বিজ্ঞপ্তি

বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বলানী ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড।এটি বাংলাদেশের লাবিব গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। 

সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়। 

ম্যাট্রিক্স সোয়েটার্সের পক্ষে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যন সুলতানা জাহান, উপ ব্যাবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) পাপিয়া আকতার,  উপব্যাবস্থাপনা পরিচালক (সোয়েটার বিভাগ) অনিমেষ চন্দ্র মজুমদারসহ লাবীব গ্রুপ এবং ইকো রে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

এ নিয়ে লাবীব গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান এই সনদ (৮৮ পয়েন্ট) অর্জন করল। এর আগে গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেড, নাইস কটন লিলিমিটেড এবং রাইধা কালেকশনস লিমিটেড একই সনদ পেয়েছে।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধববস্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম 'লিড'।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব