গ্রুপ ‘ডি’ থেকে সরাসরি নকআউটে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

প্রথম দুই ম্যাচে জিতেই নকআউট নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। যে কারণে আজ তুরস্কের কাছে ৩–২ গোলে হারলেও তেমন কোনো ক্ষতি হয়নি। এমনকি অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপের শীর্ষস্থানও অক্ষুণ্ণ রয়ে গেছে। অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে গোলশূন্য ড্র করায় গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে সকারুজদের। প্যারাগুয়ে আপাতত তৃতীয় স্থানধারী হিসেবে নকআউটের অপেক্ষায়।

[caption id="attachment_277479" align="alignnone" width="645"] ডি গ্রুপের পয়েন্ট তালিকা[/caption]
 

রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ০ : ০ প্যারাগুয়ে (ফুল টাইম)

যুক্তরাষ্ট্র ২ : ৩ তুরস্ক (ফুল টাইম)

একটা পয়েন্টই দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে এএফসি থেকে খেলা দলটি।

‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ ৩২–এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র।

টানা দ্বিতীয়বার নকআউটে অস্ট্রেলিয়া
টানা দ্বিতীয়বার নকআউটে অস্ট্রেলিয়া, রয়টার্স
 

স্বাগতিকেরা অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে গেছে। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক আজ যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৩–২ গোলে। ২–২ সমতা থাকা ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন তুরস্কের কান আইহান। গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজে।

টানা দুই হারের পর জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল তুরস্ক
টানা দুই হারের পর জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল তুরস্ক, রয়টার্স

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব