সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের দল ও আমরা প্রমাণ করতে চাই, আমরা যেটা বলব, সেই কাজটা করতে চাই। সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় হাতিয়াড়া খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নড়াইলের সদর উপজেলার ওই খালটির প্রায় আড়াই কিলোমিটার পুনঃখনন করা হবে।  

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, নির্বাচনের সময় অনেকে অনেক কথায় বলে। নির্বাচনের প্রার্থীরা ও অনেক দল বলে, ‘১০ টাকা কেজি চাল দেব। ঘরে ঘরে চাকরি দেব। গোয়ালভরা গরু দেব, গোলাভরা ধান দেব, ঘুম পাড়ানি মাসি দেবে।’ উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, চিত্রা নদীর ওপরে ট্রাক ভরে রসগোল্লা ঢেলে দেবেন, আপনারা বসে বসে উঠাবেন আর খাবেন। শুধু তাঁদের ভোট দিতে হবে। এ রকম বলে না?’

তবে এসব কথায় নয়, কাজে প্রমাণ করার ইচ্ছা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমাদের দল ও আমরা প্রমাণ করতে চাই। আমরা যেটা বলব, সেই কাজটা আমরা করতে চাই। আমাদের নির্বাচনের ইশতাহারে ছিল, আমরা ক্ষমতায় গেলে সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল এবং ছোট নদী খনন করব। আরও অন্যান্য প্রকল্প আমাদের আছে। ১৮ তারিখ (ফেব্রুয়ারি) থেকে আমাদের সরকারের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডও দেওয়া শুরু হয়েছে।’

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান (বাচ্চু) ও পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ (লাবলু) প্রমুখ।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব