নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে সয়াবিন তেল তৈরির একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে বিজিবি ও র‍্যাবের যৌথ দল অংশ নেয়। আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে অভিযানটি চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, কারখানাটি অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুত করেছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারখানাটির কার্যক্রমসহ মালিকপক্ষের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ও র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান চালিয়ে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব