দুর্দান্ত ফ্রান্স, দুর্দান্ত এমবাপ্পে 

ফ্রান্স ৩ : ০ সুইডেন (ফুল টাইম)

একপেশে লড়াইয়ে সুইডেনকে ৩–০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

নিউ জার্সিতে ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি ব্র্যাডলি বারকোলার। ম্যাচে এমবাপ্পে–ওলিসেদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। তিন গোল খেয়ে ম্যাচ শেষ করাকে অবশ্য সৌভাগ্য হিসেবেই দেখতে পারে সুইডেন। যেভাবে ম্যাচজুড়ে ফ্রান্স আধিপত্য করেছে, ম্যাচ শেষে গোল সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। ম্যাচে ২৫টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রেখেছে ফ্রান্স, অন্য দিকে সুইডেন শট নিয়েছে ৮টি এবং লক্ষ্যে ছিল ৩টি।

এই ম্যাচে জোড়া গোল করে নিজের অর্জনকে আরও ওপরে নিয়ে গেছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।

দুর্দান্ত এমবাপ্পের জোড়া গোল
দুর্দান্ত এমবাপ্পের জোড়া গোল, এএফপি

ওলিসের কীর্তি

এমবাপ্পের অবিশ্বাস্য কীর্তির কারণে যেন খানিকটা আড়ালেই পড়ে গেলেন মাইকেল ওলিসে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না আছেন এই ফরাসি মিডফিল্ডার! এর মধ্যে গড়েছেন একটি কীর্তিও। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওলিসের অ্যাসিস্ট ৫টি। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক আসরে এত বেশি অ্যাসিস্ট আর কোনো ফুটবলার করতে পারেননি।

অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন ওলিসে
অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন ওলিসে, এএফপি

মাঠ ছাড়লেন এমবাপ্পে

ম্যাচের ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পে। তাঁর বদলে মাঠে নেমেছেন জ্যঁ-ফিলিপ মাতেতা। চলতি বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই দুটি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। হ্যাটট্রিকের অপেক্ষাটা থেকেই গেল।

এমবাপ্পে ১৮ নম্বর গোল

অবিশ্বস্য এমবাপ্পে! গোল করাকে যেন ছেলেখেলা বানিয়ে ছেড়েছেন এই ফরাসি তারকা। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে করলেন নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল। তাঁর জোড়া গোলে ফ্রান্স এগিয়ে ৩–০ গোলে।

এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।

এমবাপ্পে–ওলিসের উদ্‌যাপন
এমবাপ্পে–ওলিসের উদ্‌যাপনরয়টার্স

দুই গোলে এগিয়ে ফ্রান্স 

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পেল ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তাঁর দ্বিতীয় গোল।

ফরাসি খেলোয়াড়দের গোল উদ্‌যাপন
ফরাসি খেলোয়াড়দের গোল উদ্‌যাপন, রয়টার্স

রেকর্ড!

বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পের। এত দিন সর্বোচ্চ ৮টি করে গোল নিয়ে রেকর্ডটা ছিল যৌথভাবে লিওনিদাস ও রোনালদো নাজারিওর। এমবাপ্পে এখন ৯ গোল করে রেকর্ডের একক মালিক।

বিরতির আগে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন এমবাপ্পে
বিরতির আগে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন এমবাপ্পেরয়টার্স

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব