আরও যত কীর্তি মেসির

বিশ্বকাপে এক আসরে দলের প্রথম ৫ গোলই করেছেন একজন খেলোয়াড়—এই তালিকায় এখন শুধু মেসি ও রাশিয়ার ওলেগ সালেঙ্কো।

বিশ্বকাপে জাতীয় দলের হয়ে টানা সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি। আগে থেকেই রেকর্ডটি ইউসেবিও, পাওলো রসি, সালেঙ্কো, এনের ভ্যালেন্সিয়া।

আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া (খেলা শেষ)

লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা। প্রথম গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি (১৭ তম)।

এবার বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।

অস্ট্রিয়ার বিপক্ষে সেরা খেলোয়াড় কে, তা বললেও চলে!

ম্যাচসেরার পুরস্কার হাতে মেসি
ম্যাচসেরার পুরস্কার হাতে মেসিএক্স

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট দ্বিতীয় অস্ট্রিয়ার। তৃতীয় জর্ডান ও চতুর্থ আলজেরিয়া পয়েন্ট পায়নি এখনো।

অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

জয়ের পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপন। মেসিই মধ্যমণি
জয়ের পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপন। মেসিই মধ্যমণিএএফপি
০১: ০২

গোল! আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া, মেসির দ্বিতীয় গোল

যোগ করা সময়ের খেলা (৯৫ মিনিট)।

অস্ট্রিয়া বক্সের ভেতরে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেল। সেই ঝড়ে শেষ পর্যন্ত মেসির মুখেই ফুটল শেষ হাসি।

প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগল। ফিরতি বলটা পেলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে মেসির শট এবং গোল!

ডালাসের গ্যালারিতে শাকিরা

ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে কলম্বিয়ান গায়িকা শাকিরা। আর্জেন্টিনার খেলা দেখছেন
ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে কলম্বিয়ান গায়িকা শাকিরা। আর্জেন্টিনার খেলা দেখছেনএক্স

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব