FI TV
ব্রেকিং
সারাদেশ

সাজেকে আঞ্চলিক দুই সংগঠনের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

Rupam Tanchangya১ মিনিটের পড়া
শেয়ার:
শিশু

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতংক বিরাজ করছে। মঙ্গলবার পৌনে এগারোটায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ কছমিতা ত্রিপুরা (৮) মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়েছে।

স্থানীয় কার্বারি (পাড়া প্রধান) মতেন্দ্র ত্রিপুরা জানান, আঞ্চলিক সংগঠনের যুদ্ধাবস্থার মধ্যে বলির পাঁঠা হতে হচ্ছে সাধারণ স্থানীয় মানুষের। পুরো এলাকায় ছড়িয়েছে আতংক। খেটে খাওয়া জুমচাষী পরিবারগুলো না পারছে জুমে গিয়ে কাজ করতে, না পারছে চলাফেরা করতে।  এমন  অবস্থায় হাটবাজার না করতে পেরে খাদ্য সংকট দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনায় একটি শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়। শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার হাত থেকে সফলভাবে গুলিটি বের করেন। ওসি জানান, শিশুটি বর্তমানে বিপদমুক্ত ও সুস্থ রয়েছে।

শেয়ার: