গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া
ইংল্যান্ড ২ : ০ পানামা (ফুলটাইম)
ক্রোয়েশিয়া ২ : ১ ঘানা (ফুলটাইম)
প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেলেও শেষ পর্যন্ত পানামাকে ২–০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
থমাস টুখেলের দল আগের ম্যাচে ঘানার রক্ষণ ভাঙতে পারেনি। পানামার বিপক্ষেও প্রথমার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা। সেই সময় ক্রোয়েশিয়াই ছিল গ্রুপের শীর্ষে। তবে বিরতির পর জুড বেলিংহাম ও হ্যারি কেইন দলের ত্রাতা হয়ে ওঠেন। দুজনের গোলে ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকো কিংবা ইকুয়েডর।
অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হওয়া ক্রোয়েশিয়ার শেষ ৩২-এর প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা পর্তুগাল। আর ঘানা খেলবে ওই দুই দলের মধ্যে যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাদের বিপক্ষে।
পানামা একাদশ
মসকুয়েরা (গোলরক্ষক), মুরিল্লো, এস্কোবার, করডোবা, আন্দ্রাদে, গুতিরেজ, মার্তিনেজ, হার্ভে, বারকেনাস, রদ্রিগেস, টি রদ্রিগেস
ইংল্যান্ড একাদশ
পিকফোর্ড (গোলরক্ষক), ও'রেলি, গুয়েহি, কোনসা, কুয়ানসাহ, বেলিংহাম, অ্যান্ডারসন, রাশফোর্ড, রজার্স, সাকা, কেইন
ক্রোয়েশিয়া একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), স্টানিসিচ, সুতালো, পনগ্রাচিচ, পেরিসিচ, মদ্রিচ, কোভাচিচ, ভ্লাসিচ, সুচিচ, বাতুরিনা, বুদিমির
ঘানা একাদশ
আসারে (গোলরক্ষক), মেন্সাহ, লুকাসেন, এডজেতে, সেনায়া, সিবো, ওয়ুসু, পার্টে, সেমেনইও, আয়েও, সুলেমানা
ম্যাচের লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন যুগান্তরের।