ব্রাজিল ২ : ১ জাপান (ফুল টাইম)

অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। জাপানের বিপক্ষে ব্রাজিল জিতল ২–১ গোলে, উঠে গেল শেষ ষােলোয়।

ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে সমতা আনে কার্লো আনচেলত্তির দল। হেডে গোল করেন কাসেমিরো। তবে ম্যাচে ব্রাজিলের সেরা মুহূর্তটি এসেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। গিমারাইজের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠিয়ে ব্রাজিলকে উৎসবে ভাসান মার্তিনেল্লি।

ভিনিসিয়ুস–কাসেমিরোদের উচ্ছ্বাস
ভিনিসিয়ুস–কাসেমিরোদের উচ্ছ্বাস, রয়টার্স

৯৬তম মিনিটে মার্তিনেল্লির গোল!

ব্রাজিল ২ : ১ জাপান

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পেয়ে গেল ব্রাজিল। গিমারাইজের বাড়ানো বলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়িয়েছে। রেফারি ছয় মিনিটের ‘ইনজুটি টাইম’ দিয়েছিলেন। ব্রাজিলের মিনিটখানেকের অপেক্ষা ...।

যেভাবে হলো ব্রাজিলের দ্বিতীয় গোল
যেভাবে হলো ব্রাজিলের দ্বিতীয় গোল, রয়টার্স

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব