মুখোমুখি অবস্থানে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। গতকাল শুক্রবার যুদ্ধাবস্থায় জড়িয়েছে দেশ দুটি। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি হামলা আর পাল্টা হামলায় দিনভর উত্তেজনা বজায় ছিল। হতাহত হয়েছেন বহু মানুষ। এ তালিকায় বেসামরিক মানুষেরা আছেন। দিনশেষে কোন পক্ষ কতজন হতাহতের দাবি করেছে, ক্ষয়ক্ষতি কেমন হলো, আসুন জেনে নেই—

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি। এ ছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করে নেন, পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক মানুৃষ আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি কোনোটাই আল–জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব