প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক ছেড়েছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়েন। তাঁরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক।

বকেয়া বেতনের দাবিতে আজ সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তাঁরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন
১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের পোশাক কারখানার ১০০ থেকে ১৫০ জন শ্রমিক এই অবরোধে অংশ নেন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব