• Colors: Green Color

নেইমার জুনিয়র ও ইনজুরি— এই শব্দ দুটি রেললাইনের মতোই সমান্তরাল। যেন একসঙ্গে চলতে ভালোবাসে। হুটহাট চোট পেয়ে মাঠ থেকে কয়েক মাসের জন্য উধাও হয়ে যাওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারের জন্য নতুন কিছু নয়। দেশের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও কতশত ম্যাচ যে মিস করেছেন, তার ইয়ত্তা নেই। এবার ভালো একটা উপলক্ষ্যের দিনেও নেইমারকে ছাড়লো না ইনজুরির ভয়াল থাবা। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন এ ব্রাজিলিয়ান তারকা। এমন মাইলফলক অর্জনের একটি দিনেও চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার। আবারও ইনজুরিতে ‘প্রিন্স’।

সান্তোসের হোমে নিজের শততম ম্যাচটা ঠিকই জিতেছেন, তবে মাঠ ছাড়তে হয়েছে প্রথমার্ধের আগেই। মাত্র ৫ দিন আগে ফিরেছেন প্রায় দেড় মাসের চোট কাটিয়ে। ফিরে এক ম্যাচ বাদেই আবার বাইরে তিনি। এবার কতদিনের জন্য থাকতে হবে বাইরে, তা এখনও জানা যায়নি।

ম্যাচের ৩৪ মিনিটেই নেইমারকে মাঠ ছাড়তে হয়। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলে সান্তোসের জেতা ম্যাচে আনন্দিত দর্শকের আক্ষেপ এখন নেইমারের কান্না। মাঠেই কান্নায় ভেঙে পড়া নেইমার কার্টে করে বেঞ্চ পর্যন্ত যাওয়ার পুরো সময়টা ভাসিয়েছেন চোখের জলে।

৩৩ বছর বয়সী এই তারকা হয়তো নিজেও ক্লান্ত। সতীর্থদের দেয়া স্বান্তনাও থামাতে পারেনি তার চোখের জল। বাম পায়ের ঊরুর মাংসপেশির চোট যে এখন নেইমারের নিত্যসঙ্গী, ভয়েরও কারণ।

অবশ্য খারাপ এ সময়ে নেইমারের পাশেই রয়েছে সান্তোস। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখা হয়, ‘প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।’

উল্লেখ্য, মাঠে ছন্দে ফেরা তো বহু দূরের কথা, নেইমার শেষ কবে একটি মৌসুম ভালোভাবে শেষ করতে পেরেছেন সেটা খুঁজে বের করাই এখন গবেষণার বিষয়। এক সিজনে অন্তত ৩৫ ম্যাচ খেলেছেন, এমন কিছু খুঁজে বের করতে হলে ফিরতে হবে অন্তত ৮ বছর আগে, সেই ২০১৬-১৭ মৌসুমের কথা।

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে আতিথ্য দেবে লাখনৌ। পিএসএলে ইসলামাবাদের মুখোমুখি হবে পেশোয়ার। রয়েছে ইপিএল ও লা লিগায় একটি করে ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:

ক্রিকেট:
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩টা, আইসিসি ডট টিভি

আইপিএল
লাখনৌ-চেন্নাই
রাত ৮টা, টি-স্পোর্টস

পিএসএল
ইসলামাবাদ-পেশোয়ার
রাত ৯টা, নাগরিক টিভি

ফুটবল:
ইংলিশ প্রিমিয়ার লিগ

বোর্নমাউথ-ফুলহাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১

লা লিগা
অ্যাটলেটিকো-ভায়াদোলিদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

বাংলাদেশের রেফারিদের ২০২৫ ফিফা ব্যাজ দিয়েছে বাফুফে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদী ১১ জন রেফারির হাতে এই ব্যাজ তুলে দেন। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি।

ফেডারেশনের কাছে রেফারিদের পাওনা কোটি টাকার ওপর। এমনকি গেল ঈদের আগে রেফারিদের কোনো অর্থই প্রদান করেনি ফেডারেশন। এ নিয়ে ব্যাজ প্রদান আয়োজনে ক্ষোভ প্রকাশ করেন রেফারিরা।

এরপর আগামী সপ্তাহের মধ্যে চলতি লিগের কিছু অর্থ প্রদানের আশ্বাস দেন বাফুফে সভাপতি। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি। সেখানেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন রেফারিরা।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। পাঁচ মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনও রেফারিজ কমিটির চেয়ারম্যান মনোনীত করতে পারেনি।

হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবারও পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমি। হায়দরাবাদের দেয়া ১৩০ রানের টার্গেট ২৮ বল হাতে রেখেই টপকে যায় পেশোয়ার।

রোববার (৩ মে) লাহোরে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ কিংসম্যান।

ইনিংসের শুরুটা ভালোই ছিলো হায়দরাবাদের। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের গতি ছিলো সচল। ১২ বলে ২০ রান করে আউট হোন অধিনায়ক লাবুশেনে। তবে ইনিংস বড় করতে পারেননি উসমান ও ইরফান খান।

গ্লেন ম্যাক্সওয়েলকে নিজের প্রথম শিকারে পরিণত করেন নাহিদ রানা। প্রথম দুই ওভারে ১৮ রান দেয়া নাহিদ নিজের শেষ দুই ওভারে দেন মাত্র ৪ রান। যারমধ্যে তৃতীয় ওভারটি ছিলো মেইডেন উইকেট। শেষ পর্যন্ত সায়েম আইয়ুবের ৫৪ রানের ইনিংসে ১২ বল বাকি থাকতেই ১২৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। ৪ উইকেট নেন অ্যারন হার্ডি।

জবাবে শুরুটা ভালো হয়নি পেশোয়ার জালমির। ৪০ রানেই সাজঘরে ফেরেন টপঅর্ডারের ৪ ব্যাটার। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম। হাল ধরতে পারেননি হারিস-মেন্ডিসরাও।

তবে ৮৫ রানের জুটিতে পেশোয়ারের দু:শ্চিতা কাটান সামাদ ও হার্ডি। ৪৮ রান করে সামাদ ফিরলেও দলকে চ্যাম্পিয়ন করে ফেরেন ৫৬ রান করা অ্যারন হার্ডি। আসরে ২২টি উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সুফিয়ান মুকিম।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। হারের ব্যবধানটা ১২৮ রানের। এরপরও এই ম্যাচটি আলোচিত হয়ে থাকবে সালমান আগার বিতর্কিত রানআউটের কারণে।

তাঁকে ওভাবে রানআউট করে মেহেদী হাসান মিরাজ ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ করেছেন কি না, বিতর্ক সেটা নিয়ে। এ নিয়ে ক্রিকেট–বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ দলের উইকেটকিপার লিটন দাস বিষয়টিকে কীভাবে দেখছেন?

ঘটনার একটি অংশ লিটন নিজেও। সালমান আউট হওয়ার পর লিটনের সঙ্গে তাঁকে তর্কে জড়াতে দেখা গেছে। তখন উইকেটে সালমানের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান পরিস্থিতি শান্ত করেছেন। পুরো ঘটনা কাছ থেকে দেখা লিটন মিরাজের পক্ষেই দাঁড়িয়েছেন।

ম্যাচ শেষে সম্প্রচারক টিভি চ্যানেলকে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’

কেউই জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।
লিটন দাস

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও মিরাজের পক্ষেই কথা বলেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘মিরাজ ভেবেছে তাকে রানআউট করবে। সে নিশ্চিত ছিল না সালমান কী করছে। সত্যি বলতে, আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

যা ঘটেছিল

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় বোলার মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন–স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাঁদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন।

তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন।

তবে মিরাজ যেভাবে সালমানকে রানআউট করেছেন, সেটা হয়তো কল্পনাও করতে পারেননি সালমান। আউট হয়ে গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে সে কারণেই ক্ষোভ ঝেড়েছেন।

এভাবেই ক্ষোভ ঝেড়েছেন সালমান
এভাবেই ক্ষোভ ঝেড়েছেন সালমান
 

এমন ম্যাচে বাংলাদেশ অবশ্য লড়াইও করতে পারেনি। বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১১৪ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে। লিটন মনে করছেন, ৫০ ওভারের খেলা হলে অন্য কিছুও হতে পারত।

তাঁর ভাষায়, ‘উইকেট খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। এই উইকেটে ওদেরকে ২৭৪ রানে আটকে রাখা ভালো দিক ছিল। শুরুতেই উইকেট না হারালে পরিস্থিতি অন্য রকম হতো। কিন্তু ক্রিকেটে অনেক কিছু আপনার হাতে থাকবে না। কেউই জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।’

এক ফ্রেমে মিরাজ ও লিটন
এক ফ্রেমে মিরাজ ও লিটন

বাংলাদেশ ১৫ রানেই ৩ উইকেট হারিয়েছিল। ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করার পর নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১৩ মিনিট খেলা বন্ধ ছিল।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আজ লন্ডনে ২০২৬ আসরের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের খেলার দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ।

দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ান ওয়ানে থাকা এই ক্রিকেটার দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহাম। দ্য হানড্রেডের জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসের নিলামে অংশ নেয় মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি।

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে।

আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব