• Colors: Purple Color

বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। 

সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর। এর আগে, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সাগরদিঘির পাড় গ্রামের বালুর মাঠ দখলে নিয়ে কয়েক দিন ধরে পশ্চিম পাড়ার প্রভাবশালী বোরহান মিয়া সেখানে ধান ও খড়কুটো শুকাচ্ছিলেন। গতকাল বিকেলে গ্রামের কয়েকটি শিশু-কিশোর ওই মাঠে ফুটবল খেলতে গেলে তাদের সঙ্গে বোরহান মিয়ার কথা–কাটাকাটি হয়। এর জেরে বোরহান মিয়া ও তাঁর লোকজন পূর্ব পাড়ার শিবাব মিয়া (২৩) নামের এক তরুণকে মারধর করেন। এ সময় তাঁরা প্রতিপক্ষের একটি দোকানেও হামলা চালান।

ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পশ্চিম পাড়ার পক্ষে মালিগাঁও এবং পূর্ব পাড়ার সঙ্গে হালুয়াপাড়ার লোকজনও অংশ নেন।

এ সংঘর্ষে সরাইল থানা–পুলিশের দুই সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাত সাড়ে ৯টায় দিকে লাঠিপেটা করে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার অবস্থা শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এশিয়ার বাজারে আজ সোমবার সকালে তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আবারও স্থগিত হয়ে গেছে—এই পরিস্থিতিতে আজ আবার তেলের দাম বেড়েছে।

তেলের বাজারের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭০ ডলার হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ দশমিক ৪০ ডলার। খবর বিবিসির

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ওয়াশিংটন। এরপরই বাজারে তার প্রভাব দেখা গেল।

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান জাহাজে হামলার হুমকি দিলে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ে। বিশ্বে উৎপাদিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই তাঁদের অগ্রাধিকার। এই বিষয়টি ইরানের প্রতিবেশী দেশ ও বিশ্বসম্প্রদায়—সবার জন্যই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, প্রতিনিধিদল পাঠাতে ‘অতিরিক্ত সময় নষ্ট’ হচ্ছে এবং কাজের চাপও অতিরিক্ত। তিনি আরও দাবি করেন, তেহরানের নেতৃত্বে ‘তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভ্রান্তি’ আছে।

ট্রাম্পের ভাষায়, ‘কে নেতৃত্ব দিচ্ছে, সেটা তারা নিজেরাও জানে না। সব তাস আমাদের হাতে, তাদের হাতে কিছুই নেই। তারা যদি কথা বলতে চায়, শুধু ফোন করলেই হবে।’

গত সপ্তাহে তেহরানকে ‘সমন্বিত প্রস্তাব’ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। তবে এই ঘোষণার দেওয়ার পর ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যে ১০ শতাংশের বেশি বেড়েছে। অর্থাৎ এর আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছিল।

এদিকে আল-জাজিরার সংবাদে বলা হয়েছে, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) তথ্য বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই জলপথ অতিক্রম করত।

তেলের দাম বাড়লে কী হয়

তেলের দাম বাড়লে মানুষ চাপে পড়ে। বাসভাড়া বাড়ে, বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। কৃষকের সেচ খরচ বাড়ে, ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খান। আয় না বাড়লেও ব্যয় বাড়তে থাকে। ধীরে ধীরে মানুষের ক্রয়ক্ষমতা কমে, দৈনন্দিন জীবন হয়ে ওঠে আরও অনিশ্চিত ও কঠিন।

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলো দ্রুত চাপে পড়ে। জ্বালানি আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, অবমূল্যায়ন হয় মুদ্রার। পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধিতে মূল্যস্ফীতি তীব্র হয়। সরকার ভর্তুকি দিতে গিয়ে বাজেট ঘাটতিতে পড়ে। বিনিয়োগ কমে, প্রবৃদ্ধি মন্থর হয়; সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ব্যয়বহুল হয়ে ওঠে।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। ছিনতাইকারী চক্র বুলেট বৈরাগীকে হত্যা করেছে বলে জানিয়েছে র‍‍্যাব।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তাঁরা চালক ও যাত্রীর ছদ্মবেশে কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। দূর –দূরান্ত থেকে আসা যাত্রীদের ‘টার্গেট’ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সব কিছু ছিনিয়ে নেন।

গতকাল রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, ইমরান হোসেন হৃদয় (৩৭), একই এলাকার মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। তাঁদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি ও সুইচ গিয়ার (এক ধরনের ছুরি) উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাতে অটোরিকশা নিয়ে কুমিল্লা জেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন। বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি বিশ্বরোড এলাকায় আসেন। তখন গ্রেপ্তার জুয়েল তাঁর গন্তব্য জানতে চান। বুলেট বৈরাগী জাঙ্গালিয়া যাবেন জানালে সোহাগ ও হৃদয় বুলেট তাঁকে অটোরিকশায় তুলে নেন। পথে ধারালো অস্ত্র দিয়ে সোহাগ, জনি ও হৃদয় বুলেট বৈরাগীকে আঘাত করেন। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মুঠোফোন, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেন। বুলেট বৈরাগীর সঙ্গে অপরাধীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে ছিনতাই চক্রের সদস্যরা বুলেট বৈরাগীকে রাস্তায় ফেলে দেন। মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, বাসার কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার কথাও বলেছিলেন তিনি। কিন্তু তাঁর আর বাসায় ফেরা হয়নি। গতকাল শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন মা নীলিমা বৈরাগী। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাবুপাড়া এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। বিবিরবাজার থেকেই ১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে। চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত বুলেট তাঁর মা–বাবার একমাত্র সন্তান। তাঁর স্ত্রী ও এক সন্তান আছে।

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত এই স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম আগামী জুন মাসে শুরু করা যাবে বলে আশাবাদী প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত বছরের ২৬ মার্চ শুরু হওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৫০ কোটি টাকার কারিগরি সহায়তা দিয়েছে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি। বাকি ২০ কোটি টাকা ব্যয় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্তমানে বাংলাদেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের ওপর নির্ভরশীল। এই গ্রাউন্ড স্টেশন চালু হলে সেই নির্ভরতা কমবে এবং তথ্য সংগ্রহের সময় ২০-৩০ ঘণ্টার পরিবর্তে মাত্র ১৫-২০ মিনিটে নেমে আসবে।

প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১১টি স্যাটেলাইট থেকে এই গ্রাউন্ড স্টেশন সংযোগ পাবে। গ্রাউন্ড স্টেশন চালু হলে দেশের আবহাওয়া পরিবর্তন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নদীভাঙন, বন উজাড়সহ পরিবেশ–সম্পর্কিত নানা তথ্য দ্রুততম সময়ের মধ্যে পাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের ওপর নির্ভরশীল। এই গ্রাউন্ড স্টেশন চালু হলে সেই নির্ভরতা কমবে এবং তথ্য সংগ্রহের সময় ২০-৩০ ঘণ্টার পরিবর্তে মাত্র ১৫-২০ মিনিটে নেমে আসবে। এর ফলে সাইক্লোন ট্র্যাকিং, উপকূলীয় বন্যা মডেলিং, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন–সংক্রান্ত বিশ্লেষণ দ্রুত করা সম্ভব হবে। পাশাপাশি বঙ্গোপসাগরে সম্ভাব্য মাছ ধরার অঞ্চল চিহ্নিত করে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখা যাবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-১৪) অর্জনে ভূমিকা রাখবে।

অধ্যাপক মোসলেম উদ্দিন বলেন, ‘এটি কেবল ডাউনলিংক স্টেশন। এখানে তথ্য গ্রহণ করা হয়, প্রেরণ করা হয় না। ফলে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। চীনের সম্পৃক্ততা প্রযুক্তিগত সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবেই দেখা উচিত।’

উদ্যোগটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত হয়েছে। স্টেশন নির্মাণে ২০২৪ সালের ডিসেম্বরে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক হয়। সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এর নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রকল্পটির মূল লক্ষ্য বাণিজ্যিক নয়, উদ্দেশ্য হলো গবেষণা ও শিক্ষার প্রসার। শিক্ষার্থী ও গবেষকেরা স্টেশনে নির্দিষ্ট নিয়মে গবেষণা প্রস্তাব জমা দিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন, যা একাডেমিক প্রকাশনা বৃদ্ধিতে সহায়ক হবে।

অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন, সমুদ্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি গ্রাউন্ড স্টেশনটিকে ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার’ নামে স্বতন্ত্র কেন্দ্র হিসেবে অনুমোদন দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক মোসলেম উদ্দিনকে।

প্রকল্পটি সচল রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাতে কম্পিউটার, ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যয় ভাগাভাগি করা যায়। এতে বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালন ব্যয়ের চাপ কমবে।

ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ প্রায় শেষ। জুন মাসের ৭ থেকে ৯ তারিখের মধ্যে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে। স্টেশনটিকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

হাসান আবরার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পার্বত্য অঞ্চলের শিক্ষার বাতিঘর বলে পরিচিত মোনঘর। বিজু পরবর্তী বিজুপুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে মোনঘর । এ অনুষ্ঠানে দুইটি বইয়ের মোড়ক উন্মোষন ও একটি সংকলন প্রকাশ করা হয়েছে।

মোনঘরের সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি, নাট্যকার ও সাহিত্যিক ঝিমিত ঝিমিত চাকমা রচিত ‘‘হিলেহিলি ছদক’’ ছোট গল্প সমগ্র এবং বাংলা একাডেমীর একুশে পদক প্রাপ্ত অবসর প্রাপ্ত শিক্ষক মৃত্তিকা চাকমার অনুবাদ বই ‘‘হাজার বছরের বাংলা কবিতা’’ চাকমা ভাষায় অনুবাদ মোড়ক উন্মোষন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড.দীপেন দেওয়ান এমপি । এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

[caption id="attachment_272558" align="alignnone" width="8064"] রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার[/caption]

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড.দীপেন দেওয়ান এমপি । তিনি বলেন, "ছোটবেলা থেকে দেখেছেন মোনঘর প্রতিষ্ঠাতা বিমল তিষ্য মহাথের, প্রজ্ঞানন্দ মহাথের, শ্রদ্ধা তিষ্য মহাথেরগণ প্রচুর স্ট্রাগল করেছেন। তাঁদের কষ্ঠের বিনিময়ে আজকের এই মোনঘর এ পর্যায়ে পৌঁছেছে। তাই যতটুকু সামর্থ্য রয়েছে সহযোগিতা করে যাবেন। শুধু একজন মন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক হিসেবে পাশে থাকবেন।"

[caption id="attachment_272559" align="alignnone" width="8064"] জাতীয় মানবাধিকারের সাবেক সদস্য নিরুপা দেওয়ান[/caption]

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ ছাড়া আরো উপস্থিত রয়েছেন জাতীয় মানবাধিকারের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ রাঙ্গামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ স্থানীয় গণ্যমান্য বিশিষ্টজনেরা।

[caption id="attachment_272560" align="alignnone" width="8064"] সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন অতিথিবৃন্দ[/caption]

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘‘আমাদের জাতিসত্ত্বাগুলো বৃহত্তম প্রতিষ্ঠান। পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া ১১টি জাতিসত্ত্বার গরীব অসহায় ছেলে মেয়েরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। এ প্রতিষ্ঠান হতে লেখা পড়া শিখে বড় বড় কর্মকর্তা হয়েছেন এবং এ প্রতিষ্ঠানের জন্য দিনরাত যারা পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই।’’

তিনি আরো বলেন, বিগত সময়ে জেলা পরিষদ হতে এককোটি বরাদ্ধ দিয়ে এই মাঠটি বড় করেছেন এবং বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। চলতি অর্থবছরে একটি গ্যালারী ও স্যানিটারী ল্যাট্রিনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। মোনঘর প্রকাশিত দুইটি বইয়ের ৫০০কপি ক্রয় করে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে বিতরণ করবেন।

[caption id="attachment_272561" align="alignnone" width="706"] সাংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে মোনঘরের শিক্ষার্থীরা[/caption]

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক কুমার চাকমা। সভাপতিত্ব করেন সভাপতি বিমল তিষ্য মহাথের। আরো বক্তব্য রাখেন সাবেক মানবাধিকার সদস্য নিরুপা দেওয়ান।

এ সময় মোনঘর আবাসিক ছাত্র ছাত্রীদের দিয়ে নৃত্য ও সংগীতের সমাহারে একমনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে খাগড়াছড়ি হতে আগত জনপ্রিয় সংগীত শিল্পী জলিপ্রু মারমা সংগীত পরিবেশন করলে ছাত্র ছাত্রীরা বিপুল উচ্ছাস প্রকাশ করে। আরো সংগীত পরিবেশন করেন রাঙ্গমাটি পরিচিত মুখ জনপ্রি সংগীত শিল্পী দীপান্বিতা চাকমা ও মঙ্গল বিকাশ চাকমা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব