FI TV
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Rupam Tanchangya মিনিটের পড়া
শেয়ার:
ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইরানকে পাল্টা জবাব দেওয়া হবে। ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা তাদের কঠোরভাবে আঘাত করব।’

এর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। সোমবার ভোরে আইআরজিসি জানায়, বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়।

লারাক দ্বীপে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এর লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার কাজে বাধা দেওয়া। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানি হামলার অধিকাংশই প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র কোনো কিছুতে আঘাত করবে না বলে মনে হওয়ায় সেটিকে আকাশসীমা দিয়ে যেতে দেওয়া হয়। 

নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান বৈঠক করতে চাইলেও নতুন আরোপিত নিষেধাজ্ঞাগুলো জোরালোভাবে কার্যকর হচ্ছে।


শেয়ার: