• Colors: Green Color

উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। একইসঙ্গে, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই শিরোপা উৎসব করেছে দলটা।

ফাইনালে আগামী শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, যাদের বিপক্ষে ২০২২ সালের ফাইনালে জিতেছিল সেলেসাওরা।

টাইব্রেকারের নাটকীয়তায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে অমিমাংসীত থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ৩-১ গোলে ফাইনালে জিতে শিরোপা উৎসবে মাতে ইংলিশ নারীরা।

সেন্ট জ্যাকব পার্কে দাপট দেখিয়ে ম্যাচে আধিপত্য দেখায় স্পেন। নিজেদের স্বপ্ন পূরণের মঞ্চে দাঁড়িয়ে গোল করে এগিয়েও যায় তারা।

খেলার ২৫ মিনিটে ক্রস থেকে বল পেয়ে হেডের মাধ্যমে জালের ঠিকানা খুঁজে নেন মারিওনা ক্যালডেন্টে। বিরতি থেক ফিরে ম্যাচের ৫৭ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। দলকে ১-১ গোলে সমতায় ফেরান অ্যালেসিয়া রুশো।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না এলে টাইব্রেকারে স্বপ্ন ভাঙে স্পেনের নারীদের।

প্রথমবারের মত বিদেশি লিগে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন শামসুন্নাহার জুনিয়র। বুধবার (২৩ জুলাই) ভুটানে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে অভিষেক ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।

শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে উগেন একাডেমিকে ৪-০ গোলে হারায় আরটিসি।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল শামসুন্নাহারের দল। শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার জুনিয়র। অন্য দুটি গোল করেন ভুটানিজরা। দ্বিতীয়ার্ধে তহুরা করেন চতুর্থ গোল।

এক গোল করেও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের শামসুন্নাহার। তার মতো তহুরা খাতুনেরও বিদেশির মাটিতে ছিল প্রথম ম্যাচ। অভিষেক রাঙ্গিয়েছেন দুজনই গোল করে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে জাদু দেখিয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনের পা থেকে এসেছিল ৬ গোল। বাংলাদেশি দুই তারকাই জাতীয় দলের অন্যতম অংশ। তারা দুজনেই আবার খেলছেন ভুটান নারী লিগে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ইংল্যান্ডকে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে নেয়া হয় এই সিদ্ধান্ত।

২০২১ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। এবার ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের আসরগুলোর ফাইনালের আয়োজক হিসেবে থাকছে তারা।

যদিও ২০২৭ সালের আসরে ভেন্যু হিসেবে শোনা গিয়েছিল ভারতের নাম। তবে সাম্প্রতিক সময়ের সফল আয়োজনের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছায় আইসিসি। সেই সাথে নিরপেক্ষ ম্যাচেও পূর্ণ দর্শক উপস্থিতি বড় শক্তির জায়গা হিসিবে বিবেচিত হয়েছে ইংল্যান্ডের।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা দারুণ খুশি যে পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে। এটি প্রমাণ করে, এই ফরম্যাটের প্রতি দর্শকদের গভীর ভালোবাসা রয়েছে এবং বিশ্বজুড়ে সমর্থকদের এই দেশ সফরের আগ্রহ প্রবল। এত বড় একটি আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।

ইংল্যান্ডের বড় একটি শক্তির জায়গা হলো নিরপেক্ষ ম্যাচেও পূর্ণ গ্যালারি নিশ্চিত করতে পারার ক্ষমতা। ২০২৩ সালে ওভালে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল এবং ২০২১ সালে কোভিড পরিস্থিতির মধ্যেও হ্যাম্পশায়ারে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ, উভয় ক্ষেত্রেই দর্শকের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, আগের তিন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

খুব বেশি আগের কথা নয়, গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন রাইলি নর্টন। বাইশ গজের সেই বোলিং অলরাউন্ডারের পরের ছবিটা রাগবির মাঠে দাপুটে পারফরম্যান্সের। প্রোটিয়াদের যুব রাগবি দলের অধিনায়কত্ব নিয়ে ২০২৫ বিশ্ব রাগবি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দাপাচ্ছেন রাইলি নর্টন।

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ দলে নর্টনের অভিষেক হয় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। প্রতিপক্ষ ছিল ভারত ও আফগানিস্তান। এরপর প্রোটিয়াদের মাটিতেই বসে ২০২৪ যুব বিশ্বকাপের আসর। সেমিফাইনাল থেকে বাদ পড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সেই দলে খেলেছিলেন অলরাউন্ডার রাইলি নর্টন। সতীর্থ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস আর কেনা মাফাকার জাতীয় দলে অভিষেক হলেও, নর্টন হাঁটছেন ভিন্ন পথে।

এবারের অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলাই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জেতার পর সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আফ্রিকানরা। আর প্রোটিয়াদের সেই দলটির নেতৃত্বে আছেন রাইলি নর্টন।

ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতালির ভেনিতোয় এ ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা। রাগবি ট্রফি উঁচিয়ে ধরে নতুন স্বপ্নের পথে একধাপ এগিয়ে যাবেন ১৯ বছর বয়সী রাইলি নর্টন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আন্তর্জাতিক রাগবি দলে নাম লেখানোর নজির পুরনো নয়। তবে নিজের দেশকে দুই ইভেন্টের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা দুর্লভ ঘটনা। নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেট এবং ১৯৯৯ রাগবি বিশ্বকাপ দুটিতেই খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টনের সামনেও সেই একই সুযোগ। বাইশগজের স্বপ্ন দূরে সরে গেলেও, রাগবি মাঠে চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার অপেক্ষায় রাইলি নর্টন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে টাইগারদের নেতৃত্বে থাকবেন সদ্য সিরিজ জয়ী অধিনায়ক লিটন কুমার দাস।

আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান সিরিজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব