কিছু কিছু জনগোষ্ঠী অস্তিত্বের সম্মুখীন, সেই অস্তিত্ব সংরক্ষণে এগিয়ে আসতে হবেঃ দীপেন দেওয়ান

১৭ এপ্রিল মারী স্টেডিয়ামে মারমা জাতিগোষ্ঠীর মহান সংগ্রাই উৎসব পালন করেছে মারমা সাংস্কৃতিক সংসদ (মাসাস)। পাহাড়ে বিজু সাংগ্রাই বৈসু বিষু বিহু সাংক্রান সাংলান পাতা উৎসবের সর্বশেষ সাংগ্রাই উৎসটি মারমা জনগোষ্ঠীরা পালন করে থাকে।

[caption id="attachment_271913" align="alignnone" width="670"] জলখেলীতে দুইদল নারী পুরুষ পানি নিক্ষেপ করছে[/caption]

পার্বত্য অঞ্চলে ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস। তদমধ্যে জনসংখ্যার দিক থেকে মারমা জনগোষ্ঠী দ্বিতীয়।

এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আরো উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত, পিএসসি, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

[caption id="attachment_271910" align="alignnone" width="704"] পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. দীপেন দেওয়ান[/caption]

প্রধান অতিথি এড. দীপেন দেওয়ান এমপি বলেন, ‘‘পার্বত্য অঞ্চলে ১৩টি জাতি গোষ্ঠী ঐতিহাসিকভাবে কালক্রমে পরিক্রমায় আবহমান কালধরে ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করে আসছে সেই রক্ষাগুলো আমাদের করতে হবে। ’’

তিনি আরো বলেন, ‘‘অধুনা উল্লেখ করা যেতে পারে যে কিছু কিছু জনগোষ্ঠী ওদের অস্তিত্বের সম্মুখীন। সেই অস্তিত্ব সংরক্ষণে আমাদের সরকারকে এগিয়ে যেতে হবে। ওদের সংস্কৃতি ঐতিহ্যকে ধারন করবে। ঐতিহ্য সংস্কৃতি ধারতে যা যা প্রয়োজন আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেবো।’’

[caption id="attachment_271911" align="alignnone" width="664"] অতিথিদের উত্তোরী পরিধান করার[/caption]

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি মাসাসের সভাপতি থোয়ইসুইথই মারমা ও কাপ্তাই উপজেলা মাসাস সভাপতি ডা.মংচাথোয়াই চৌধরী পাবেল।

মারমা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য রাঙ্গামাটিতে একটি হোস্টেল ব্যবস্থা করতে পার্বত্য মন্ত্রীকে দাবী জানানো হয়।

[caption id="attachment_271915" align="alignnone" width="640"] এই স্প্রে দিয়ে একে অপরকে পানি নিক্ষেপ করছে[/caption]

এখানে ঐতিহ্যবাহি জলখেলী, ড খেলা ও পিচ্ছিল বাঁশের উপর থেকে পুরস্কার গ্রহন অনুষ্ঠিত হয়। তাছাড়াও সবার জন্য পানিছিটিতে গানের তালে তালে শত শত নরনারীদের নাচের ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। সেটি উৎসবের মুল আনন্দ হিসেবে পানির ফোঁটায় ফোঁটায় আনন্দে মেতেছে সবাই।

আমাদের অনুসরণ করুন

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব