নিউ জার্সিতে ইকুয়েডর ‘বিপ্লব’, হারল জার্মানি!
ম্যাচের শুরুতেই ১–০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু তারপর যে এমন হার অপেক্ষা করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তা জানত কে!
এবার বিশ্বকাপে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে নিউ জার্সির এ ম্যাচে জার্মানির জালে দুটি গোল করে ইকুয়েডর। শেষ পর্যন্ত জার্মানিকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দেশটি। আগের দুই ম্যাচে গোল করতে না পারা ইকুয়েডর আজ দারুণ খেলেছে।
গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শ্রেয়তর অবস্থান নিয়ে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে উঠল ইকুয়েডর।

হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠল জার্মানি। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় আইভরি কোস্টের সংগ্রহও সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে আফ্রিকার দলটি প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের নকআউটে।
৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। ১২টি গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এর অর্থ হলো, ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল তারা।
এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম এই দেশের একটি ম্যাচ ড্র করতে পারাও কম নয়!
জাপানের পরই ইকুয়েডর
জাপানের পর দ্বিতীয় অইউরোপিয়ান দল হিসেবে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ইকুয়েডর।
প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠল আইভরিকোস্ট।
‘ই’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে নকআউটে উঠল এর আগে টানা তিন বিশ্বকাপের (২০০৬,২০১০ ও ২০১৪) গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আইভরিকোস্ট।
গোল! জার্মানি ১–২ ইকুয়েডর
অবিশ্বাস্য!
৭৭ মিনিটে কর্নার থেকে বলে পা ছুইঁয়ে ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতার গোল। জার্মানির রক্ষণে ধারাবাহিক আক্রমণের ফল পেল দক্ষিণ আমেরিকার দলটি।
গোল! আইভরিকোস্ট ২–০ কুরাসাও
৬৪ মিনিটে আইভরিকোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপের দ্বিতীয় গোল!
ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।