• Colors: Blue Color

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

আজ বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, ‘আমি খবর পেয়েছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও তাঁর আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিন দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এর পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এই খবর এল।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।

পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল। কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরে গেছেন।

এদিকে অঞ্চল থেকে চার্টার ফ্লাইট ও স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সহায়তার প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন।

 

দুবাই

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আজ মঙ্গলবারও মার্কিন–ইসরায়েলি হামলা চলছে। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর।

তেহরানে অবস্থানরত আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, ‘গত কয়েক ঘণ্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি এবং ইসফাহান, তাবরিজ ও আহভাজ সহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়েছি।’

এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

এদিকে ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভবানা নেই।

নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে নতুন দফায় হামলা শুরু করেছে ইসরায়েলে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার মূলে বড় ধরনের আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

  মঙ্গলবার (১০ মার্চ) ইরানের আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ (সদত মিচা) স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি এক ভয়াবহ ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। 

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্যমতে, এই ‘হায়েলা’ কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধবিমানের যোগাযোগের অন্যতম প্রধান সমন্বয় কেন্দ্র। এটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের জন্য একটি অপরিহার্য অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো। এই কেন্দ্রটি ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলি বিমানবাহিনীর অপারেশনাল কমান্ড এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে, যার ফলে ইরানি ভূখণ্ডে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষতি হয়। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী এখন ইসরায়েলের অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তরঙ্গ পাঠিয়ে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

বর্তমানে যুদ্ধের ময়দানে দুই পক্ষই অনড় অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ প্রায় শেষের দিকে এবং ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে। তবে ইরান সেই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। 

আইআরজিসি এবং ইরানি সামরিক নেতৃত্বের পাল্টা দাবি, এই যুদ্ধের সমাপ্তি বা ইতি কখন ঘটবে তা ওয়াশিংটন নির্ধারণ করতে পারবে না; বরং ইরানের সশস্ত্র বাহিনীই যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে। 

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব