বিধানসভা নির্বাচনে হারের পর থেকে তথৈবচ অবস্থা ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝড় বয়ে যাচ্ছে তার দল তৃণমূল কংগ্রেসেও। দলটির বিদ্রোহী শিবির এবার তৃণমূল থেকে মমতাকেই ‘অপসারিত’ করেছে। খবর আনন্দবাজারের।

সোমবার (২২ জুন) বিধানসভায় বাজেট অধিবেশন ছিল। সেই অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন। ওই বৈঠকে তৃণমূলের ৬০ জন বিধায়ক ছিলেন। এছাড়া কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলরও উপস্থিত ছিলেন এতে। সেই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের ৩০ জনের 'কমিটি' কথা জানানো হয়

এ নিয়ে বিদ্রোহীরা বৈঠকে তৃণমূলের ২০ নম্বর ধারার কথা উল্লেখ করে। ওই ধারা অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা। কিন্তু ২০২২ সালের পর আর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়নি।

সেই কারণে প্রস্তাব এনে আগে জাতীয় কর্মসমিতি ভেঙে দেওয়া হয়। তারপর নতুন জাতীয় কর্মসমিতি গঠন করে।

সেই কর্মসমিতির চেয়ারম্যান পদে জায়গা হয়নি মমতার, মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে প্রধান হিসেবে বেছে নেন বিদ্রোহীরা।

কেবল তা-ই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দিয়েছেন তারা। তার জায়গায় এসেছেন নতুন সাধারণ সম্পাদক।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব