ঢাকা

আজ বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন র‍্যাপার কেনড্রিক লামার। সাতটি মনোনয়ন নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে লেডি গাগা। শেষ পর্যন্ত পুরস্কারে বাজিমাত করলেন কারা?

কেনড্রিক লামারের দাপট
বছরের সেরা গান ও শিল্পীদের পুরস্কৃত করতে এ বছর রেকর্ডিং অ্যাকাডেমি মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিচ্ছে। এর মধ্যে বিকেলে (বাংলাদেশ সময় ভোরে) অনুষ্ঠিত প্রাক্‌-সম্প্রচার পর্বেই ৮৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মূল টেলিভিশন সম্প্রচারে রাখা হয়েছে বাকি ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ।

পুরস্কার হাতে কেনড্রিক লামার। এএফপি
পুরস্কার হাতে কেনড্রিক লামার। এএফপি

গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এত দিন এই রেকর্ড ছিল র‍্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে এখন পৌঁছালেন ২৭টিতে।

ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে ‘মেসি’ গানের জন্য জয় পেয়েছেন, হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় প্রতিদ্বন্দ্বীকে। গুরুত্বপূর্ণ ‘সং অব দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছেন বিলি আইলিশ।

মঞ্চে সাবরিনা কার্পেন্টার। এএফপি
মঞ্চে সাবরিনা কার্পেন্টার। এএফপি

পুরস্কার ছাড়াও গ্র্যামিতে ছিল পারফরম্যান্স। গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। গ্র্যামির সঞ্চালনায় এবার শেষবারের মতো ফিরেছেন ট্রেভর নোয়া। টানা ষষ্ঠবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার
রেকর্ড অব দ্য ইয়ার: ‘লুথার’, কেনড্রিক লামার ও সিজা
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘ডেবি তিয়ার মাস ফোতোস’, ব্যাড বানি
সং অব দ্য ইয়ার : ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, বিলি আইলিশ
বেস্ট নিউ আর্টিস্ট: ওলিভিয়া ডিন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘মেসি’, লোলা ইয়ং
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘মেহ্যাম’, লেডি গাগা
রেস্ট র‍্যাপ অ্যালবাম: ‘জিএনএক্স’, কেনড্রিক লামার

ভ্যারাইটি অবলম্বনে

ঢাকা

অভিনেত্রী সিডনি সুইনি রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন। ‘হোয়াইট লোটাস’ ও ‘দ্য হাউসমেইড’ তারকা জানিয়েছেন, রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মত দেওয়ার কোনো পরিকল্পনাই তাঁর নেই—এ নিয়ে যত চাপই থাকুক না কেন।
কসমোপলিটন সাময়িকীতে প্রচ্ছদ হয়েছেন সিডনি। সেখানেই দেওয়া সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, ‘আমি শিল্পের মানুষ। আমি রাজনীতি নিয়ে কথা বলতে এখানে আসিনি। এটা এমন কোনো ক্ষেত্র নয়, যেখানে আমি কখনো নিজেকে কল্পনাও করেছি। আমি যে মানুষটি হয়েছি, তার কারণও এটা নয়।’

২৮ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তাঁর পুরো মনোযোগ তাঁর কাজের ওপরই। তিনি বলেন,‘আমি অভিনেতা হয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি।’ নিজের মূল্যবোধের কথাও তুলে ধরে যোগ করেন, ‘আমি কোনো ধরনের ঘৃণায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমাদের সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে, সম্মান ও বোঝাপড়ার জায়গা তৈরি করতে হবে।’

সিডনি স্বীকার করেন, রাজনীতিতে জড়াতে অস্বীকৃতি জানানোর কারণেই উল্টো তিনি আরও বেশি সমালোচনার মুখে পড়ছেন। তাঁর ভাষায়, ‘আমি সব সময় শিল্প তৈরি করতেই এখানে এসেছি, তাই এটা এমন কোনো আলোচনা নয়, যেখানে আমি সামনে থাকতে চাই। আর মনে হয়, সেই কারণেই মানুষ বিষয়টা আরও বাড়িয়ে তোলে এবং আমাকে তাদের নিজেদের “অস্ত্র” হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু অন্য কেউ আমার ওপর কিছু আরোপ করছে—সেটা আমার নিয়ন্ত্রণে নেই।’

‘দ্য হাউসমেইড’ সিনেমার প্রিমিয়ারে সিডনি সুইনি। এএফপি
‘দ্য হাউসমেইড’ সিনেমার প্রিমিয়ারে সিডনি সুইনি। এএফপি

মনে করা হচ্ছে, গত বছরের আমেরিকান ঈগল ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন প্রচারণা ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর আর কাজের বাইরে কথা বলতে চাচ্ছেন না তিনি। কসমোপলিটনে দেওয়া সাক্ষাৎকারে সিডনি আরও বলেন, অন্যের বিশ্বাস বা মতামত তাঁর ওপর চাপিয়ে দেওয়া মোটেও স্বস্তিদায়ক নয়। ‘মানুষ যখন বলে দেয় আপনি কী বিশ্বাস করেন বা কী ভাবেন—বিশেষ করে যখন সেটা আপনার সঙ্গে মেলে না—তখন সেটা খুবই অস্বস্তিকর। এটা আমার জন্য অদ্ভুত এক অভিজ্ঞতা। কারণ, এটা আমি নই। এর কোনোটাই আমি নই,’ বলেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে পিপল সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যে বিষয়টিকে ‘অপ্রত্যাশিত’ বলেছিলেন, সেই বিতর্ক তাঁকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘আমি অনলাইনে থাকি, সব দেখি। কিন্তু ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিষয়টা এমন পর্যায়ে গেছে, যেখানে সবকিছু হজম করা আমার জন্য আর স্বাস্থ্যকর নয়।’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছেন নগরবাউল জেমস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পোস্টে তিনি লিখেছেন, 'বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

নগরবাউল জেমস আরও লিখেছেন, 'মহান আল্লাহ তায়ালা যেন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—আমিন।' 

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জেমস।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপিকে তার নিজ বাড়িতে যেতে দেয়া হচ্ছে না। এমনকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। হত্যার এই হুমকি দিয়েছেন তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী । 

গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা গেলেও তিনি হুমকির কারণে তাকে দেখতে যেতে পারেননি তিনি। 

পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী নিজের সম্পত্তি বুঝে চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখান তারেক। এমনকি খুলনার মাটিতে গেলেও তিনি বেঁচে ফিরতে পারবেন না বলে তাকে হুমকি দেয়া হয় তাকে। 

পপি বলেন, আমার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রয় করছিলেন তখন আমি আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমি নিজেই আমার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিট্রি করে দিয়েছেন। কিন্তু এর কয়েবছর পর যখন আমি আমার জায়গা বুঝে নিতে যাই তখনই আমাকে হুমকি দেয়া হতো।

জানা যায়,  শুধু পপিকে নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়েছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় সংবাদ সম্মেলনও করেন তিনি। 

অভিযোগের বিষয়ে জানতে কয়েক দফা খুলনার জমিদার বাড়িতে গেলেও দেখা করেননি অভিযুক্ত তারেক। এমনকি মোবাইল ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার স্ত্রী মুক্তা ফোন রিসিভি করে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর  মনোনয়ন প্রকাশিত হয়েছে। সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন র‌্যাপার কেন্ড্রিক লামার, যিনি সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছেন। তারপরেই আছেন লেডি গাগা ও ব্যাড বানি, যারা বিভিন্ন বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

এবারের গ্র্যামিতে রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ার—তিনটি প্রধান বিভাগেই মনোনয়ন পেয়েছেন কেন্ড্রিক লামার, যা তাকে বছরের সবচেয়ে আলোচিত শিল্পীতে পরিণত করেছে। 

লেডি গাগা পেয়েছেন সাতটি মনোনয়ন, আর লাতিন তারকা ব্যাড বানি ইতিহাস সৃষ্টি করেছেন—একই বছরে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে সেরা অ্যালবাম, সেরা রেকর্ড ও সেরা গানের বিভাগে একযোগে মনোনয়ন পেয়েছে তার অ্যালবাম 'Debí Tirar Más Fotos (I Should Have Taken More Photos)'–এর মাধ্যমে।

কে-পপ ঘরানাও এ বছর উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে। রোজে ও ব্রুনো মার্সের গান 'APT'মনোনয়ন পেয়েছে তিনটি প্রধান বিভাগে—রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স। 

নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি 'Kpop Demon Hunters'–এর গান 'Golden'পেয়েছে তিনটি মনোনয়ন—সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স এবং বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া।

‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিভাগেও এসেছে তরুণ প্রতিভাদের চমক। তালিকায় রয়েছেন অলিভিয়া ডিন, লিওন থমাস, ক্যাটসআই এবং অ্যালেক্স ওয়্যারেনসহ আরও অনেকে।

এবারের গ্র্যামি বিবেচিত হয়েছে ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান ও অ্যালবাম। এই সময়সীমার বাইরে থাকায় টেইলর সুইফটের 'The Life of a Showgirl' মনোনয়নে জায়গা পায়নি।

ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। মৃত্যুর পর থেকে একাধিক তথ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লেও অবশেষে সব জল্পনা কল্পনার অবশান ঘটল ময়নাতদন্তের রিপোর্টে।

সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি।

সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে।

প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্‌যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।

সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত এখনও চলছে। তাই তার অনুরাগীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা।

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে অ্যাওয়ার্ড ফাংশনে কেফায়া জড়িয়ে হাজির হলেন হলিউড অভিনেতা হাভিয়ের বার্দেম।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এমি অ্যাওয়ার্ডের ৭৭ তম আসরে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে এ রূপে উপস্থিত হন তিনি।

একটি সিরিজের সেরা সহকারী অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়ে টাক্সিডো স্যুটের সাথে কেফায়া জড়িয়ে আসেন অনুষ্ঠানে। লাল গালিচায় দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সাহসী ভাষণ দেন তিনি। এতে গাজায় চলা ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান হাভিয়ের। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোর দাবি জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ শেষ করেন তিনি।

এ সময়, আরও বেশ কয়েকজন শিল্পীও ফিলিস্তিনের প্রতি সংহতি জানান কেফায়া এবং হ্যান্ডব্যাগ পরে। সেইসাথে, তারা ‘আগুন বন্ধ কর’ বলে উচ্চস্বরে চিৎকারও করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

হাভিয়ের বার্দেম ও হান্না আইনবাইন্ডার

অপরদিকে, ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডার একটি কমেডি সিরিজে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেন এবং তার বক্তৃতার শেষে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

সিনেমার গান (প্লেব্যাক) আসলে নায়ক, পরিচালকের গান হয়; আমার গান হয় না। আমি কেবল অডিওর গানেই থাকব। এমনটা বলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

প্রিন্স মাহমুদ লেখেন, অনেকগুলো সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি, যা অনেকেই ভাবতে পারেন না। আমি যাকে পছন্দ করি, এমন একজনের (এই সময়ের সবচেয়ে বড় ও সম্মানিত একজন, যাকে কেউ ফেরায় না; একটা ফোন পাওয়া তো দূর, তার কাছে যাওয়ার জন্য বসে থাকে) সাথে আমি দেখা করতে পারিনি। কারণ, সিনেমায় আসলে আমার নতুন কিছু দেয়ার নাই।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন– যে যাই বলুন, সিনেমার গান আসলে নায়ক, পরিচালকের গান হয়; আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেয়ার কোনো মানে হয় না। পুরোনো দিনের সুরকারদের জন্য হয়তো ঠিক ছিল কিন্তু এখন নয়।

নিজের জনপ্রিয় গান উল্লেখ করে প্রিন্স লেখেন– আমি কেবল অডিওর গানে থাকব। যেখানে ‘মা’, ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’, ‘আজ জন্মদিন তোমার’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ (আমার সোনার বাংলা), ‘হিমালয়’, মাহাদির ‘সুনীল বরুনা’ (তুমি বরুনা হলে), রুমির ‘মাটি’ (মাটি হব মাটি), তাহসানের ‘ছিপ নৌকো’, তপুর ‘সোনার মেয়ে’, তানজির তুহিনের ‘আলো’, ‘অনাগত’, এলিটার ‘কবি’ বা মিনারের ‘একাকিত্বের কোনো মানে নেই’র মতো আমার গান হবে..

প্রসঙ্গত, গত ঈদে মুক্তিপ্রাপ্ত এম রাহিমের ‘জংলি’ সিনেমায় মৌলিক চারটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেন প্রিন্স মাহমুদ। এর মাধ্যমে প্রায় আট বছর পর অ্যালবাম করেন এই গীতিকবি-সুরস্রষ্টা।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ঘটনাটি তখন সারা দেশে আলোড়ন তোলে। পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এবার সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে ঢালিউড ‘মেগাস্টার’ শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যমের দাবি। তিনি যদি এই চরিত্রে অভিনয় করেন, সেটা হবে তার ২৬ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেনাবাহিনীর ইউনিফর্মে উপস্থিতি।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন। বাংলাদেশে ফিরবেন আগামী সপ্তাহে। দেশে ফেরার পর সেপ্টেম্বর থেকে তিনি এই সিনেমার শুটিং শুরু করবেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না শাকিব, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে। যিনি দেশের হয়ে লোমহর্ষক সব অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা ও নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য।

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যে সব ধরনের সরকারি অনুমতি নেয়া হয়েছে বলে দাবি গণমাধ্যমের। সিনেমায় বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে। শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেয়া হতে পারে বলে গুঞ্জন আছে। যদিও এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি।

পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, সিনমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগ, সব মিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের সিনেমা।

পরিচালক গণমাধ্যমে জানান, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা কাটছাঁট থাকবে। তবে দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ- সব মিলিয়ে এটি হবে একটি শক্তিশালী গল্পের সিনেমা।

জানা গেছে, সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে ডিসেম্বরে মুক্তি দেয়া হবে। সিনেমাটি একযোগে মুক্তি পাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

তখন ছবি আঁকা প্রায় ছেড়েই দিয়েছিলেন সুলতান। শেষ প্রদর্শনী হয়েছিল তার দুই যুগ আগে। নড়াইলের পুরুলিয়া গ্রামের বহু পুরাতন বাড়িতে সবার অগোচরে থাকতেন। সবার বলতে ঠিক সবার নয়, গৃহপালিত পশু-পাখি প্রকৃতিই ছিল তার সহচর। কয়েকজন শুভানুধ্যায়ী তাকে অনুরোধ করেছিলেন ঢাকার শিল্পকলা একাডেমির জন্য কিছু ছবি আঁকতে। সুলতান ছবি এঁকেছিলেন সেই প্রদর্শনী সামনে রেখে।

সত্তরের দশকের শেষের দিকে এস এম সুলতানের আঁকা জলরং, তৈলচিত্র, স্কেচ ও চারকোলের বেশ কিছু চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমিতে জমকালো এক প্রদর্শনী হয়। সুলতান তখন যেন নতুন কান্তিতে শ্যামল মহিমায় উদ্ভাসিত হলেন। বহুমাত্রিক লেখক আহমদ ছফাসহ অনেকেই এগিয়ে এলেন নিজের দেশের মানুষের কাছে ‘লাল মিয়া’কে পরিচিত করাতে।

অথচ তার আগে বহির্বিশ্বের কাছে সুলতানের নাম বেশ প্রশংসিত। তার চিত্রকর্মের রোশনাইয়ে ঝিকিমিকি করেছে বহু দেশ। প্রথম প্রদর্শনী হয়েছিল ১৯৪৭ সালে, ভারতের শিমলায়। সেই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন কাপুরতলার মহারাজা। দ্বিতীয় প্রদর্শনী হয়েছিল তিন বছর পর, লাহোর ও করাচিতে। পরে যুক্তরাষ্ট্রের সরকারের আমন্ত্রণ পেয়ে ঘুরে এলেন মার্কিন মুলুক। বিলেতের লেস্টার গ্যালারিতে সুলতানের ছবি স্থান পায়। তিনিই প্রথম এশীয়, যার আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদোর দালি, পল ক্লি, মাতিসের মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের ছবির সঙ্গে প্রদর্শিত হয়।

আঁকার জন্য তিনি একেবারে সাধারণ কাগজ, গাবের রঙ এবং চটের ক্যানভাস ও কয়লা ব্যবহার করতেন। এ বিষয়ে তার বক্তব্য হলো– ‘বিদেশি ক্যানভাসের প্রচুর দাম। তাই পাটের চটের ওপর আঁকার চেষ্টা করলাম। শিরীষ ব্যবহার করে দেখলাম, বর্ষাকালে লুজ হয়ে যায়। তখন মাথায় এলো, জেলেদের জালে দেয়া গাবের রঙ ব্যবহার করার। তাতে ছবি নষ্ট হবার আশঙ্কা কম। ছত্রাকও পড়বে না।’

এভাবে ছবি আঁকার সরল উপাদান তৈরি করে শিশু-কিশোরদের ছবি আঁকা শিখিয়েছেন সুলতান। নিজের এলাকায় গড়ে তুলেছিলেন ‘শিশুস্বর্গ’ নামের পাঠশালা। শুধুমাত্র আর্টের জন‍্য ‘নন্দনকানন’। তবে নানা প্রতিকূলতায় ‘শিশু স্বর্গ’ নিয়ে বেশিদূর এগোতে পারেননি তিনি।

দৃঢ় জাতি গঠনে শিশুদের মন বিকাশের বিকল্প নেই। শিশুদের জন‍্য সুলতানের ছিল অনন্ত দরদ আর অফুরন্ত ভালোবাসা। যেসব শিশু তার কাছে আশ্রিত ছিল, তাদের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছিলেন। সুলতান শিশুদের জন্য তৈরি করেছিলেন একটি বড় কাঠের নৌকা। তার অভিলাষ ছিল, সেই নৌকায় চড়ে সমুদ্র পরিভ্রমণে বের হবে দেবদূতেরা। সমুদ্র থেকেই হয়তো খুঁজে নেবে শিল্প চর্চার হীরা-চুনি-পান্না।

সুলতানের ছবিতে প্রাণ পেতো এ ভূখণ্ডের শক্তসমর্থ পুরুষ ও নারীর যৌথ খামার। একইসাথে তার ছবিগুলোতে প্রকাশিত হয় গ্রামীণ প্রেক্ষাপটের শ্রেণি-দ্বন্দ্ব। তিনি তার ছবির বলিষ্ঠ সাবজেক্টের বিষয়ে বলতেন, ‘আমার অতিকায় ছবিগুলোর কৃষকের অতিকায় অতিকায় দেহটা এই প্রশ্নই জাগায় যে, ওরা কৃশ কেন? ওরা রুগ্ন কেন- যারা আমাদের অন্ন যোগায়। ফসল ফলায়।’

তার ছবিতে নারী চরিত্রগুলো নাজুক নয় বরং কোথাও কোথাও তারা একটু বেশিই সবল আর প্রাণশক্তিতে ভরা। দৈনন্দিন কাজে মত্ত থেকে তারা যেন সূর্যের যাত্রাকে আরও কর্মিষ্ঠা ও স্বতঃস্ফূর্ত করে তোলে। এই ভাবনাগত জরীন জায়গা ছিল সুলতানের ছবি আঁকার প্রেরণা বা অবলম্বন।

এস এম সুলতানের ছবিতে বাংলার কৃষক

 

চলচ্চিত্র নির্মাতা ও লেখক নূরুল আলম আতিক বলেন, ‘এস এম সুলতান একজনই। তার তুলনা চলে না ভারতবর্ষের কোনো শিল্পীর সঙ্গে। সাহিত্যে যেমন মাইকেল মধুসূদন দত্ত, চিত্রকলাতেও তেমনি এস এম সুলতান। তাদের কোনো পূর্বসূরি-উত্তরসূরি নেই। তারা তাঁদের মতো—স্বতন্ত্র।’

১৯৮২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট পুরস্কার পান সুলতান। এশিয়া উইক পত্রিকা থেকে তাকে ভূষিত করা হয় ম্যান অব এশিয়া হিসেবে। একই বছর একুশে পদকও পান। প্রাপ্তির খাতায় আরও অনেক পুরস্কার জমে যায়। অথচ সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত আমরা তাকে কি পর্যাপ্ত মূল্যায়ন করতে পেরেছিলাম। আধুনিক চিত্রশিল্পের বিকাশের কালে দেশে কি তিনি শিল্পরসিকদের চোখের আড়ালেই ছিলেন না?

দুনিয়াবিখ্যাত লেখক গুন্টার গ্রাস একবার ঢাকায় এসেছিলেন। শিল্পকলা একাডেমিতে সুলতানের ছবি দেখে যারপরনাই অবাক হয়েছিলেন। ঝাঁকড়া চুলের শিল্পীর এ দেশে যথার্থ মূল‍্যায়ন দেখতে না পেয়ে মন্তব্য করেছিলেন– ‘সুলতানকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না।’ গুন্টার গ্রাসের এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করলে অনুধাবন করা যায় শিল্পকর্মে সুলতানের অনন্য অবস্থান। এই উক্তি আমাদের মনে করিয়ে দেয়, সুলতান বাংলাদেশের হৃদয়কে ধারণ করেছিলেন..

আহমদ ছফা তার বাঙালি মুসলমানের মন বইতে লিখেছিলেন, ‘বাংলার বদলে সুলতান যদি আরব দেশে জন্ম নিতেন, মরুচারী বেদুইনদের ছবি আঁকতেন। যদি জন্মাতেন নরওয়ে-সুইডেনে, তাহলে সমুদ্রচারী জেলেদের সভ্যতার পথিকৃৎ হিসেবে আঁকতেন। নেহায়েত বাংলাদেশে জন্ম নিয়েছেন বলেই এই কৃষকদের সভ্যতার জনয়িতা ধরে নিয়ে ছবি এঁকেছেন।’

বাঁশির টঙ্কারে নিপুণ সুলতান

 

তিনি নমঃশূদ্র নর-নারীর আদরের গোঁসাই, যিনি সুলতান নাম ধারণ করে ধরাধামে এসেছিলেন। তিনি আধেক ছন্নছাড়া সন্ত, আধেক লক্ষ্মীছাড়া শিল্পী। ইঁদুর-বেড়াল, হাঁস-মুরগী নিয়ে যিনি সংসার পেতেছেন। মনের আনন্দে ছবি এঁকেছেন। ফর্মের নিরীক্ষাকে গুরুত্ব না দিয়ে মানুষের ভেতরের শক্তির উত্থানকে গুরুত্ব দিয়েছেন। সভ্যতার সবচে মূল্যবান পেশিগুলো এঁকেছেন। সুলতান, আপনি আমাদের ক্ষমা কইরেন..

শুঁয়োপোকার মৃত্যুতে প্রজাপতির জন্ম
শুঁয়োপোকা আন্ডারপাসে ঢুইকা আমরা প্রজাপতি হইয়া যাই
আমাদের ঘাম জুড়ায় ‘প্রজাপতি গুহায়’

বিরাট বজরায় চইড়া আজও শিশুস্বর্গে যাইতে পারি নাই
নারীর কচুরি ধইরা পাড়ি দিতে পারি নাই নড়াই নদী
সেইখানে যাইতে পারলে কনফেস করতাম কনফেস..

ইউনিফাইড ড্রেস পইরা রোজ দুপুরে আমাদের পাড়া দিয়া
হাইটা যাইতো যে সরল গোঁসাই,
আমরা ‘রেলগাড়ি’ বইলা পেছন পেছন ছুটতাম
আস্তাকুঁড়ের রাস্তাকুকুররে নিয়ম কইরা ঢিল মারতাম
রঙ মাখাইয়া সঙ সাজাইতাম
অথচ তার পেট ভরাইতে পারি নাই
না খায়া না খায়া শেষতক মইরাই গেলো একদিন!

তুমি আমারে ক্ষমা কইরো সুলতান
তোমার শোভা বাড়াইসি কারওয়ান বাজার আন্ডারপাসে
তোমার শোভা বাড়াইসি সোনারগাঁয়ের বাউল বাগানে

তবু আমি কনফেস করি—
তুমি আমারে ক্ষমা কইরো সুলতান..