বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় নিশ্চিত করে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় মোহামেদ সালাহরা।
জয়ে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে মিশর। তাই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ সালাহ’র ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন কোচ হোসাম হাসান।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'ডায়ারিও ওলে'র প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে যদি এই মিশরীয় তারকা অসাধারণ কোনো পারফরম্যান্স করেন। তাহলে হয়তো নিজের কোচের করা একটি দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন।
দেশের হয়ে এখন পর্যন্ত সালাহ ৬৮টি গোল করেছেন। মিশর জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার আগে ৬৯ গোল করে রয়েছেন মিশনের তারকা কোচ হোসাম হাসান।
এতে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করলে রেকর্ডটিতে যৌথভাবে অবস্থান করবেন সালাহ ও কোচ হোসাম। কিন্তু দুটি গোল করলে, অবশ্যই, সালাহ মিশরীয় ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে যাবেন। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এক অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে এই মিশরীয় তারকা।
এটিই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার।
লিভারপুলের হয়ে ৩শ’র বেশি গোল করা এই স্ট্রাইকার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন।
আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশর মুখোমুখি হবে।