তিন মাস পূর্বে ৩৬ নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তখন চুক্তিবদ্ধ হননি জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা কেউই। অবশেষে চুক্তিতে ফিরলেন সাবিনা-সানজিদারা। বাংলাদেশ নারী ফুটবল দলের ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলারকে ৬ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে বাফুফে।
আজ সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। ফলে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বেড়ে এখন হয়েছে ৫৪ জন।
চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে ৮ ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে চলমান ক্যাম্পে আছেন। তারা হলেন– শিউলি আজিম, তহুরা খাতুন, মোসাম্মাৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, নিলুফা ইয়াসমিন, স্বর্ণা রানী, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার।
বাকি ১০ জন ভুটানের লিগে খেলতে যাওয়ায় দেশে নেই। তারা হলেন– মনিকা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, সানজিদা আক্তার, সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে আতিথ্য দেবে লাখনৌ। পিএসএলে ইসলামাবাদের মুখোমুখি হবে পেশোয়ার। রয়েছে ইপিএল ও লা লিগায় একটি করে ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:
ক্রিকেট:
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩টা, আইসিসি ডট টিভি
আইপিএল
লাখনৌ-চেন্নাই
রাত ৮টা, টি-স্পোর্টস
পিএসএল
ইসলামাবাদ-পেশোয়ার
রাত ৯টা, নাগরিক টিভি
ফুটবল:
ইংলিশ প্রিমিয়ার লিগ
বোর্নমাউথ-ফুলহাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১
লা লিগা
অ্যাটলেটিকো-ভায়াদোলিদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ
Vivamus eget tincidunt mi, efficitur ultrices nunc. Phasellus lacinia urna eget sagittis facilisis. Aliquam quis eros consectetur lorem euismod mattis nec a nibh.
Sed a enim erat. Aliquam finibus commodo viverra. Pellentesque sed vestibulum neque. Aliquam feugiat pellentesque sodales. Donec libero ligula, ullamcorper sed
Sed a enim erat. Aliquam finibus commodo viverra. Pellentesque sed vestibulum neque. Aliquam feugiat pellentesque sodales.