দিত দর্শকের আক্ষেপ এখন নেইমারের কান্না। মাঠেই কান্নায় ভেঙে পড়া নেইমার কার্টে করে বেঞ্চ পর্যন্ত যাওয়ার পুরো সময়টা ভাসিয়েছেন চোখের জলে।

৩৩ বছর বয়সী এই তারকা হয়তো নিজেও ক্লান্ত। সতীর্থদের দেয়া স্বান্তনাও থামাতে পারেনি তার চোখের জল। বাম পায়ের ঊরুর মাংসপেশির চোট যে এখন নেইমারের নিত্যসঙ্গী, ভয়েরও কারণ।

অবশ্য খারাপ এ সময়ে নেইমারের পাশেই রয়েছে সান্তোস। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখা হয়, ‘প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।’

উল্লেখ্য, মাঠে ছন্দে ফেরা তো বহু দূরের কথা, নেইমার শেষ কবে একটি মৌসুম ভালোভাবে শেষ করতে পেরেছেন সেটা খুঁজে বের করাই এখন গবেষণার বিষয়। এক সিজনে অন্তত ৩৫ ম্যাচ খেলেছেন, এমন কিছু খুঁজে বের করতে হলে ফিরতে হবে অন্তত ৮ বছর আগে, সেই ২০১৬-১৭ মৌসুমের কথা।

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে আতিথ্য দেবে লাখনৌ। পিএসএলে ইসলামাবাদের মুখোমুখি হবে পেশোয়ার। রয়েছে ইপিএল ও লা লিগায় একটি করে ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:

ক্রিকেট:
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩টা, আইসিসি ডট টিভি

আইপিএল
লাখনৌ-চেন্নাই
রাত ৮টা, টি-স্পোর্টস

পিএসএল
ইসলামাবাদ-পেশোয়ার
রাত ৯টা, নাগরিক টিভি

ফুটবল:
ইংলিশ প্রিমিয়ার লিগ

বোর্নমাউথ-ফুলহাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১

লা লিগা
অ্যাটলেটিকো-ভায়াদোলিদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

বাংলাদেশের রেফারিদের ২০২৫ ফিফা ব্যাজ দিয়েছে বাফুফে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদী ১১ জন রেফারির হাতে এই ব্যাজ তুলে দেন। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি।

ফেডারেশনের কাছে রেফারিদের পাওনা কোটি টাকার ওপর। এমনকি গেল ঈদের আগে রেফারিদের কোনো অর্থই প্রদান করেনি ফেডারেশন। এ নিয়ে ব্যাজ প্রদান আয়োজনে ক্ষোভ প্রকাশ করেন রেফারিরা।

এরপর আগামী সপ্তাহের মধ্যে চলতি লিগের কিছু অর্থ প্রদানের আশ্বাস দেন বাফুফে সভাপতি। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি। সেখানেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন রেফারিরা।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। পাঁচ মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনও রেফারিজ কমিটির চেয়ারম্যান মনোনীত করতে পারেনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। হারের ব্যবধানটা ১২৮ রানের। এরপরও এই ম্যাচটি আলোচিত হয়ে থাকবে সালমান আগার বিতর্কিত রানআউটের কারণে।

তাঁকে ওভাবে রানআউট করে মেহেদী হাসান মিরাজ ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ করেছেন কি না, বিতর্ক সেটা নিয়ে। এ নিয়ে ক্রিকেট–বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ দলের উইকেটকিপার লিটন দাস বিষয়টিকে কীভাবে দেখছেন?

ঘটনার একটি অংশ লিটন নিজেও। সালমান আউট হওয়ার পর লিটনের সঙ্গে তাঁকে তর্কে জড়াতে দেখা গেছে। তখন উইকেটে সালমানের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান পরিস্থিতি শান্ত করেছেন। পুরো ঘটনা কাছ থেকে দেখা লিটন মিরাজের পক্ষেই দাঁড়িয়েছেন।

ম্যাচ শেষে সম্প্রচারক টিভি চ্যানেলকে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’

কেউই জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।
লিটন দাস

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও মিরাজের পক্ষেই কথা বলেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘মিরাজ ভেবেছে তাকে রানআউট করবে। সে নিশ্চিত ছিল না সালমান কী করছে। সত্যি বলতে, আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

যা ঘটেছিল

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় বোলার মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন–স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাঁদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন।

তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন।

তবে মিরাজ যেভাবে সালমানকে রানআউট করেছেন, সেটা হয়তো কল্পনাও করতে পারেননি সালমান। আউট হয়ে গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে সে কারণেই ক্ষোভ ঝেড়েছেন।

এভাবেই ক্ষোভ ঝেড়েছেন সালমান
এভাবেই ক্ষোভ ঝেড়েছেন সালমান
 

এমন ম্যাচে বাংলাদেশ অবশ্য লড়াইও করতে পারেনি। বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১১৪ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে। লিটন মনে করছেন, ৫০ ওভারের খেলা হলে অন্য কিছুও হতে পারত।

তাঁর ভাষায়, ‘উইকেট খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। এই উইকেটে ওদেরকে ২৭৪ রানে আটকে রাখা ভালো দিক ছিল। শুরুতেই উইকেট না হারালে পরিস্থিতি অন্য রকম হতো। কিন্তু ক্রিকেটে অনেক কিছু আপনার হাতে থাকবে না। কেউই জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।’

এক ফ্রেমে মিরাজ ও লিটন
এক ফ্রেমে মিরাজ ও লিটন

বাংলাদেশ ১৫ রানেই ৩ উইকেট হারিয়েছিল। ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করার পর নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১৩ মিনিট খেলা বন্ধ ছিল।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আজ লন্ডনে ২০২৬ আসরের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের খেলার দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ।

দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ান ওয়ানে থাকা এই ক্রিকেটার দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহাম। দ্য হানড্রেডের জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসের নিলামে অংশ নেয় মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি।

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে।

আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর।

ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়—কথাটা বারবারই আসে ক্রিকেটে।

কিন্তু আসলে তা কেমন? কাল টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারত–ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটাকেই দেখিয়ে দেওয়া যেতে পারে উদাহরণ হিসেবে। সঞ্জু স্যামসনের সহজ একটা ক্যাচ ছেড়ে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক; ভারতের অক্ষর প্যাটেল দুটি দুর্দান্ত ক্যাচ ধরেছেন পরে। এই তিন ঘটনাই আসলে মুম্বাইয়ে ম্যাচের গল্পটা লিখে দিয়েছে। তাতে বৃথা গেছে জ্যাকব বেথেলের অবিশ্বাস্য এক সেঞ্চুরির ইনিংস।

পাহাড়সম রান তাড়া করতে নেমেও যে শেষ দুই ওভার পর্যন্তও জয়ের সম্ভাবনাটা টিকিয়ে রেখেছিল ইংল্যান্ড, তা আসলে শুধু বেথেলের ৪৮ বলে ১০৫ রানের ইনিংসের সৌজন্যেই। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ম্যাচটা হারতে হয়েছে ৭ রানে। ৮ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

ম্যাচের ভাগ্য আসলে লেখা হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। ১৫ রানে হ্যারি ব্রুক সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পর সঞ্জু স্যামসন এমন ঝোড়ো ব্যাটিংয়ের সুর তুলে দিয়ে গিয়েছিলেন, যা ভারতের সংগ্রহটাকে নিয়ে গিয়েছিল ৭ উইকেটে ২৫৩ রানে। সেটি তাড়া করতে বহু রেকর্ডই নতুন করে লিখতে হতো ইংল্যান্ডকে। টি–টুয়েন্টি বিশ্বকাপে কখনো এত রান তাড়ার ঘটনাই যে নেই।

তবু লড়াইটা ভালোভাবেই টিকিয়ে রেখেছিল ইংল্যান্ড। পুরো ইংল্যান্ড না বলে আসলে বেথেলের কথা বলাই ভালো। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যাটিংয়ে এসে পুরোটা সময়ই রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়েছেন; দুর্দান্ত সব শটে মেরেছেন চার–ছক্কা।

আড়াই শ পেরিয়ে যাওয়া রান করতে ভারত এক শ পেরিয়েছিল ৮.৩ ওভারে, বেথেলের কল্যাণে তাদের চেয়ে ২ বল আগেই তা করে ফেলে ইংল্যান্ড। কিছুক্ষণ পর ১৯ বলে ফিফটিও পেয়ে যান বেথেল।
উইল জ্যাকস তাঁর সঙ্গী হওয়ার পর থেকে সম্ভাবনাটা আরও বেড়েছিল ইংল্যান্ডের। দুজনের ৩৯ বলে ৭৭ রানের জুটি জয়ের স্বপ্নটাকে নিয়ে আসে কাছে। কিন্তু এই জুটি ভেঙেছে অক্ষরের দুর্দান্ত এক ক্যাচে।

ব্যাট হাতে ভারতের জয়ের নায়ক হয়েছেন স্যামসন
ব্যাট হাতে ভারতের জয়ের নায়ক হয়েছেন স্যামসন, এএফপি

অবশ্য স্কোরকার্ড দেখলে একটু বিভ্রান্তই হওয়ার কথা। কারণ, ক্যাচটা লেখা আছে শিবম দুবের নামে!
তবে ক্যাচটা আসলে একরকম অক্ষরেরই। অনেকটুকু দৌড়ে এসে বাউন্ডারির ঠিক সামনে থেকে বলটা ধরে তিনিই তুলে দিয়েছিলেন দুবের হাতে। এর আগে পাওয়ারপ্লের সময় ব্রুকের ক্যাচটা তিনি নিয়েছিলেন ৩০ গজের বৃত্ত থেকে দৌড়ে প্রায় বাউন্ডারির কাছে গিয়ে।

এমন অবিশ্বাস্য ক্যাচ আর ভারতের দুর্দান্ত বোলিংয়ের পরও ইংল্যান্ডের সম্ভাবনা ভালোভাবেই টিকে ছিল। শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৫ রান। কিন্তু যশপ্রীত বুমরা ১৮তম ওভারে এসে দিলেন কেবল ৬ রান। ইংল্যান্ডের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায় তখন। যেটুকু ছিল, সেটা কেবল অঙ্কের হিসাবেই। এতে ভূমিকা ছিল স্যাম কারেনেরও। ১৪ বলে খেলে তিনি করেন মাত্র ১৮ রান। বেথেলের ১০৫ রানের ঝোড়ো ইনিংসটাও তাই জয়ের দেখা পেল না।

ব্যাট হাতে ভারতের জয়ের নায়ক খুঁজতে গেলে সঞ্জু স্যামসনের নামটাই আসবে। ১৫ রানে ব্রুক সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পর ৪২ বলে ৮৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সেই ভিতের ওপর দাঁড়িয়ে শিবম দুবে, তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়াদের ঝড় ভারতের রানটা নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

বেথেল বুকে কাঁপন ধরালেও সেই রানই শেষ পর্যন্ত ভারতকে নিয়ে গেছে টি–টুয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ফাইনালে।

ছক্কার রেকর্ড

৩৪
ভারত–ইংল্যান্ড ম্যাচে ছক্কা হয়েছে ৩৪টি। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

অবিশ্বাস্য ম্যাচ

৪৯৯
ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬—৪৯৯। বিশ্বকাপে সর্বোচ্চ রানের ম্যাচ, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
২৩: ২১ , মার্চ ০৫

অবিশ্বাস্য বেথেল, তবু...

২২ বছর বয়সী বেথেল মুম্বাইয়ে দেখালেন কেন তাঁকে স্পেশাল ট্যালেন্ট বলা হয়। করলেন ৪৫ বলে সেঞ্চুরি। তবে এটিও যথেষ্ট হলো না। শেষ পর্যন্ত জিতেছে ভারত।২৫৩ রান তাড়ায় ইংল্যান্ড থেমেছে ২৪৬ রানে।

১৮ ওভার পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল ইংল্যান্ড। শেষ ২ ওভারে তাদের লাগত ৩৯ রান। এই ২ ওভার করেছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। তবে পান্ডিয়া ১৯তম ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। কারেনের ১৪ বলে ১৮ রানের ইনিংসটাও ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছে।

রোববার বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৩/৭ (স্যামসন ৮৯, দুবে ৪৩, কিষান ৩৯; জ্যাকস ২/৪০, রশিদ ২/৪১)। ইংল্যান্ড: ২০ ওভারে ২৪৬/ ৭ (বেথেল ১০৫, জ্যাকস ৩৫; পান্ডিয়া ২/৩৮, বুমরা ১/৩৩)। ফল: ভারত ৭ রানে জয়ী। ম্যাচসেরা: সঞ্জু স্যামসন।