প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে হেলাল উদ্দিন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, হেলাল উদ্দিনকে ১৮ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হেলাল উদ্দিনের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা