পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নছিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন। ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোন কথা এখনো ভাবছে না সরকার। তবে প্রয়োজনে মিশন ছোট করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান গতকাল রাত পর্যন্ত বাংলাদেশে আসার জন্য কোন ট্রাভেল পাস বা ডকুমেন্ট চান নি বলেও জানান তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ পদত্যাগের যে দাবি তুলেছেন তা কোনোভাবেই সরকারের অবস্থান নয় বলেও মন্তব্য করেন তিনি।