২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে অফিশিয়ালি টেইলর সুইফটই এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। সংগীত ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমেই তাঁর এই অর্জন।

[caption id="attachment_269545" align="alignnone" width="707"] টেইলর সুইফট[/caption]

মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটা তাঁকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে। মার্কিন বিজনেস ও লাইফস্টাইল ম্যাগাজিন ফোর্বস–এর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। আর নারী-পুরুষের সম্মিলিত তালিকাতেও টেইলরের আগে শুধু মার্কিন পপ তারকা জে-জি আছেন।

তাঁর এই বিপুল আয়ের নেপথ্যে আছে তাঁর ইরাস ট্যুর
 
তাঁর এই বিপুল আয়ের নেপথ্যে আছে তাঁর ইরাস ট্যুর
এই বিপুল আয়ের নেপথ্যে আছে তাঁর ইরাস ট্যুর। বিশ্বজুড়ে ইরাস ট্যুরের অভাবনীয় সাফল্যগাথা ইতিমধ্যে সবারই জানা। টেইলরের লাখ লাখ ভক্তদের আকৃষ্ট করেছে এই ট্যুর। ফলে কোটি কোটি টিকিট বিক্রি হয়েছে। ট্যুরের অভূতপূর্ব সাফল্য তাঁকে শুধু আয়ের দিক থেকে নয়, বরং সংগীত ও বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।  

২০২৩-এর অক্টোবরে বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছিলেন এই তরুণ পপ তারকা। আর ইতিহাসে তিনিই একমাত্র সংগীতশিল্পী, যিনি কেবল অ্যালবাম বিক্রি ও লাইভ শো করে এই ১০ অঙ্কের সম্পদ অর্জন করেছেন। অন্যদের বেলায় তাঁদের সম্পদের উৎস বহুমুখী। তাই টেইলর সুইফটের এই অর্জন অনন্য।  

শুধু হান গেয়েই ২০০ কোটি ডলার
 
শুধু হান গেয়েই ২০০ কোটি ডলার

সংগীত ক্যাটালগের মালিকানা, রয়্যালটি, পুনঃ রেকর্ড করা অ্যালবাম ও স্ট্রিমিং থেকে আয়ের পাশাপাশি মার্চেন্ডাইজ বিক্রিও তাঁর অর্থনৈতিক সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছে। এ ছাড়া স্থাবর সম্পদ ও বিভিন্ন ব্র্যান্ড পার্টনারশিপ থেকেও নিয়মিত আয় করছেন টেইলর।

বিশ্বব্যাপী প্রভাব, রেকর্ড ভাঙা কনসার্ট ও ‘সুইফটোনমিক্স’ সব মিলিয়ে টেইলর সুইফট বর্তমানে বিনোদনজগতের শক্তিশালী, প্রভাবশালী এবং স্টাইলিশ নারী শিল্পী।

ছবি: ইন্সটাগ্রাম

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব