হারতে হারতে ড্র করল পর্তুগাল
শেষ বাঁশি বাজতে হাঁফ ছেড়ে যেন বাঁচল পর্তুগাল। কলম্বিয়ার কাছে যে রীতিমতো পাত্তাই পাচ্ছিল না দলটা। শেষ মুহূর্তে কলম্বিয়ার গোল বাতিল হয়েছে অফসাইডে, না হয় হারতেই হতো পর্তুগালকে। শেষমেশ গোলশূন্য ড্র হওয়ায় তাই স্বস্তি নিয়েই মাঠ ছাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
[caption id="attachment_277664" align="alignnone" width="822"]
কলম্বিয়ার হতাশার ড্র
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কলম্বিয়া যেভাবে খেলেছে, তাতে জয় না পাওয়াটা হতাশারই। পর্তুগালের মাঝমাঠকে বারবারই নিচে নেমে রক্ষণে মনোযোগ দিতে হয়েছে। ‘নাম্বার নাইন’ পজিশনে খেলা রোনালদোর কাছে বলের যোগান গেছে কমই। পুরো নব্বই মিনিট খেলে রোনালদো একটাই শট নিতে পেরেছেন, কলম্বিয়ার বক্সে বল স্পর্শ করতে পেরেছেন মোটে দুবার।
বিপরীতে কলম্বিয়ার হামেশ রদ্রিগেজ ৭৬ মিনিট থেকে মাঠে থেকে সুযোগ তৈরি করেছেন পাঁচটি, শটও নিয়েছেন একটি। শুধু রদ্রিগেজই নন, কলম্বিয়ার হয়ে আক্রমণে ঝড় তুলেছেন লুইস দিয়াজ, জন আরিয়াস, জন কর্দোবারাও। সব মিলিয়ে পর্তুগালের ১৩ শটের বিপরীতে কলম্বিয়ার শট ছিল ২৪টি। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেয় যে গোল, সেটিই দল পায়নি। এমনকি যোগ করা সময়ে দাভিনসন সানচেজ বল জালে জড়ালেও ইঞ্চিখানেক ব্যবধানের কারণে অফসাইডে সেটি বাতিল হয়।