বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে জায়গা পেয়েছেন সাবেক দুই ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়। তবে দলে নেই ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী।
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সূর্যবংশীর। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর নিজের ব্যাটিং সামর্থ্যেরও প্রমাণ দিয়েছেন তিনি। এরপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজে জায়গা হয়নি তার।
এর পেছনে রয়েছে বিসিসিআইয়ের একটি নিয়ম। ২০১৬ সালে বোর্ড সিদ্ধান্ত নেয়, কোনো ক্রিকেটার যোগ্যতা থাকলেও একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। সেই নিয়মের কারণেই ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি ওয়াশিংটন সুন্দরের। নিয়মটি চালুর আগে সরফরাজ খান, সন্দীপ শর্মা, বিজয় জোলসহ বেশ কয়েকজন ক্রিকেটার একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন।
সূর্যবংশীও ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। সেই বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ব্যাটার।
তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আরেকটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সুযোগ নেই তার। ফলে আসন্ন অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনায় সূর্যবংশীকে রাখা হয়নি বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে রাজকোটে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর একই ভেন্যুতে শুরু হবে চার দিনের ম্যাচের সিরিজ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।
১২৬ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন এমি মার্তিনেজ
৫০ ওভারের দলের নেতৃত্ব দেবেন উত্তরাখণ্ডের ব্যাটার লক্ষ রাইচাদাঁনি। তার সহকারী হিসেবে থাকবেন যশবর্ধন চৌহান। সাদা বলের সিরিজে অধিনায়কত্ব করবেন চৌহান।
ওয়ানডে দলে ডাক পেলেও চার দিনের ম্যাচের দলে জায়গা হয়নি লেগ স্পিন অলরাউন্ডার আর্যবীর শেবাগ ও উইকেটকিপার-ব্যাটার অন্বয় দ্রাবিড়ের।