বানিজ্য

বাংলাদেশের বাজারে ‘রেডমি প্যাড ২’ মডেলের নতুন ট্যাবলেট কম্পিউটার এনেছে শাওমি। শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ট্যাবলেট কম্পিউটারটিতে ৭ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৯.৭ ইঞ্চি পর্দার ট্যাবলেট কম্পিউটারে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা সম্ভব। এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, ট্যাবলেট কম্পিউটারটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। শুধু তা–ই নয়, পর্দার উজ্জ্বলতা ৬০০ নিটস হওয়ায় দিনের আলোতেও লেখা ও ছবি স্পষ্ট দেখা যায়। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ট্যাবলেট কম্পিউটারটিতে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতাযুক্ত ট্যাবলেট কম্পিউটারটি শুধু ওয়াইফাই এবং ওয়াইফাইসহ সেলুলার সংস্করণে পাওয়া যাচ্ছে। দুটি রঙে বাজারে আসা ট্যাবলেট কম্পিউটারটির দাম যথাক্রমে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৪ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, রেডমি প্যাড ২ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, গেম ও বিনোদনপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস, দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত ট্যাবলেট কম্পিউটারটি শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে আদর্শ যন্ত্র হিসেবে পরিচিতি পাবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব