অনেকের মনেই মডেল হওয়ার সুপ্ত ইচ্ছে থাকে; কিন্তু কীভাবে এই পেশায় প্রবেশ করতে হবে, বুঝে উঠতে পারেন না। কারও ধারণা, মডেলিংয়ে সফল হতে হলে বাহ্যিক সৌন্দর্যই সবচেয়ে বড় যোগ্যতা। আবার কেউ মনে করেন, শুধু ফটোজেনিক হলেই ভালো মডেল হওয়া যায়। সত্যিই কি তাই? একজন সফল মডেল হতে কী কী যোগ্যতা প্রয়োজন? কীভাবে এই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা যায়? মডেল মারিয়া মৃদুলার সঙ্গে কথা বলে লিখেছেন বিপাশা রায়

চাইলে লাখের ওপরেও আয় সম্ভব

র্যাম্প ও ফটোশুট—দুই মাধ্যমেই সমানভাবে কাজ করছেন এই প্রজন্মের মডেল মারিয়া মৃদুলা। তাঁর মতে, বর্তমান সময়ে একজন মডেলের সম্মানী অনেকটাই নির্ভর করে তাঁর ফেসভ্যালু, কাজের দক্ষতা এবং ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে কতটুকু স্বাচ্ছন্দ্যের কাজ করতে পারছেন, তার ওপর। এখন আগের তুলনায় ফ্যাশন শোর সংখ্যা কিছুটা কমে গেছে। তবে সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট, ডিজিটাল ক্যাম্পেইন এবং ব্র্যান্ড প্রমোশনের কাজ অনেক বেড়েছে। ফলে মডেলদের জন্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে।

নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে এই পেশায় এসেছেন মৃদুলা। তাঁর মতে, গ্রুমিং শুধু র্যাম্পে হাঁটা শেখায় না, এটি একজন মডেলের আত্মবিশ্বাস গড়ে তোলে। এর মাধ্যমে পোশাক কীভাবে উপস্থাপন করতে হবে, ক্যামেরার সামনে কীভাবে নিজেকে প্রকাশ করতে হবে—এসব বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যায়।

এ সময়ে অনেকেরই অভিযোগ আছে, মডেলিং ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক এখনো পুরোপুরি সময়োপযোগী হয়নি। তবে এটিকে একেবারে খারাপও বলা যায় না বললেন মৃদুলা। বর্তমানে র্যাম্প মডেলিংয়ের পারিশ্রমিক সম্পর্কে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে সাধারণত একটি ফ্যাশন শোর জন্য ৫–৬ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। পরে মডেলের পরিচিতি, অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ফ্যাশন হাউস বা ব্র্যান্ডের ওপর ভিত্তি করে সেই পারিশ্রমিক ধীরে ধীরে বাড়ে। ফ্যাশন শুটের সময় ব্র্যান্ড যদি নতুন হয়, তাহলে পেশাদার মডেলদের সম্মানীটা একটু বেশিই দিয়ে থাকে। আর প্রতিষ্ঠিত ব্র্যান্ড হলে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্মানী বাড়তে থাকে। মারিয়ার মতে, একটু পরিশ্রমী হলে এই পেশা থেকে মাসে লাখ টাকার ওপরে আয় করা সম্ভব।

এ পেশায় নিজেকে সব সময় ফিট ও প্রেজেন্টেবল রাখতে হয়। নিজের লুক, ফিটনেস ও গ্রুমিংয়ের পেছনেও নিয়মিত ব্যয় থাকে। তাই সম্মানী যদি আরও বাড়ে, তাহলে অনেকেই মডেলিংকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে নিতে আগ্রহী হবেন।

মডেলিঙে নিজেকে সব সময় ফিট ও উপস্থাপনযোগ্য রাখতে হয়
মডেলিঙে নিজেকে সব সময় ফিট ও উপস্থাপনযোগ্য রাখতে হয়মডেল: মারিয়া, পোশাক: ব্লুচিজ, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ফটোশুট সমন্বয়: বিপাশা রায়
 

বর্তমানে ইন্টারনেটে সার্চ করলেই আন্তর্জাতিক মডেলদের পোর্টফোলিওর বিভিন্ন নমুনা বা ফরম্যাট পাওয়া যায়। সেগুলো অনুসরণ করে নিজের একটি মানসম্মত পোর্টফোলিও তৈরি করা যেতে পারে। পোর্টফোলিওতে বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা কিছু ভালো মানের ছবি যুক্ত করতে হবে।

এ ছাড়া কোনো ভালো প্রতিষ্ঠান থেকে গ্রুমিং নিলে তারা শুধু পোর্টফোলিও তৈরির দিকনির্দেশনাই নয়, বিভিন্ন ধরনের কাজ কীভাবে খুঁজে পাওয়া যায় এবং পেশাগতভাবে কীভাবে এগোতে হবে, সে সম্পর্কেও ধারণা দিয়ে থাকে। তবে যাঁরা নতুন কাজ শুরু করছেন, তাঁদের শুরুতেই পারিশ্রমিকের বিষয়টিকে অগ্রাধিকার না দিয়ে অভিজ্ঞতা অর্জন করে দক্ষতা বৃদ্ধি করতে হবে। যতই ক্যারিয়ার সামনে এগোবে, ততই সম্মানীটা বাড়তে থাকবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব