• Colors: Purple Color

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য–প্রমাণসহ একটি অনুরোধপত্র চূড়ান্ত করার কাজ চলছে। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে।

বেনজীর আহমেদ ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হন। সে দেশের সরকার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানান। তিনি বলেন, বেনজীরকে ফিরিয়ে আনতে তাঁর গ্রেপ্তার হওয়ার ৩০ দিনের মধ্যে অনুরোধপত্র পাঠাতে হবে।

বেনজীর আহমেদ ২০২৪ সালের ৪ মে সপরিবার দেশ ছেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি দুর্নীতি ও জালিয়াতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলা, অভিযোগপত্রের নথি, তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র একত্র করে অনুরোধপত্র দ্রুত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

দুদকের তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে কিছু মামলার নথি আদালতে ছিল। সেগুলো ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ইংরেজি ও আরবি ভাষায় অনুরোধপত্র তৈরির কাজ চলছে।

এদিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুতই অনুরোধপত্র পাঠানো হবে।

বেনজীর আহমেদ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (২০১০-১৫) এবং র‍্যাবের মহাপরিচালকের (২০১৫-২০) দায়িত্ব পালন করেন। ২০২০ সালের এপ্রিলে তাঁকে আইজিপি করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

বেনজীর আহমেদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন তিনি। এই সুবাদে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর সাত সাবেক ও তৎকালীন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। এই তালিকায় বেনজীর আহমেদের নাম ছিল। তখন তিনি আইজিপি ছিলেন। ২০২২ সালে অবসর নেন বেনজীর। তখন তাঁকে আর কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি।

২০২৪ সালের শুরুতে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। দুদক বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিলে তিনি দেশ ছাড়েন।

মামলার অগ্রগতি

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের করা একটি মামলার বিচার চলছে। বাকি পাঁচ মামলার তদন্ত চলমান। ছয় মামলার মধ্যে তিনটিতে প্রধান আসামি বেনজীর। অন্য তিন মামলায় তাঁর স্ত্রী জীশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীরকে আসামি করা হয়েছে। এসব মামলায় সহযোগী আসামি হিসেবে রয়েছেন বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচার চলছে। মামলাটিতে গত বছরের ৩০ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। তাতে বলা হয়, বেনজীর আহমেদ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছেন। গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর অনুপস্থিতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

মামলাটির বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, মামলাটিতে ৩৮ জনের মধ্যে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে ২৩ জুন। তিনি বলেন, বেনজীর আহমেদকে যদি দেশে ফিরিয়ে আনা হয়, তিনি যদি এসে মামলা লড়েন, তাহলে সাক্ষীদের আবার জেরা করা হবে। তারপর বিচারিক–প্রক্রিয়া এগোবে পর্যায়ক্রমে।

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে পাসপোর্ট নেওয়ার অভিযোগে বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ অক্টোবর মামলা করে দুদক। এই মামলায় অন্য আসামিরা হলেন ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক মো. ফজলুল হক, সাবেক পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন এবং ই-পাসপোর্ট প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক।

‘বেনজীরকে ট্রাইব্যুনালে আনা হবে’

বেনজীর আহমেদকে বাংলাদেশে আনা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁকে আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গতকাল নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে। তাঁকে যদি বাংলাদেশে আনা হয়, এই ট্রাইব্যুনালেও আনা হবে। যেসব মামলায় বিচার চলছে, সেখানে হাজির করা হবে।

সম্পদ কী অবস্থায়

বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে প্রায় ৮০০ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছিল দুদক। দুদকের আবেদনে এসব সম্পদের প্রায় সব জব্দ করার আদেশ দেন আদালত।

ঢাকার গুলশানে যে ভবনে বেনজীর আহমেদের ৪টি ফ্ল্যাট রয়েছে, সেখানে গতকাল গিয়ে কথা হয় একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই চার ফ্ল্যাট ‘সিলগালা’ অবস্থায় আছে। চারটি ফ্ল্যাটের ভাড়া প্রায় পাঁচ লাখ টাকা।

গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক প্রতিষ্ঠা করেছিলেন বেনজীর আহমেদ। ২০২৪ সালের ১০ জুন তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পার্কটি পরিদর্শন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পার্কের পুকুর, জলাশয়, ইকো রিসোর্ট, কটেজ ও অন্যান্য স্থাপনা ক্রোক করা হয় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। কৃষিজমি দেখভালের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং পুকুর ও জলাশয়ের দায়িত্ব দেওয়া হয় জেলা মৎস্য কর্মকর্তাকে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে সুরুচি ট্রেডার্স এক বছরের জন্য পার্ক ও পুকুর ইজারা নেয়। এর মধ্যে ২০টি পুকুরের ইজারামূল্য ছিল ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং পার্কের ইজারামূল্য ছিল ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি সুরুচি ট্রেডার্স ১০ শতাংশ মূল্য বৃদ্ধি করে ৭৩ লাখ ১৫ হাজার টাকায় আবার শুধু পার্কের ইজারা নেয়। আগের বছর পুকুরে লোকসান হওয়ায় এবার তারা পুকুর ইজারা নেয়নি।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রহমান বলেন, পুকুরগুলো ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট। কিছু কারিগরি বিষয়ের কারণে, ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৫ জুন) সচিবালয়ের পিআইডি মিলনায়তনে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

বিমানমন্ত্রী জানান, ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

এসময়, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ২০ জুন থেকে এই ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। 

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ সংক্রান্ত চুক্তি আগামী জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা

চট্টগ্রাম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তাঁরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন
১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক বাসস্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন দেশের মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন সংশ্লিষ্ট বিষয়ে যাচাই-বাছাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আইন প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় বৈধ কর্মসংস্থান ও বসবাসের জন্য বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় অনুমতিপত্র ও বৈধ ভ্রমণ নথি সঙ্গে রাখার বিষয়ে নিয়মিত সতর্ক করে আসছে কর্তৃপক্ষ।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব