বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। সবচেয়ে বড় চমক, অধিনায়ক লিওনেল মেসি ম্যাচটি শুরু করবেন বেঞ্চে বসে। নকআউট পর্বের আগে তাকে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

এর আগে, আগের দুই ম্যাচ জিতে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তাই শেষ ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে স্কোয়াডের অন্যদের সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দে।

এদিকে, মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে শুরু থেকেই খেলবেন হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ। মাঝমাঠে থাকছেন জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ। রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি সিমেওনে। গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব