• Colors: Purple Color

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আতঙ্ক নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন নিয়ম অনুযায়ী, মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা এখন দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন।

বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার(১০ মার্চ) এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানির সূচি রয়েছে এবং দেশের ভোক্তাদের চাহিদা মেটাতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

তেল সংগ্রহের শর্তাবলী

.) ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় ক্রয় রশিদ বাধ্যতামূলক।

.) পরবর্তীবার তেল নেয়ার সময় আগের ক্রয় রশিদ বা বিলের কপি জমা দিতে হবে।

.) মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে।

বিপিসি সকল ভোক্তা ও ডিলারকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে।

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটি পালন করবেন।

নোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ছুটির কারণে আগামী ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে অনলাইন নিউজ পোর্টালগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান মেনেই সরকার গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে। জামায়াত আলাদা শপথ নেওয়ার কথা বলেছে, এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই বিশাল কর্মসূচি বাস্তবায়িত হবে। 

প্রতিমন্ত্রী জানান, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের এক বিশাল রাজনৈতিক অঙ্গীকার।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে কেবল শ্রমিক নয়, বরং স্বেচ্ছাসেবী সংগঠনসহ হাইস্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন। তরুণ প্রজন্মকে দেশ গড়ার এই মহতী উদ্যোগে সরাসরি অংশ নেওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

অতীতে খাল খনন প্রকল্পের নামে অর্থ লোপাটের যে সংস্কৃতি ছিল, তা বন্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে বলেই অনিয়মের সুযোগ কমে যাবে। এবার স্থানীয় মন্ত্রী ও এমপিরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। সাধারণ মানুষ যখন নিজের চোখের সামনে কাজের তদারকি করবে, তখন দুর্নীতি করা অসম্ভব হয়ে পড়বে বলে তিনি দাবি করেন।

 

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। যেখানে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়‍্যাল ব্রাসেলস।

সাকিব ছাড়াও এই লিগে দেখা যাবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মতো তারকারা।

আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ।

আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

 

ওয়াশিংটন

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব