গ্রুপ ‘এ’
মেক্সিকো টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। শেষ ৩২ নিশ্চিত হয়েছে সবার আগে। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩, তাদের অবস্থান দ্বিতীয়। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা সমান ১ পয়েন্ট পেলেও ফেয়ার প্লে সুবিধায় এ মুহূর্তে চেক প্রজাতন্ত্র তৃতীয়।
গ্রুপ ‘বি’
কানাডা ও সুইজারল্যান্ড—দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কানাডা। এই গ্রুপের তৃতীয়–চতুর্থ দলের পয়েন্টও সমান ১ করে। তবে গোল ব্যবধানে কাতারের চেয়ে এগিয়ে বসনিয়া।
গ্রুপ ‘সি’
ব্রাজিল ও মরক্কো দুই ম্যাচে ৪ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে। মরক্কো দ্বিতীয় আর এক জয় পাওয়া স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এই গ্রুপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র জিতেছে দুই ম্যাচেই। শেষ ৩২ নিশ্চিত। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অস্ট্রেলিয়া দ্বিতীয়। প্যারাগুয়ে তাই তৃতীয় স্থানে। টানা দুই হারে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের।
গ্রুপ ‘ই’
জার্মানি দুই বিশ্বকাপ পর গ্রুপ পর্ব পার হয়েছে। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬। আইভরিকোস্ট এক জয় নিয়ে ৩ পয়েন্টে দ্বিতীয়। ইকুয়েডর ও কুরাসাও সমান ১ পয়েন্ট পেলেও কম গোল হজম করায় ইকুয়েডর তৃতীয় স্থানে।

গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস ও জাপান—দুই দলের পয়েন্ট ৪ করে। গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করায় নেদারল্যান্ডস শীর্ষে। জাপান দ্বিতীয় আর এক জয় পাওয়া সুইডেন ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়। এই গ্রুপ থেকে তিউনিসিয়া বিদায় নিয়েছে।
গ্রুপ ‘জি’
মিসর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। ইরান ও বেলজিয়াম—উভয়েরই ২ পয়েন্ট, গোল ব্যবধানও সমান; তবে ফেয়ার প্লে বিবেচনায় ইরান দ্বিতীয়, বেলজিয়াম তৃতীয়।
গ্রুপ ‘এইচ’
স্পেন এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট সমান ২। গোল ব্যবধানও সমান হওয়ায় ফেয়ার প্লে সুবিধায় উরুগুয়ে দ্বিতীয়।
[caption id="attachment_277291" align="alignnone" width="704"]
পয়েন্ট তালিকা[/caption]গ্রুপ ‘আই’
ফ্রান্স ও নরওয়ে—দুই দলই টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে ফ্রান্স শীর্ষে। তবে দুই দলেরই নকআউটে খেলা নিশ্চিত। সেনেগাল ও ইরাক কোনো পয়েন্ট পায়নি; ফেয়ার প্লেতে এগিয়ে থেকে সেনেগাল তৃতীয় স্থানে আছে।
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা দুই ম্যাচে কোনো গোল না খেয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। অস্ট্রিয়া ও আলজেরিয়া সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অস্ট্রিয়া দ্বিতীয়। আলজেরিয়া তৃতীয়। টানা দুই ম্যাচ হেরে জর্ডানের বিশ্বকাপ শেষ।

গ্রুপ ‘কে’
কলম্বিয়া টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল। পর্তুগাল এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ১ পয়েন্ট নিয়ে কঙ্গো তৃতীয় স্থানে।
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড ও ঘানা—দুই দলই ৪ পয়েন্ট পয়েছে। তবে গোল ব্যবধান ও গোল–সংখ্যায় এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে । ঘানা দ্বিতীয় আর এক জয় পাওয়া ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।