বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই এই বিতর্কে যোগ দিয়েছেন। কী নিয়ে এত বিতর্ক? হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যা পান্ডে ও লক্ষ্যের ছবি ‘চাঁদ মেরা দিল’। ছবিতে রয়েছে অনন্যার একটি নাচের দৃশ্য। মঞ্চে ভরতনাট্যম নেচেছেন তিনি। সেই নাচের দৃশ্য নিয়েই এত বিতর্ক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 ভরতনাট্যম নাচের পোশাক অনন্যার পরনে। সাজও তেমনই। মঞ্চে নাচছেন তিনি। ভরতনাট্যমের সঙ্গে এ যুগের নাচের মেলবন্ধন করেছেন কোরিয়োগ্রাফার, যাকে বলে ‘ফিউশন’। এই নাচ নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন অনন্যা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কেউ কেউ বলছেন, ‘ভরতনাট্যম নাচকে অসম্মান করেছেন অনন্যা।’ আরেকজন আবার লিখেছেন, ‘এসব কী হচ্ছে! এ কেমন নৃত্য পরিচালনা! অনন্যা পান্ডে এত প্রাচীন এক নৃত্যশৈলীর এ কী অবস্থা করেছেন!’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কেউ আবারও আরও এক ধাপ এগিয়ে বলেছেন, অনন্যার স্টেপ ছিল রোবোটের মতো। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে এই বিতর্কে এখনো মুখ খোলেননি অনন্যা বা ছবির নির্মাতারা। ছবিটি মুক্তি পেয়েছে ২২ মে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে মুখ খুলেছেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে। চাঙ্কি বলেন, ‘আমার মনে হয়, মানুষ বিষয়টিকে পুরোপুরি ভুল বুঝেছেন। এটা কখনোই খাঁটি ভারতনাট্যম পরিবেশনা করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এটা ছিল একটি ফিউশন পারফরম্যান্স, ঠিক সেই ধরনের পরীক্ষামূলক নাচ, যা প্রায়ই কলেজের ছাত্রছাত্রীদের সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করতে দেখা যায়। মানুষ এটাকে প্রথাগত ভারতনাট্যম বলে ধরে নিয়েছিল এবং সেই দৃষ্টিকোণ থেকেই এর বিচার করতে শুরু করেছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তিনি আরও বলেন, ‘কিন্তু বিশুদ্ধ ভারতনাট্যমের জন্য বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ, প্রায় ২০ বছরের শৃঙ্খলার প্রয়োজন। এটা ঐতিহ্যবাহী নৃত্যের উপাদানের সঙ্গে ভবিষ্যন্মুখী, উন্নত নৃত্যশৈলীর একটি সংমিশ্রণ। এটা একটা সৃজনশীল মিশ্রণ, কোনো শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা নয়। আমি দর্শকদের অনুরোধ করব, প্রতিক্রিয়া জানানোর আগে ছবিটি দেখে এর পরিপ্রেক্ষিতটি বুঝুন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘চাঁদ মেরা দিল’ ছবিতে অনন্যা, চারু শঙ্কর অভিনীত ভরতনাট্যম নৃত্যশিল্পীর মেয়ে চাঁদনীর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিবেক সোনি পরিচালিত এবং ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ‘চাঁদ মেরা দিল’ একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পটভূমিতে নির্মিত ছবি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মুক্তির পর প্রথম পাঁচ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২০ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আমাদের অনুসরণ করুন

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব